Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 25, 2026
যথাসময়ে পণ্য ডেলিভারি না করায় 'ইভ্যালির ম্যানেজার' আটক

বাংলাদেশ

মানিকগঞ্জ সংবাদদাতা
24 August, 2020, 09:05 pm
Last modified: 24 August, 2020, 10:36 pm

Related News

  • প্রবাসীদের ন্যায্য বিমানভাড়া নিশ্চিতে টিকিট সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা: বিমানমন্ত্রী
  • ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে ৩১০ কোটি টাকা আত্মসাতের মামলা
  • চেক ডিজঅনারের মামলায় ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে
  • ফের গ্রেপ্তার ইভ্যালির রাসেল-শামীমা
  • মানিকগঞ্জে স্কুলবাসে দুর্বৃত্তদের আগুন, চালক গুরুতর দগ্ধ

যথাসময়ে পণ্য ডেলিভারি না করায় 'ইভ্যালির ম্যানেজার' আটক

৩৮ লাখ ৮৯ হাজার ৩০০ টাকাসহ তিন যুবককে আটক করেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা।
মানিকগঞ্জ সংবাদদাতা
24 August, 2020, 09:05 pm
Last modified: 24 August, 2020, 10:36 pm

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার পারিল গ্রাম থেকে ৩৮ লাখ ৮৯ হাজার ৩০০ টাকাসহ তিন যুবককে আটক করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তারা অনলাইন ব্যবসা ইভেলির সঙ্গে জড়িত। এদের মধ্যে একজন ম্যানেজার ও বাকি দুজন কর্মকর্তা বলে জানা গেছে।

সোমবার বিকেলে পারিল এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন পারিল গ্রামের জামাল হোসেন (৩৮), রকিবুল হোসেন (২৪) ও বিপ্লব হোসেন (২৪)।

সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনা লায়লা বলেন, পারিল গ্রামে ছোট্ট একটি অফিস নিয়ে ওই যুবকেরা প্রতিদিন এক কোটি টাকা লেনদেন করতেন। অনলাইন ব্যবসা ইভেলির নামে তারা পারিলে একটি অফিস নিয়েছেন। অফিস পরিচালনার জন্য স্থানীয় চেয়ারম্যানের নিকট থেকে একটি ট্রেড লাইসেন্স সংগ্রহ করেছেন। ওই অফিসের মাধ্যমে অনলাইনে পণ্য বিকিকিনির ব্যবসা করা হবে বলে উল্লেখ রয়েছে। তবে অনলাইন ব্যবসার নামে এলাকার সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিলেও কাঙ্ক্ষিত পণ্য গ্রাহকদেরকে বুঝিয়ে না দেওয়ার একাধিক অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

ইউএনও আরও বলেন, আটক ব্যক্তিরা ইভেলির গেঞ্জি পরে এলাকায় ঘুরে বেড়ান। ইভেলির নামে অফিস নেওয়া হয়েছে। অফিসের সামনেও ইভেলির সাইনবোর্ড রয়েছে। তবে তারা তাদের ব্যবসার জন্য ট্রেড লাইসেন্স ছাড়া বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি।

এজন্য সিংগাইর থানায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান ইউএনও রুনা লায়লা।

'মানিকগঞ্জ শাখা বলতে ইভ্যালির কোনো শাখা নেই'

এদিকে এ ঘটনায় ইভ্যালি এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করেছে, 'মানিকগঞ্জ শাখা' বলতে তাদের কোনো শাখা নেই।

ইভ্যালি ডট কম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, 'বাংলাদেশে ইভ্যালির একটি কার্যালয় আর সেটি হচ্ছে রাজধানী ঢাকার ধানমন্ডির ১৪ নম্বর সড়কে অবস্থিত অফিস।'

"ইভ্যালির 'শাখা ম্যানেজার' পদবীয় ব্যক্তিসহ আরও যে দুইজন ব্যক্তিকে আটকের তথ্য সংবাদে দেওয়া হয়েছে তারা কেউই ইভ্যালির সাথে কোনোভাবে সম্পৃক্ত না। তারা ইভ্যালির কোনো পর্যায়ের কর্মকর্তা নন," বলা হয় বিজ্ঞপ্তিটিতে।

Related Topics

টপ নিউজ

মানিকগঞ্জ / ইভ্যালি / আইন-আদালত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কক্সবাজারে এবার আবাসিক হোটেলে আগুন; আতঙ্কে তিন শতাধিক পর্যটক
  • কালিয়াকৈর হাইটেক পার্ক। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    কালিয়াকৈর হাইটেক পার্কে বেভারেজ ক্যান তৈরির কারখানায় ১০ কোটি ডলার বিনিয়োগ করছে চীনা প্রতিষ্ঠান
  • ছবি: জুমা প্রেস
    চীন কেন বিশ্বের উন্নত দেশগুলোর তালিকায় নাম লেখাতে চায় না
  • বাংলাবাজারে বইয়ের স্তূপের মাঝে বসে ক্রেতার অপেক্ষায় একজন বইবিক্রেতা। ছবি: মেহেদী হাসান
    বাংলাবাজার: দেশের বইয়ের রাজধানী যেভাবে ছন্দ হারাল
  • ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
    এমএএস ইন্টিমেটস: যেখানে প্রতি পাঁচ বছরের বিশ্বস্ততায় মেলে সোনার কয়েন, ছাঁটাইয়ের নোটিশ নয়
  • ছবি: সংগৃহীত
    সুনামগঞ্জে আপত্তি উপেক্ষা করেই বসলো বাউল গানের আসর, গাইলেন নারী শিল্পীরাও

Related News

  • প্রবাসীদের ন্যায্য বিমানভাড়া নিশ্চিতে টিকিট সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা: বিমানমন্ত্রী
  • ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে ৩১০ কোটি টাকা আত্মসাতের মামলা
  • চেক ডিজঅনারের মামলায় ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে
  • ফের গ্রেপ্তার ইভ্যালির রাসেল-শামীমা
  • মানিকগঞ্জে স্কুলবাসে দুর্বৃত্তদের আগুন, চালক গুরুতর দগ্ধ

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

কক্সবাজারে এবার আবাসিক হোটেলে আগুন; আতঙ্কে তিন শতাধিক পর্যটক

2
কালিয়াকৈর হাইটেক পার্ক। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

কালিয়াকৈর হাইটেক পার্কে বেভারেজ ক্যান তৈরির কারখানায় ১০ কোটি ডলার বিনিয়োগ করছে চীনা প্রতিষ্ঠান

3
ছবি: জুমা প্রেস
আন্তর্জাতিক

চীন কেন বিশ্বের উন্নত দেশগুলোর তালিকায় নাম লেখাতে চায় না

4
বাংলাবাজারে বইয়ের স্তূপের মাঝে বসে ক্রেতার অপেক্ষায় একজন বইবিক্রেতা। ছবি: মেহেদী হাসান
ফিচার

বাংলাবাজার: দেশের বইয়ের রাজধানী যেভাবে ছন্দ হারাল

5
ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
ফিচার

এমএএস ইন্টিমেটস: যেখানে প্রতি পাঁচ বছরের বিশ্বস্ততায় মেলে সোনার কয়েন, ছাঁটাইয়ের নোটিশ নয়

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সুনামগঞ্জে আপত্তি উপেক্ষা করেই বসলো বাউল গানের আসর, গাইলেন নারী শিল্পীরাও

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net