Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
মুজিববর্ষের মূল অনুষ্ঠান হবে ডিজিটাল নির্ভর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 March, 2020, 03:30 pm
Last modified: 10 March, 2020, 04:10 pm

Related News

  • মুজিববর্ষে অপচয়: ১০ হাজারের বেশি ম্যুরাল নির্মাণ; ৬৪ জেলার তথ্য চাইলো দুদক
  • মুজিববর্ষ পালনে রাষ্ট্রের ৪ হাজার কোটি টাকা ব্যয়; হাসিনা-রেহানা-কামাল নাসেরের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
  • ৬ বছরে মুজিববর্ষ উদযাপনে আওয়ামী লীগ সরকারের ব্যয় ১ হাজার ২৬১ কোটি টাকা
  • মুজিববর্ষের নামে অপচয় নিয়ে ডকুমেন্টেশন করা হবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব
  • ভারতের কেরালায় করোনা বাড়ছে, আতঙ্কিত না হওয়ার পরামর্শ রাজ্য সরকারের

মুজিববর্ষের মূল অনুষ্ঠান হবে ডিজিটাল নির্ভর

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ১৭ মার্চই মুজিববর্ষের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ওইদিন বড় গণজমায়েত না হলেও অনুষ্ঠানে কিছুটা নতুনত্ব আনা হয়েছে। ভিডিওর মাধ্যমে দেশ ও দেশের বাইরে অনুষ্ঠানটির সংযোগ থাকবে।
টিবিএস রিপোর্ট
10 March, 2020, 03:30 pm
Last modified: 10 March, 2020, 04:10 pm

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, নির্ধারিত দিনই অনুষ্ঠিত হবে মুজিববর্ষের অনুষ্ঠান। মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত 'মুজিববর্ষ বাস্তবায়ন আন্তর্জাতিক উপকমিটি'র সভা শেষে তিনি এ কথা বলেন।

দেশে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর মুজিববর্ষের নির্ধারিত অনুষ্ঠান নিয়ে জনমনে প্রশ্ন দেখা দেয়। এ প্রসঙ্গে মুজিব জন্মশতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক কামাল আবদুল নাসের চৌধুরী আগেই জানিয়েছিলেন, অনুষ্ঠানগুলো স্থগিত নয়, বরং পুনর্বিন্যাস করা হবে।

মঙ্গলবার ড. এ কে আব্দুল মোমেন বলেন, ১৭ মার্চই মুজিববর্ষের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ওইদিন বড় গণজমায়েত না হলেও অনুষ্ঠানে কিছুটা নতুনত্ব আনা হয়েছে। ভিডিওর মাধ্যমে দেশ ও দেশের বাইরে অনুষ্ঠানটির সংযোগ থাকবে। 

বছরব্যাপী মুজিববর্ষের অনুষ্ঠান করা হবে- জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সার্বিক পরিবেশের উন্নতি হলে পরবর্তী সময়ে বড় অনুষ্ঠানের চিন্তা রয়েছে। 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'ডিজিটালাইজেশনের মাধ্যমে বিশ্ববাসীর সঙ্গে অনুষ্ঠান সংযোগ থাকবে। আমাদের অনুষ্ঠানের মধ্যে আরও ছিল ২২ ও ২৩ মার্চ সংসদে বিশেষ অধিবেশন, ২০ মার্চ শিশুদের সঙ্গীত, ২৬ মার্চ ও ২৭ মার্চ অতিথিদের নিয়ে অনুষ্ঠান, তবে সবগুলোই জনসমাগম এড়িয়ে করা হবে। অনুষ্ঠানে থাকবে রক্তদান, মিলাদ মাহফিল, রাষ্ট্রপতির বাণী, প্রধানমন্ত্রীর বক্তব্য, শেখ রেহানার শুভেচ্ছা বক্তব্য।'

মন্ত্রী উল্লেখ করেন, বিশ্বে করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে অনেক অনুষ্ঠান সীমিত করা হয়েছে; জাতিসংঘসহ অন্যান্য সংস্থা অনেক অনুষ্ঠান স্থগিত করেছে। 

তিনি বলেন, 'আমাদের মন্ত্রণালয় দেশ সফর সীমিত করেছে। তাছাড়া আমরা ছয়টি দেশের (চীন, ইরান, ইতালি, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ড) ব্যাপারে বিশেষ নজর রাখছি। সেসব দেশে থেকে আমাদের দেশে আসতে মেডিকেল টেস্ট করার কথা বলেছি। জরুরি না হলে দেশে আসতে অন্যান্য দেশের বসবাসরতদের নিরুৎসাহিত করা হচ্ছে।'

Related Topics

টপ নিউজ

করোনা ভাইরাস / মুজিববর্ষ / পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • মুজিববর্ষে অপচয়: ১০ হাজারের বেশি ম্যুরাল নির্মাণ; ৬৪ জেলার তথ্য চাইলো দুদক
  • মুজিববর্ষ পালনে রাষ্ট্রের ৪ হাজার কোটি টাকা ব্যয়; হাসিনা-রেহানা-কামাল নাসেরের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
  • ৬ বছরে মুজিববর্ষ উদযাপনে আওয়ামী লীগ সরকারের ব্যয় ১ হাজার ২৬১ কোটি টাকা
  • মুজিববর্ষের নামে অপচয় নিয়ে ডকুমেন্টেশন করা হবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব
  • ভারতের কেরালায় করোনা বাড়ছে, আতঙ্কিত না হওয়ার পরামর্শ রাজ্য সরকারের

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

2
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

3
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net