Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 02, 2026
মুজিববর্ষে একটি মানুষও গৃহহীন থাকবে না: প্রধানমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 March, 2020, 07:10 pm
Last modified: 07 March, 2020, 07:21 pm

Related News

  • মুজিববর্ষে অপচয়: ১০ হাজারের বেশি ম্যুরাল নির্মাণ; ৬৪ জেলার তথ্য চাইলো দুদক
  • মুজিববর্ষ পালনে রাষ্ট্রের ৪ হাজার কোটি টাকা ব্যয়; হাসিনা-রেহানা-কামাল নাসেরের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
  • মাটিতে গর্ত করে লুকিয়ে রাখা হয়েছিল ৭ মার্চ ভাষণের রেকর্ড
  • ৬ বছরে মুজিববর্ষ উদযাপনে আওয়ামী লীগ সরকারের ব্যয় ১ হাজার ২৬১ কোটি টাকা
  • মুজিববর্ষের নামে অপচয় নিয়ে ডকুমেন্টেশন করা হবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

মুজিববর্ষে একটি মানুষও গৃহহীন থাকবে না: প্রধানমন্ত্রী

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।
টিবিএস রিপোর্ট
07 March, 2020, 07:10 pm
Last modified: 07 March, 2020, 07:21 pm
ছবি: পিআইডি

মুজিববর্ষে বাংলাদেশে একটি মানুষও গৃহহীন এবং ভূমিহীন থাকবেনা বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিটি গ্রামে কতজন মানুষ গৃহহীন বা ভূমিহীন আছেন দলের নেতাকর্মীদের তা খোঁজ নেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'তাদের সবাইকে আমরা ঘর দিয়ে যেতে চাই। আপনারা নিজেদের পক্ষ থেকে না দিতে পারলে আমি দেব।'

শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, আমরা দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছি, চিকিৎসা সেবা সবার দোরগোড়ায় নিয়ে গিয়েছি, শিক্ষা নিশ্চিত করেছি। মুজিব বর্ষে একটা মানুষও গৃহহীন থাকবে এটা হতে পারে না। গৃহহীনদের জন্য সরকারের পক্ষ থেকে নেওয়া গুচ্ছগ্রাম, আশ্রয়ণ, দূর্যোগপ্রবণ এলাকায় সহনশীল গৃহ দেওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এটা সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। 

গৃহহীন মানুষদের জন্য দলের প্রতিটি নেতাকর্মীরও দায়িত্ব আছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, 'ধরে নেন আপনাদের কাছে আমার একটাই দাবি। আপনারা আপনাদের সামর্থমতো মানুষের জন্য কাজ করুন। খোঁজ নেন গৃহহীনদের। আপনারা যদি তাদের জন্য ঘর করে দিতে না পারেন আমি সরকারের পক্ষ থেকে দেব, ট্রাস্টের পক্ষ থেকে দেব। তারপরও একটি মানুষকে গৃহহীন থাকতে দেব না।'

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান দেশের মানুষকে শুধু স্বাধীনতা উপহার দেননি, তাদের মৌলিক চাহিদা নিশ্চিত করতে চেয়েছেন। স্বাধীনতার পর সংবিধানে মৌলিক অধিকারগুলো যুক্ত করে তা বাস্তবায়নে কাজ করেছেন। সাধারন মানুষকে নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন মুজিব বর্ষে বাস্তবায়ন করতে হবে।–বলেন প্রধানমন্ত্রী।

