Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 05, 2026
মন্দিরে হামলার জবানবন্দিতে বিএনপি নেতা বুলুসহ ১৫ নেতার নাম এসেছে: পুলিশ

বাংলাদেশ

নোয়াখালী প্রতিনিধি
26 October, 2021, 12:10 pm
Last modified: 26 October, 2021, 03:25 pm

Related News

  • চট্টগ্রাম-৪ আসনে বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, প্রকাশ করা যাবে না নির্বাচনী ফল 
  • জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’: বিএনপি নেতা ব্যারিস্টার বাদল
  • মোহাম্মদপুরে নিজ বাসার সামনে বিএনপি নেতাকে কুপিয়ে জখম
  • যৌথ অভিযানের মধ্যেই খুলনায় বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
  • সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা মারা গেছেন 

মন্দিরে হামলার জবানবন্দিতে বিএনপি নেতা বুলুসহ ১৫ নেতার নাম এসেছে: পুলিশ

জবানবন্দিতে এ ঘটনায় বিএনপির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুসহ বিএনপি-জামায়াতের ১৫ নেতার সম্পৃক্ততার কথা জানিয়েছে পুলিশ।
নোয়াখালী প্রতিনিধি
26 October, 2021, 12:10 pm
Last modified: 26 October, 2021, 03:25 pm
ছবি: টিবিএস

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী শ্রী শ্রী রাধাকৃষ্ণ গৌর নিত্যানন্দ বিগ্রহ (ইসকন) মন্দির, শ্রী শ্রী রাম ঠাকুর চন্দ্র আশ্রম মন্দির ও শ্রী শ্রী রাধামাধব জিউর মন্দিরসহ বিভিন্ন মন্দিরে হামলা ও সহিংসতার ঘটনায় গ্রেপ্তারকৃত জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ফয়সাল ইনাম কমল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে এ ঘটনায় বিএনপির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুসহ বিএনপি-জামায়াতের ১৫ নেতার সম্পৃক্ততার বিষয়ে তথ্য দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এদিকে এ ঘটনায় আরও ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত ২৫'শ টাকা। 

মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, নোয়াখালীর সদর উপজেলার ধর্মপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সুমন, বিএনপি কর্মী ইউছুফ, হাতিয়া পৌর বিএনপির প্রচার সম্পাদক ছেরাজুল হক বেচু, করিমপুর এলাকার ইমরান হোসেন নিশান, রনি, হাজীপুর এলাকার আক্তারুজ্জামান, সোনাইমুড়ী রশিদপুর গ্রামের রবিউল হোসেন ও লক্ষ্মীপুর সদরের সাহেদুল ইসলাম।

এছাড়া, সহিংসতার ঘটনায় গ্রেপ্তারকৃত ১০ জনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। এর মধ্যে মঙ্গলবার আলী আজগর, নুরুল ইসলাম সুমন ও নুরুল ইসলাম জীবনের রিমান্ডের শুনানিতে তাদের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ দুপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী সোনিয়া আক্তার আসামীদের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডপ্রাপ্ত আসামীরা হচ্ছেন, আলী আজগর, নুরুল ইসলাম সুমন ও নুরুল ইসলাম জীবন।

পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার ফয়সাল ইনাম কমলকে সোমবার রাতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাঈদীন নাঁহী এর আদালতে হাজির করা হয়। পরে বিচারক ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন।

জবানবন্দিতে কমল চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলার ঘটনার উস্কানিদাতা হিসেবে বরকত উল্লা বুলু'সহ বিএনপি-জামায়াতের ১৫জন নেতার সম্পৃক্ততার বিষয়ে তথ্য দিয়েছেন। কমল সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে কুমিল্লার ঘটনার পর থেকে ফেসবুকে বিভিন্ন ভিডিও আপলোড করাসহ উস্কানিমূলক পোস্ট দেয়। কমলকে এ ঘটনার উস্কানীদাতা ও ইন্ধনদাতা হিসেবে চিহ্নিত করে সোমবার তার বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় সিলেট ও নোয়াখালীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বিএনপির ৩ নেতাকর্মীসহ আরও ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ইমরান হোসেন নিশান নামের এক ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে হামলার দিন চৌমুহনী ব্যাংক রোডের রামঠাকুর মন্দির থেকে এক লাখ ৩৫ হাজার টাকা লুট করে ভাগবাটোয়ারা করে নিয়ে যাওয়া হয়।
 
Related Topics

টপ নিউজ

বিএনপি নেতা / বরকত উল্লাহ বুলু / নোয়াখালীতে সাম্প্রদায়িক হামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
    অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
    শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ
  • বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার জাতীয় পতাকা। ছবি: ফ্রিপিক
    আজ সেপা সই করছে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া, ঢাকার জন্য উন্মুক্ত হবে ১১১ সেবা উপ-খাত
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
    লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান
  • ফাইল ছবি
    চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 

Related News

  • চট্টগ্রাম-৪ আসনে বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, প্রকাশ করা যাবে না নির্বাচনী ফল 
  • জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’: বিএনপি নেতা ব্যারিস্টার বাদল
  • মোহাম্মদপুরে নিজ বাসার সামনে বিএনপি নেতাকে কুপিয়ে জখম
  • যৌথ অভিযানের মধ্যেই খুলনায় বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
  • সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা মারা গেছেন 

Most Read

1
অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
বাংলাদেশ

অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ

2
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ

3
বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার জাতীয় পতাকা। ছবি: ফ্রিপিক
অর্থনীতি

আজ সেপা সই করছে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া, ঢাকার জন্য উন্মুক্ত হবে ১১১ সেবা উপ-খাত

4
প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

5
ফাইল ছবি
অর্থনীতি

চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net