Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
রংপুরে সাম্প্রদায়িক হামলার ঘটনায় ১৩ আসামি রিমান্ডে

বাংলাদেশ

নজরুল ইসলাম রাজু, রংপুর
25 October, 2021, 04:35 pm
Last modified: 25 October, 2021, 04:42 pm

Related News

  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হত্যা: স্বামী ফাহিমের রিমান্ড শুনানি ২৪ মার্চ
  • ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিল স্থানীয় সরকার বিভাগ
  • কেরানীগঞ্জে মাদরাসায় বিস্ফোরণ: প্রধান আসামি আল আমিন ১০ দিনের রিমান্ডে
  • শিশু গৃহকর্মী নির্যাতন: দায় স্বীকার করে জবানবন্দি দিলেন বিমানের সাবেক এমডির স্ত্রী
  • বাথরুমের পেস্ট ও টয়লেটের পানি খেয়ে থেকেছে মোহনা: শিশু গৃহকর্মী নির্যাতনের বর্ণনা দিয়ে বিচারক  

রংপুরে সাম্প্রদায়িক হামলার ঘটনায় ১৩ আসামি রিমান্ডে

১৩ আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত
নজরুল ইসলাম রাজু, রংপুর
25 October, 2021, 04:35 pm
Last modified: 25 October, 2021, 04:42 pm

রংপুরের পীরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটের মামলায় আরও ১৩ আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। 

সোমবার (২৫ অক্টোবর) বিকেলে ১৩ আসামিকে পীরগঞ্জ আমলি আদালতে তোলা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত, ওসি) মাহবুব রহমান আসামিদের সাত দিনের রিমান্ড আবেদন জানান। 

শুনানি শেষে ১৩ জনকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন বিচারক ফজলে এলাহী খান। পরে তাদের আদালতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সাধারণ নিবন্ধক (জিআরও) শহিদুর রহমান।

তিনি বলেন, "সোমবার দুপুরের দিকে ১৩ আসামিকে আদালতে তোলা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা, রাষ্ট্রপক্ষের ও আসামিপক্ষের আইনজীবী উপস্থিত ছিলেন। সহিংসতার ঘটনায় ১৩ আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।"

আসামিদের বিরুদ্ধে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়িয়ে দিতে ফেসবুকে পোস্ট করে হিন্দুপল্লিতে হামলার আগে উগ্রবাদীদের উত্তেজিত করার অভিযোগ রয়েছে। তাদের বিভিন্ন জনের বিরুদ্ধে তিনটি মামলা করা হয়েছে।

অন্যদিকে, অন্য আরেকটি ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার আসামি ফেসবুকে ধর্ম অবমাননাকর অভিযোগে অভিযুক্ত পরিতোষ সরকার (১৬)। তাকে গত সোমবার (১৮ অক্টোবর) রাতে জয়পুরহাট জেলা থেকে গ্রেপ্তারর করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।‌

এর আগে মঙ্গলবার আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে ফেসবুকে নিজের করা মন্তব্যের বিষয়টি স্বীকার করেন পরিতোষ।

উল্লেখ্য, গত রোববার (১৭ অক্টোবর) রাতে ফেসবুকে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ তুলে পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের বড়করিমপুর মাঝিপাড়া গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ ঘটনায় গ্রামটির ১৫টি পরিবারের ২১টি বাড়ি আগুনে পুড়ে গেছে। সব মিলিয়ে অন্তত ৫০টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। হামলাকারীরা গরু-ছাগল, অলংকার, নগদ টাকাও নিয়ে গেছে। 

এ ঘটনায় পীরগঞ্জ থানায় পুলিশের পক্ষ থেকে করা তিনটি মামলায় এ পর্যন্ত ৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত সর্বমোট ৫০ আসামিকে রিমান্ডে নিয়েছে পুলিশ।

Related Topics

টপ নিউজ

সাম্প্রদায়িক সহিংসতা / রংপুর / পীরগঞ্জ / রিমান্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
    হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

Related News

  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হত্যা: স্বামী ফাহিমের রিমান্ড শুনানি ২৪ মার্চ
  • ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিল স্থানীয় সরকার বিভাগ
  • কেরানীগঞ্জে মাদরাসায় বিস্ফোরণ: প্রধান আসামি আল আমিন ১০ দিনের রিমান্ডে
  • শিশু গৃহকর্মী নির্যাতন: দায় স্বীকার করে জবানবন্দি দিলেন বিমানের সাবেক এমডির স্ত্রী
  • বাথরুমের পেস্ট ও টয়লেটের পানি খেয়ে থেকেছে মোহনা: শিশু গৃহকর্মী নির্যাতনের বর্ণনা দিয়ে বিচারক  

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

4
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

5
ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net