Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 03, 2026
রোহিঙ্গাদের সহায়তায় ৮০ লাখ পাউন্ড দিল যুক্তরাজ্য

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 January, 2020, 12:40 pm
Last modified: 30 January, 2020, 12:43 pm

Related News

  • সুবিধাবঞ্চিতদের সহায়তায় সামাজিক উদ্যোগ অব্যাহত রেখেছে লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড রাজস্থান
  • বৈশ্বিক তেল সংকট মোকাবিলায় চীনের সহায়তা চান ট্রাম্প, তবে সাড়া পাওয়ার সম্ভাবনা কম
  • মধ্যপ্রাচ্যে ইরানের ড্রোন ঠেকাতে সাহায্যের বিনিময়ে টাকা ও প্রযুক্তি চায় ইউক্রেন: জেলেনস্কি
  • জনগণকে দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
  • ইরানে হামলায় নিহত শিক্ষার্থীদের পরিবারকে ২ লাখ ডলার সহায়তা দেবে চীন

রোহিঙ্গাদের সহায়তায় ৮০ লাখ পাউন্ড দিল যুক্তরাজ্য

এ অনুদানের মাধ্যমে দুই লাখ ৭০ হাজার ৬০০ রোহিঙ্গাকে ইলেকট্রনিক ভাউচারের (ই-ভাউচার) আওতায় তিন মাস খাদ্য সহায়তা দিতে পারবে ডব্লিউএফপি। 
টিবিএস রিপোর্ট
30 January, 2020, 12:40 pm
Last modified: 30 January, 2020, 12:43 pm

কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে থাকা রোহিঙ্গাদের সহায়তায় জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) কার্যক্রমে আরও ৮০ লাখ পাউন্ড (৮৮ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ১১৯ টাকা) অনুদান দিয়েছে যুক্তরাজ্যের উন্নয়ন সংস্থা ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট (ডিএফআইডি)।

এ অনুদানের মাধ্যমে দুই লাখ ৭০ হাজার ৬০০ রোহিঙ্গাকে ইলেকট্রনিক ভাউচারের (ই-ভাউচার) আওতায় তিন মাস খাদ্য সহায়তা দিতে পারবে ডব্লিউএফপি। 

এ কর্মসূচির মাধ্যমে বিভিন্ন ক্যাম্পে অবস্থানরত পরিবারগুলো ডব্লিউএফপি-সমর্থিত ২৫টি দোকান থেকে বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী কিনতে পারে।

ই-ভাউচার আউটলেট থেকে কেনাকাটার জন্য পরিবারগুলো প্রতি মাসে সদস্যপ্রতি ৯ ইউএস ডলার (৭৭০ টাকা) করে পেয়ে থাকে। 

এই অর্থ ডব্লিউএফপির একটি প্রে-পেইড অ্যাসিস্ট্যান্ট কার্ডে থাকে যা ব্যবহার করে পরিবারগুলো দোকান থেকে বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী (টাটকা ফল, শাকসবজি, মাছ, ডিম) কিনতে পারে। ই-ভাউচারের দোকানগুলো স্থানীয় ব্যবসায়ীরা পরিচালনা করেন। 

সহায়তার বিষয়ে ডব্লিউএফপির প্রতিনিধি ও কান্ট্রি ডিরেক্টর রিচার্ড রেগান বলেন, “যুক্তরাজ্যের এই অনুদান আমাদের ই-ভাউচারের মাধ্যমে খাদ্য সহায়তামূলক কার্যক্রমগুলো অব্যাহত রাখার সুযোগ করে দিয়েছে। স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে বাজার ব্যবস্থাপনা স্থাপনে ই-ভাউচার সক্রিয় ভূমিকা রাখছে।"

