Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 13, 2026
পণ্য-কাঁচামাল আমদানিতে চীনের বিকল্প খোঁজা হচ্ছে: প্রধানমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস ডেস্ক
19 February, 2020, 10:05 am
Last modified: 19 February, 2020, 11:59 am

Related News

  • যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে পারে: হুমায়ুন কবির
  • কাল বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী
  • গভর্নরের সঙ্গে ভিসা প্রতিনিধিদলের সাক্ষাৎ, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা নিয়ে আলোচনা
  • হেফাজতের ৯ দফা: হেযবুত তওহীদ নিষিদ্ধ ও কাদিয়ানি সম্প্রদায়কে ‘অমুসলিম’ ঘোষণার দাবি
  • শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ প্রচলিত নিয়মে পর্যালোচনা করা হচ্ছে: জয়সওয়াল

পণ্য-কাঁচামাল আমদানিতে চীনের বিকল্প খোঁজা হচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী জানান, করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকেই বাংলাদেশ সতর্ক অবস্থানে আছে। এই ভাইরাস যাতে বাংলাদেশে সংক্রমিত না হয়, সে লক্ষ্যে সরকার যথাযথ পদক্ষেপ নিচ্ছে। 
টিবিএস ডেস্ক
19 February, 2020, 10:05 am
Last modified: 19 February, 2020, 11:59 am

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে নিত্য প্রয়োজনীয় পণ্য ও শিল্পের কাঁচামাল আমদানির ক্ষেত্রে চীনের বিকল্প খুঁজছে বাংলাদেশ।

মঙ্গলবার রাতে জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা জানান। খবর বাসস ও ইউএনবির।

চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে দেশটির মূল ভূখণ্ডে দুই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশটির অনেক শিল্পকারখানা বন্ধ রয়েছে।

এমন বাস্তবতায় প্রধানমন্ত্রী জানান, করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকেই বাংলাদেশ সতর্ক অবস্থানে আছে। এই ভাইরাস যাতে বাংলাদেশে সংক্রমিত না হয়, সে লক্ষ্যে সরকার যথাযথ পদক্ষেপ নিচ্ছে।

চীনের  বিকল্প খোঁজা নিয়ে শেখ হাসিনা বলেন, ‘আমরা বিকল্প আমদানি উৎস খুঁজছি এবং এসব দেশ থেকে আমদানি করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর মাঝে ওষুধ শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামালও আছে।’  

বিদ্যমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকটের গুজব নিয়ে জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান। 

চীন থেকে আদা, রসুন, ছোলাসহ রান্নায় ব্যবহৃত নানা মসলা আমদানি করা হয়। এসব পণ্যের দাম বাড়ার কারণ ব্যাখ্যা করেছেন সরকারপ্রধান। 

তিনি বলেন, অনেক মানুষ গুজব শুনে আতঙ্কিত হয়ে প্রচুর পরিমাণে এসব পণ্য কিনে রাখছেন। ইতোপূর্বে পেঁয়াজ সংকটের সময়েও এমন প্রবণতা দেখা গিয়েছিল। কিন্তু যারা বেশি পরিমাণে কিনেছিলেন, পরবর্তী সময়ে তারা পেঁয়াজ পচে  যাওয়ায় তা নদী, পুকুর আর খালে ফেলে দিতে বাধ্য হয়েছিলেন।

‘তাই বর্তমান পরিস্থিতি নিয়ে কারো আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা সম্পূর্ণ পরিস্থিতির ওপর সতর্ক নজর রাখছি এবং বিকল্প উৎস হিসেবে কোন কোন দেশ থেকে কোন পণ্য আমদানি করা যায় এবং দেশে বর্তমান মজুদ কত, সরকার সব দিক মনিটর করছে,’ বলেন প্রধানমন্ত্রী। 

ভাষণে আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর সরবরাহ সুষম রাখার মাধ্যমে দ্রব্যমূল্য জনগণের নাগালের মধ্যে রাখতে সংশ্লিষ্ট মহলকে নির্দেশনা দেন তিনি।  

