Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 03, 2026
মালয়েশিয়া বলে সোনাদিয়ায় রোহিঙ্গাদের নামিয়ে দিল দালালরা!

বাংলাদেশ

ইউএনবি
25 November, 2019, 12:45 pm
Last modified: 25 November, 2019, 12:52 pm

Related News

  • রোহিঙ্গা শরণার্থী ব্যবস্থাপনায় ২৬৩ শতাংশ বরাদ্দ বাড়িয়েছে সরকার: কোস্ট ফাউন্ডেশন
  • রোহিঙ্গা সমস্যার সম্ভাব্য কোনো সমাধান আমাদের হাতে নেই: পররাষ্ট্র উপদেষ্টা
  • রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্য-ফ্রান্সসহ ১১ দেশ
  • প্রধান উপদেষ্টার কক্সবাজার রোহিঙ্গা সংলাপে যোগদান
  • কক্সবাজারে রোহিঙ্গা সংকট নিয়ে ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু

মালয়েশিয়া বলে সোনাদিয়ায় রোহিঙ্গাদের নামিয়ে দিল দালালরা!

তিন দিন-তিন রাত সাগরে থাকার পর আজ ভোর ৫টার দিকে সোনাদিয়ায় নামিয়ে দিয়ে দালালরা জানায়, এই হচ্ছে মালয়েশিয়া। এরপর দালালরা দ্রুত ট্রলার নিয়ে চলে যায়...
ইউএনবি
25 November, 2019, 12:45 pm
Last modified: 25 November, 2019, 12:52 pm
উদ্ধার হয়া রোহিঙ্গারা/ ছবি: ইউএনবি

দালালদের সহায়তায় মালয়েশিয়ায় যাওয়ার জন্য রোহিঙ্গা শিবির থেকে পালিয়ে আসেন শিশুসহ ৪১ জন রোহিঙ্গা। ট্রলারে করে তিন দিন তিন রাত সাগরে ভাসার পর রোববার (২৪ নভেম্বর) ভোরে সোনাদিয়া দ্বীপকে মালয়েশিয়া বলে রোহিঙ্গাদের নামিয়ে দ্রুত ট্রলার নিয়ে চলে যায় দালালরা।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র বলেন, স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সোনাদিয়া দ্বীপের মগচর এলাকা থেকে দুই শিশুসহ ২৫ রোহিঙ্গাকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। আরও ১৬ জন রোহিঙ্গা পালিয়ে গেছে বলে জানান তিনি।

উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে দুজন শিশু, ১১ জন পুরুষ ও ১২ জন নারী রয়েছে জানিয়ে ওসি বলেন, এ ঘটনার পেছনে কারা জড়িত, তার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উদ্ধার হওয়া রোহিঙ্গা নারী মোহেছেনা ও সনজিতা আক্তার জানান, টেকনাফ থেকে দাললরা তাদেরকে মালয়েশিয়া নিয়ে যাওয়ার কথা বলে ট্রলারে উঠিয়েছিল।

রোহিঙ্গা যুবক আইয়াজ মিয়া জানান, উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবির থেকে পালিয়ে স্থানীয় দালাল চক্রের সহায়তায় ৪১ জন রোহিঙ্গা সাগরপথে মালয়েশিয়া যাওয়ার জন্য পাড়ি দেয়। তিন দিন-তিন রাত সাগরে থাকার পর আজ ভোর ৫টার দিকে সোনাদিয়ায় নামিয়ে দিয়ে দালালরা জানায়, এই হচ্ছে মালয়েশিয়া। এরপর দালালরা দ্রুত ট্রলার নিয়ে চলে যায়।

স্থানীয় বাসিন্দা একরাম মিয়া জানান, ভোরে একটি ফিশিং বোটে করে ৪১ রোহিঙ্গা সোনাদিয়া দ্বীপে আসে। ট্রলারের যাত্রীদের নামিয়ে দিয়ে পাচারকারীরা ওই বোট নিয়ে পালিয়ে যায়। সকাল হলে স্থানীয় বাসিন্দারা রোহিঙ্গাদের দেখে পুলিশকে খবর দেন।

Related Topics

টপ নিউজ

রোহিঙ্গা সংকট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হোটেল শৈবাল। ফাইল ছবি: সংগৃহীত
    আশানুরূপ লাভ না হওয়ায় বেসরকারি অংশীদারত্বে যাচ্ছে পর্যটনের ৫৩ হোটেল, রেস্তোরাঁ ও বার
  • ছবি: সংগৃহীত
    ৪০ মিলিয়ন ডলার পাওনা শোধ না করেই বাংলাদেশে অর্ডার স্থগিতের ঘোষণা পোলিশ পোশাক জায়ান্ট এলপিপি’র
  • আসিয়ান জোটের একটি সম্মেলন। ছবি: সংগৃহীত
    বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে: জোট মহাসচিব
  • সৈয়দ জিয়াউল হক। ছবি: সংগৃহীত
    মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক মেজর জিয়াকে দণ্ডমুক্ত করতে সাবেক সহকর্মীদের আইনি ও প্রশাসনিক তৎপরতা
  • পাঁচ টাকা দামের মধু আইসক্রিম।
    দিল ঠান্ডা মধু আইসক্রিম: যেভাবে ঢাকাবাসীকে আরাম দিচ্ছে গরমে
  • জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
    ‘পদত্যাগ করো, নইলে অনাস্থা ভোটে গদিচ্যুত করা হবে’—ফিফা-প্রধান ইনফান্তিনোকে উয়েফার আলটিমেটাম

Related News

  • রোহিঙ্গা শরণার্থী ব্যবস্থাপনায় ২৬৩ শতাংশ বরাদ্দ বাড়িয়েছে সরকার: কোস্ট ফাউন্ডেশন
  • রোহিঙ্গা সমস্যার সম্ভাব্য কোনো সমাধান আমাদের হাতে নেই: পররাষ্ট্র উপদেষ্টা
  • রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্য-ফ্রান্সসহ ১১ দেশ
  • প্রধান উপদেষ্টার কক্সবাজার রোহিঙ্গা সংলাপে যোগদান
  • কক্সবাজারে রোহিঙ্গা সংকট নিয়ে ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু

Most Read

1
হোটেল শৈবাল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আশানুরূপ লাভ না হওয়ায় বেসরকারি অংশীদারত্বে যাচ্ছে পর্যটনের ৫৩ হোটেল, রেস্তোরাঁ ও বার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৪০ মিলিয়ন ডলার পাওনা শোধ না করেই বাংলাদেশে অর্ডার স্থগিতের ঘোষণা পোলিশ পোশাক জায়ান্ট এলপিপি’র

3
আসিয়ান জোটের একটি সম্মেলন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে: জোট মহাসচিব

4
সৈয়দ জিয়াউল হক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক মেজর জিয়াকে দণ্ডমুক্ত করতে সাবেক সহকর্মীদের আইনি ও প্রশাসনিক তৎপরতা

5
পাঁচ টাকা দামের মধু আইসক্রিম।
ফিচার

দিল ঠান্ডা মধু আইসক্রিম: যেভাবে ঢাকাবাসীকে আরাম দিচ্ছে গরমে

6
জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
খেলা

‘পদত্যাগ করো, নইলে অনাস্থা ভোটে গদিচ্যুত করা হবে’—ফিফা-প্রধান ইনফান্তিনোকে উয়েফার আলটিমেটাম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net