তিনি আরও বলেন, "এই দোকানগুলোতে প্রাপ্ত খাদ্যসামগ্রীর প্রায় সবই কক্সবাজারের বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। তাই ই-ভাউচারের কারণে স্থানীয় জনগণও নানাভাবে উপকৃত হচ্ছে। ২০২০ সালের মাঝামাঝি নাগাদ সব শরণার্থীকে ই-ভাউচারের আওতায় আনার ব্যাপারে আশাবাদী ডব্লিউএফপি।”

২০১৯ সালের সেপ্টেম্বর মাসের হিসাব অনুযায়ী, ডব্লিউএফপি প্রতি মাসে অন্তত আট লাখ ৪২ হাজার ১০০ জন রোহিঙ্গাকে খাদ্য সহায়তা দিয়ে আসছে। এদের মধ্যে অর্ধেক ই-ভাউচারের মাধ্যমে সহায়তা পেয়ে থাকে। বাকি অর্ধেক সরাসরি খাদ্য বিতরণ কর্মসূচির মাধ্যমে চাল, ডাল ও তেল পেয়ে থাকে। 

ডিএফআইডির সহযোগিতায় ডব্লিউএফপি এরই মধ্যে একটি পরীক্ষামূলক কৃষি বাজার চালু করেছে, যেখান থেকে রোহিঙ্গা পরিবারগুলো চাল, ডাল, তেলের মতো বিভিন্ন দ্রব্যসামগ্রী অনুদান হিসেবে পেয়ে থাকে। 

ডিএফআইডির মাধ্যমে যুক্তরাজ্য সরকার কক্সবাজারে ডব্লিউএফপির কর্মকাণ্ডে আর্থিক সহায়তা দিয়ে আসছে।

যুক্তরাজ্যের সংস্থাটি ২০১৭ সালে এক কোটি ১৩ লাখ পাউন্ড, ২০১৮ সালে এক কোটি ৭০ লাখ পাউন্ড ও ২০১৯ সালে দুই কোটি ৪ লাখ পাউন্ড অনুদান দিয়েছে।

Related Topics

টপ নিউজ

রোহিঙ্গা / সহায়তা / ডব্লিউএফপি / ডিএফআইডি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    হরমুজ পেরোতে ইরানের ছাড়পত্র পাওয়া বাংলাদেশের ৬ জাহাজের মধ্যে ৫টির চালানই বাতিল
  • ৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
    ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল
  • ছবি: সংগৃহীত
    সরবরাহ সংকটে মুরগির বাজার চড়া, সোনালির দামে বড় লাফ
  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
    যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রোববার থেকে জরুরিভিত্তিতে হামের টিকা দেওয়া হবে, গ্যাভি থেকে ধার নেওয়া হচ্ছে ২.১৯ কোটি ডোজ

Related News

  • সুবিধাবঞ্চিতদের সহায়তায় সামাজিক উদ্যোগ অব্যাহত রেখেছে লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড রাজস্থান
  • বৈশ্বিক তেল সংকট মোকাবিলায় চীনের সহায়তা চান ট্রাম্প, তবে সাড়া পাওয়ার সম্ভাবনা কম
  • মধ্যপ্রাচ্যে ইরানের ড্রোন ঠেকাতে সাহায্যের বিনিময়ে টাকা ও প্রযুক্তি চায় ইউক্রেন: জেলেনস্কি
  • জনগণকে দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
  • ইরানে হামলায় নিহত শিক্ষার্থীদের পরিবারকে ২ লাখ ডলার সহায়তা দেবে চীন

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

হরমুজ পেরোতে ইরানের ছাড়পত্র পাওয়া বাংলাদেশের ৬ জাহাজের মধ্যে ৫টির চালানই বাতিল

2
৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরবরাহ সংকটে মুরগির বাজার চড়া, সোনালির দামে বড় লাফ

5
যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
আন্তর্জাতিক

যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রোববার থেকে জরুরিভিত্তিতে হামের টিকা দেওয়া হবে, গ্যাভি থেকে ধার নেওয়া হচ্ছে ২.১৯ কোটি ডোজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net