Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
রূপপুরের পাম্প হাউজিংয়ের হাইড্রলিক টেস্ট সম্পন্ন

বাংলাদেশ

পাবনা প্রতিনিধি
26 November, 2020, 09:05 am
Last modified: 26 November, 2020, 09:19 am

Related News

  • ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ
  • জুনে গ্রিডে সরবরাহ হবে রূপপুরের বিদ্যুৎ, এপ্রিলে ফুয়েল লোডিং
  • বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুরের ইউনিট-১; মার্চ-এপ্রিলে গ্রিড সংযোগের সম্ভাবনা
  • বিনিময় হারের সমন্বয়ে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ব্যয় বাড়ল ১৩,৩৮৬ কোটি টাকা
  • ডিসেম্বরে উৎপাদনের জন্য প্রস্তুত নয় রূপপুর বিদ্যুৎকেন্দ্র: আইএমইডি

রূপপুরের পাম্প হাউজিংয়ের হাইড্রলিক টেস্ট সম্পন্ন

এটি বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের অন্যতম অগ্রগতির অংশবিশেষ। বিজ্ঞপ্তিতে জানানো হয় পাম্প হউজিং প্রস্তুতির সময় হাইড্রলিক টেস্টিং একটি অত্যন্ত গুরুত্বপুর্ণ পরীক্ষা। যন্ত্রাংশগুলোর শক্তি এবং টাইটনেস বা সংযুক্তি যথার্থ হওয়া আবশ্যক।
পাবনা প্রতিনিধি
26 November, 2020, 09:05 am
Last modified: 26 November, 2020, 09:19 am
বিদ্যুৎকেন্দ্রের রিয়াক্টর কুল্যান্ট পাম্পের (আরসিপিএস) হাইড্রলিক টেস্ট সম্পন্ন করলো রোসাটম। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণাধীন প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। ইতিমধ্যে পারমাণবিক প্রকল্পের প্রথম চুল্লিপাত্র( রিয়াক্টর) এসেছে রূপপুরে। যা উন্নয়নের একটি মাইলফলক। 

এই কাজের অংশ হিসেবে ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রিঅ্যাক্টর কুল্যান্ট পাম্পের (আরসিপিএস) হাইড্রলিক টেস্ট সম্পন্ন করলো জেএসসিএইএম টেকনোলজির (রাশিয়ার রাষ্ট্রীয় কর্পোরেশন রোসাটমের যন্ত্রাংশ প্রস্তুতকারী শাখা এটোমএনারগোম্যাস ও রাশিয়ান প্রকৌশল ইউনিয়নের কেরেলিন আঞ্চলিক শাখা) পেট্রযাভদস্কমাস শাখা।

বুধবার সন্ধ্যায় রোসাটমের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এটি বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের অন্যতম অগ্রগতির অংশবিশেষ। বিজ্ঞপ্তিতে জানানো হয় পাম্প হউজিং প্রস্তুতির সময় হাইড্রলিক টেস্টিং একটি অত্যন্ত গুরুত্বপুর্ণ পরীক্ষা। যন্ত্রাংশগুলোর শক্তি এবং টাইটনেস বা সংযুক্তি যথার্থ হওয়া আবশ্যক।

শিডিউল অনুযায়ী আরসিপিএস- এর মধ্যে প্রথমে বিশেষ ভাবে প্রস্তুতকৃত পানি ভরা হয়। এরপর একে তাপে স্টিম করা হয়। হাউজিং ওয়াল উত্তপ্ত করার ন্যুনতম তাপমাত্রা হলো ৫২ ডিগ্রী সেঃ। প্রেসারকে ২৪.৫ এমপিএ তে নিতে হয় (২৪০ এট্মস্ফিয়ার এর থেকেও বেশী ) এবং ১০ মিনিট ধরে রাখতে হয়। প্রেসার কমিয়ে আনার পরে ভিজ্যুয়াল ইন্সপেকশন করা হয়। পরের ধাপে আরসিপিএসকে হাউজিংকে অনেকবার তরল পেনেট্রেন্ট টেস্টিংয়ের মধ্যে দিয়ে যেতে হয়। পরে এই যন্ত্রাংশগুলোকে কাস্টমারের উদ্দ্যেশ্যে পাঠানো হয় । 

আরসিপিএস হাউজিং প্রথম শ্রেণির নিরাপত্তা ব্যবস্থার একটি অংশ। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রিয়াক্টর কুল্যান্ট পাম্প রিয়াক্টর থেকে স্টিম জেনারেটরে ক্যুল্যান্ট সার্কুলেশন সরবরাহ করে। ক্যুল্যান্ট প্রেসারের অভ্যন্তরে ১৬০ এট্মস্ফিয়ারে এবং ৩০০ ডিগ্রি সেঃ তাপমাত্রায় পরিচালনা করা হয়। প্রত্যেকটি ইউনিটে চারটি গোলাকার আরসিপিএস পাম্প হাউজিং থাকে ।

রাশিয়ান প্রকল্প অনুসারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রস্তুত করা হচ্ছে। এর নকশা ও বাস্তবায়ন করছে রোসাটম রাষ্ট্রীয় কর্পোরেশনের প্রকৌশল বিভাগ। এই কেন্দ্রে মোট ২টি ইউনিটের প্রত্যেকটিতে ভিভিইআর ১২০০ রিয়াক্টর থাকছে, যার কর্মক্ষমতা থাকে ৬০ বছর এবং আরও ২০ বছর বাড়ানো যায়। প্রত্যেকটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ১২০০ মেগাওয়াট। প্রথম ও দ্বিতীয় ইউনিটটি যথাক্রমে ২০২৩ ও ২০২৪ সাল থেকে কার্যকর হবে। এইএম টেকনোলজি কোম্পানি দুটি ইউনিটের রিয়াক্টর হলের মুল যন্ত্রাংশ প্রস্তুত করছে ।

রূপপুর পারমাণবিক প্রকল্পের পরিচালক ড. শৌকত আকবর বলেন, করোনাকালেও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মান কাজ দ্রুত সময়ের মধ্যে এগিয়ে যাচ্ছে।

Related Topics

টপ নিউজ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
    চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর
  • নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
    ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

Related News

  • ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ
  • জুনে গ্রিডে সরবরাহ হবে রূপপুরের বিদ্যুৎ, এপ্রিলে ফুয়েল লোডিং
  • বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুরের ইউনিট-১; মার্চ-এপ্রিলে গ্রিড সংযোগের সম্ভাবনা
  • বিনিময় হারের সমন্বয়ে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ব্যয় বাড়ল ১৩,৩৮৬ কোটি টাকা
  • ডিসেম্বরে উৎপাদনের জন্য প্রস্তুত নয় রূপপুর বিদ্যুৎকেন্দ্র: আইএমইডি

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

3
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

4
চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর

5
নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net