মুজিববর্ষ পালনে বাড়াবাড়ি না করার নির্দেশ

সংসদ অধিবেশনের পর মঙ্গলবার রাতে আওয়ামী লীগের সংসদীয় দলের এক বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠক সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সভাপতি মুজিববর্ষ উদযাপনকালে কোনো ধরনের বাড়াবাড়ি না করতে দলীয় নেতাদের নির্দেশ দিয়েছেন।

বৈঠকে উপস্থিত এক সংসদ সদস্য প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে বলেন, ‘মুজিব বর্ষ উদযাপনে কোনো রকম বাড়াবাড়ি করবেন না।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের অনুমোদন ছাড়া জাতির পিতার কোনো ম্যুরাল স্থাপন না করতে দলের নেতা-কর্মীদের নির্দেশ দেন শেখ হাসিনা।

সভায় তিনি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর তাঁর দুঃস্বপ্নের দিনগুলোর কথা স্মরণ করেন। 

তিনি বলেন, ‘জাতির পিতার হত্যাকাণ্ডের পর অনেকের ভূমিকা সম্পর্কে আমরা জানি। তাই বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের অনুমতি ছাড়া জাতির পিতার কোনো ম্যুরাল স্থাপন করবেন না।’

Related Topics

টপ নিউজ

শেখ হাসিনা / প্রধানমন্ত্রী / সংসদ / মুজিব বর্ষ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গ্রাফিকস: টিবিএস
    কোনো বিশেষ কোম্পানি নয়, সবার জন্য উন্মুক্ত হচ্ছে জ্বালানি তেল আমদানি ও বিক্রির সুযোগ: জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    অর্থ আত্মসাত মামলা: স্ট্রেচারে করে ঢাকার আদালতে পদ্মা ব্যাংকের সাবেক কর্মকর্তা
  • প্রতীকী ছবি
    বাংলাদেশ ব্যাংক থেকে ই-ওয়ালেট চালুর লাইসেন্স পেল বাংলালিংকের সাবসিডিয়ারি
  • ফাইল ছবি: টিবিএস
    নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর
  • ছবি: সংগৃহীত
    রাষ্ট্রায়ত্ত দুই জুট মিল ইজারা পেল প্রাণ-আরএফএল গ্রুপ
  • ছবি: টিবিএস
    আশুলিয়ার ‘প্রেশার কুকার’ থেকে মতিঝিলের ‘ছাতাবোমা’: সবই তৈরি হচ্ছিল সাভারের এক আস্তানায়

Related News

  • যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে পারে: হুমায়ুন কবির
  • কাল বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী
  • গভর্নরের সঙ্গে ভিসা প্রতিনিধিদলের সাক্ষাৎ, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা নিয়ে আলোচনা
  • হেফাজতের ৯ দফা: হেযবুত তওহীদ নিষিদ্ধ ও কাদিয়ানি সম্প্রদায়কে ‘অমুসলিম’ ঘোষণার দাবি
  • শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ প্রচলিত নিয়মে পর্যালোচনা করা হচ্ছে: জয়সওয়াল

Most Read

1
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

কোনো বিশেষ কোম্পানি নয়, সবার জন্য উন্মুক্ত হচ্ছে জ্বালানি তেল আমদানি ও বিক্রির সুযোগ: জ্বালানিমন্ত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অর্থ আত্মসাত মামলা: স্ট্রেচারে করে ঢাকার আদালতে পদ্মা ব্যাংকের সাবেক কর্মকর্তা

3
প্রতীকী ছবি
অর্থনীতি

বাংলাদেশ ব্যাংক থেকে ই-ওয়ালেট চালুর লাইসেন্স পেল বাংলালিংকের সাবসিডিয়ারি

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

রাষ্ট্রায়ত্ত দুই জুট মিল ইজারা পেল প্রাণ-আরএফএল গ্রুপ

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আশুলিয়ার ‘প্রেশার কুকার’ থেকে মতিঝিলের ‘ছাতাবোমা’: সবই তৈরি হচ্ছিল সাভারের এক আস্তানায়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net