Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
মুজিববর্ষে আলো জ্বলবে সব ঘরে: প্রধানমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 February, 2020, 01:50 pm
Last modified: 12 February, 2020, 01:58 pm

Related News

  • মুজিববর্ষে অপচয়: ১০ হাজারের বেশি ম্যুরাল নির্মাণ; ৬৪ জেলার তথ্য চাইলো দুদক
  • মুজিববর্ষ পালনে রাষ্ট্রের ৪ হাজার কোটি টাকা ব্যয়; হাসিনা-রেহানা-কামাল নাসেরের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
  • ৬ বছরে মুজিববর্ষ উদযাপনে আওয়ামী লীগ সরকারের ব্যয় ১ হাজার ২৬১ কোটি টাকা
  • মুজিববর্ষের নামে অপচয় নিয়ে ডকুমেন্টেশন করা হবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব
  • কোটা সহিংসতার ক্ষয়ক্ষতি দেখতে সেতু ভবন, আহতদের দেখতে নিটোর পরিদর্শন প্রধানমন্ত্রীর

মুজিববর্ষে আলো জ্বলবে সব ঘরে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, ‘৬৪ জেলা আমাদের, যার মধ্যে ৪০টি জেলা শত ভাগ বিদ্যুতায়িত হয়ে গেল। ৪১০টি উপজেলা শত ভাগ বিদ্যুতায়িত।’
টিবিএস রিপোর্ট
12 February, 2020, 01:50 pm
Last modified: 12 February, 2020, 01:58 pm

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের ৬৪ জেলার ৪০টি এবং ৪১০টি উপজেলাকে শতভাগ বিদ্যুতায়নের আওতায় আনা হয়েছে। মুজিববর্ষের মধ্যে বাংলাদেশের সব ঘরে আলো জ্বলবে।

বুধবার নিজ বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন স্থাপনা ও কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এদিন প্রধানমন্ত্রী রাজশাহীতে বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্কে নির্মিত শেখ কামাল আইটি ইনকিউবেটর অ্যান্ড ট্রেনিং সেন্টার, শতভাগ বিদ্যুতায়িত সাতটি জেলা, ফেনীতে ১১৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি বিদ্যুৎকেন্দ্র এবং ১৮টি জেলার ২৩টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন হওয়ার বিষয়গুলো উদ্বোধন করেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালনে ঘোষিত বর্ষ হলো মুজিববর্ষ। ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত এ বর্ষ উদযাপন করা হবে।

ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘৬৪ জেলা আমাদের, যার মধ্যে ৪০টি জেলা শত ভাগ বিদ্যুতায়িত হয়ে গেল। ৪১০টি উপজেলা শত ভাগ বিদ্যুতায়িত। বাকি যেগুলো আছে, সেগুলো ইনশাল্লাহ মুজিববর্ষের মধ্যে আমরা বাংলাদেশের সব ঘরে আলো জ্বালব।’

বার্তা সংস্থা ইউএনবির প্রতিবেদনে জানানো হয়, প্রায় ৭২ হাজার বর্গফুটের শেখ কামাল আইটি ইনকিউবেটর ও ট্রেনিং সেন্টারে বহুমুখী প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এ আইটি সেন্টার দেশের, বিশেষ করে উত্তরাঞ্চলে তথ্য ও প্রযুক্তির প্রসার, জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণ ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবে।

আইসিটি বিভাগের অধীনে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ রাজশাহীর পবা উপজেলার নবীনগরে ৩০.৬৭ একর জমির ওপর বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক বাস্তবায়ন করছে।
 
Related Topics

টপ নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা / মুজিববর্ষ / আলো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

Related News

  • মুজিববর্ষে অপচয়: ১০ হাজারের বেশি ম্যুরাল নির্মাণ; ৬৪ জেলার তথ্য চাইলো দুদক
  • মুজিববর্ষ পালনে রাষ্ট্রের ৪ হাজার কোটি টাকা ব্যয়; হাসিনা-রেহানা-কামাল নাসেরের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
  • ৬ বছরে মুজিববর্ষ উদযাপনে আওয়ামী লীগ সরকারের ব্যয় ১ হাজার ২৬১ কোটি টাকা
  • মুজিববর্ষের নামে অপচয় নিয়ে ডকুমেন্টেশন করা হবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব
  • কোটা সহিংসতার ক্ষয়ক্ষতি দেখতে সেতু ভবন, আহতদের দেখতে নিটোর পরিদর্শন প্রধানমন্ত্রীর

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর

3
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net