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ সম্পর্কে বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই ভাষণের প্রতিটি লাইন একেকটি কোটেশনের মতো। এই ভাষণে বাংলাদেশের সব মানুষ ও দলের নীতিনির্ধারকদের নির্দেশনা দিয়ে গিয়েছেন। তার নির্দেশনার আলোকেই সংগ্রাম পরিষদ গঠন করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, ভাষণে বঙ্গবন্ধু রাজনৈতিক স্বাধীনতার কথা বলেছেন, দেশকে শত্রুমুক্ত করার কথা বলেছেন, অর্থনৈতিক স্বাধীনতার কথা বলেছেন। 'কোনো মেজরের বাঁশিতে দেশ স্বাধীন হয়নি মন্তব্য করে প্রধানমন্ত্রী আরও বলেন, তাকে স্বাধীনতার ঘোষক বানানোর অনেক চেষ্টা করা হয়েছে। ইতিহাস বিকৃতি কোনপর্যায়ে গেছে এ থেকে বোঝা যায়। কিন্তু সত্যকে কখনো চাপিয়ে রাখা যায় না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যে ভাষণ বাংলাদেশে নিষিদ্ধ ছিল সেটা এখন বিশ্ব ঐতিহ্যের দলিল হিসেবে স্বীকৃতি পেয়েছে।

যুদ্ধকালীন ৯ মাস সময়ে এই ভাষণ মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা দিয়েছে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে বঙ্গবন্ধুর ভাষণের কোটেশনগুলো নিয়মিত বেজেছে। মুক্তিযোদ্ধাসহ সাধারণ মানুষ অনুপ্রাণিত হয়েছেন। বঙ্গবন্ধুর অনুপ্রেরণায় যার যা ছিল তা নিয়ে মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, ১ মার্চ থেকে বঙ্গবন্ধু আর বাংলাদেশ নামটা একাত্ম হয়ে গিয়েছিল। তখন দেশ চলেছে ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবন থেকে। আগরতলা ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার অবস্থা থেকে মুক্ত হয়ে বঙ্গবন্ধুর লন্ডন সফরের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধের সব পরিকল্পনা তিনি করে রেখেছিলেন। লন্ডনে বসে তিনি প্রবাসীদের সংগঠিত করেন। কারণ তিনি জানতেন, পাকিস্তানিরা ক্ষমতা দেবে না, যুদ্ধ করে দেশ স্বাধীন করতে হবে। সে কারণে অস্ত্র কোত্থেকে আসবে, শরণার্থীদের কী হবে, কীভাবে যুদ্ধ চলবে সব তিনি ঠিক করে রেখেছিলেন। 'সব কিছুরই আমি চাক্ষুষ স্বাক্ষী'-প্রধানমন্ত্রী যোগ করেন।

৭৫ এ বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করার পর বঙ্গবন্ধুর ভাষণকে নিষিদ্ধ করা হয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, একটি প্রজন্ম বঙ্গবন্ধুর এ ভাষণ সেভাবে শুনতে পারেনি। এ ভাষণ বাজাতে বাধা দেওয়া হয়েছে। জিয়া, এরশাদ, খালেদা জিয়ার সরকারও বাধা দিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, যারাই বঙ্গবন্ধুর নামকে মুছে দিতে চেয়েছিল তাদের লজ্জা হ্ওয়া উচিত।
 

Related Topics

টপ নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা / ৭ মার্চ / মুজিববর্ষ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
    হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার
  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা
  • বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
    জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

Related News

  • মুজিববর্ষে অপচয়: ১০ হাজারের বেশি ম্যুরাল নির্মাণ; ৬৪ জেলার তথ্য চাইলো দুদক
  • মুজিববর্ষ পালনে রাষ্ট্রের ৪ হাজার কোটি টাকা ব্যয়; হাসিনা-রেহানা-কামাল নাসেরের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
  • মাটিতে গর্ত করে লুকিয়ে রাখা হয়েছিল ৭ মার্চ ভাষণের রেকর্ড
  • ৬ বছরে মুজিববর্ষ উদযাপনে আওয়ামী লীগ সরকারের ব্যয় ১ হাজার ২৬১ কোটি টাকা
  • মুজিববর্ষের নামে অপচয় নিয়ে ডকুমেন্টেশন করা হবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

Most Read

1
মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

6
বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net