Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 26, 2026
মন্ত্রী হলে কি মেনন এমন কথা বলতেন: কাদের

বাংলাদেশ

ইউএনবি রিপোর্ট
20 October, 2019, 01:55 pm
Last modified: 20 October, 2019, 02:04 pm

Related News

  • জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের মামলায় জামিন পেলেন মেনন-মানিক-ইনু
  • জিয়াউর রহমানকে কটূক্তির মামলায় গ্রেপ্তার ওয়ার্কার্স পার্টির মেনন ও সাবেক বিচারপতি মানিক
  • মানবতাবিরোধী অপরাধ মামলা: কাদের আরাফাতসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২২ জানুয়ারি
  • ওবায়দুল কাদেরসহ ৭ জনকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
  • বৈষম্যবিরোধী আন্দোলন দমাতে উসকানি: ‘মারো না কেন ওদের’— ছাত্রলীগের সাদ্দামকে ফোনে কাদের

মন্ত্রী হলে কি মেনন এমন কথা বলতেন: কাদের

‘সরকার বা দলের পক্ষ থেকে এ বিষয় নিয়ে মেননের সঙ্গে আলাপ হয়নি। তিনি যা বলেছেন সেটি ‘মিসকোডেড’ হয়েছে কিনা সেটিও জানার বিষয়...’
ইউএনবি রিপোর্ট
20 October, 2019, 01:55 pm
Last modified: 20 October, 2019, 02:04 pm

‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ভোট দিতে পারেননি’ আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানতে চেয়েছেন মন্ত্রিত্ব পেলে মেনন নির্বাচন নিয়ে এমন কথা বলতেন কি না।

মেননের এই বক্তব্যের বিষয়ে ১৪ দলের সমন্বয়কের কাছে জানতে চাওয়া হবে বলেও জানান তিনি।

রোববার সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের ব্যানারে অংশ নিয়ে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন রাশেদ খান মেনন। তবে টানা তিনবার ক্ষমতায় থাকা মহাজোট সরকারের আগের আমলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলানো মেনন এবার মন্ত্রিত্ব পাননি।

গতকাল শনিবার বরিশালে ওয়াকার্স পার্টির জেলা সম্মেলনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম নেতা রাশেদ খান মেনন বলেন, ‘আমি সাক্ষ্য দিচ্ছি, গত নির্বাচনে জনগণ ভোট দিতে পারেননি।’

তিনি দাবি করেন, জনগণ এখন নির্বাচনে স্বাধীনভাবে ভোট দিতে পারেন না।

মেননের এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, ‘তিনি সিনিয়র নেতা। সবিনয়ে বলতে চাই, মন্ত্রী হলে কি তিনি এ কথা বলতেন?’

তিনি আরও বলেন, ‘সরকার বা দলের পক্ষ থেকে এ বিষয় নিয়ে মেননের সঙ্গে আলাপ হয়নি। তিনি যা বলেছেন সেটি ‘মিসকোডেড’ হয়েছে কিনা সেটিও জানার বিষয়। তিনি যদি বলেই থাকেন তাহলে আমার প্রশ্ন হচ্ছে, এত দিন পর এ সময়ে কেন?’

মেননের বক্তব্যের বিষয়ে দলের পক্ষে জানতে চাওয়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘১৪ দলের সমন্বয়ক নাসিম সাহেবের কাছে আমরা এ বিষয়ে জানতে চাইব। বিষয়টি নিয়ে দলীয়ভাবে আলাপ করব।’

আরেক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘মেনন তো মতিঝিলের ক্লাবের সভাপতি ছিলেন। তাঁকে জিজ্ঞাসা করলে ভালো হয়-- যখন ক্যাসিনোবিরোধী অভিযান চলছে তখন কেন তিনি এমন মন্তব্য করলেন? নির্বাচনের পর কেন এসব বললেন না?’

কাদের সতর্ক করে বলেন, ক্যাসিনো কাণ্ডসহ কোনো অপরাধে কাউকে ছাড় দেওয়া হবে না। অনেকের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। কারও কারও ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। অনেককে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

যু্বলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী আজ গণভবনে দাওয়াত পেয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর ইচ্ছার বাইরে গণভবনে কাউকে ডাকা হবে না। আমি বিষয়টি জানি না, যুবলীগ বলতে পারবে।’

যুবলীগের বয়সসীমা নির্ধারণের বিষয়ে কাদের বলেন, ‘যুবলীগের কোনো বিষয়ে সংশোধন আসবে কিনা সেটা তাদের গঠনতন্ত্র অনুযায়ী সিদ্ধান্ত হবে। আজকের বৈঠকে প্রধানমন্ত্রী হয়তো দিকনির্দেশনা দেবেন।’

Related Topics

টপ নিউজ

রাশেদ খান মেনন / ওবায়দুল কাদের / একাদশ জাতীয় সংসদ নির্বাচন / ভোটাধিকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
    জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা
  • খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
    খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
  • ছবি: রয়টার্স
    হরমুজ, ইউরেনিয়াম, ইরানের জব্দ সম্পদ: ইরান যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত চুক্তিতে যা আছে
  • 'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
    বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা
  • ছবি: সংগৃহীত
    আওয়ামী লীগ আমলের আইএমএফ চুক্তি বাতিল, নতুন শর্তে ৫ বিলিয়ন ডলার ঋণ চাইল সরকার

Related News

  • জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের মামলায় জামিন পেলেন মেনন-মানিক-ইনু
  • জিয়াউর রহমানকে কটূক্তির মামলায় গ্রেপ্তার ওয়ার্কার্স পার্টির মেনন ও সাবেক বিচারপতি মানিক
  • মানবতাবিরোধী অপরাধ মামলা: কাদের আরাফাতসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২২ জানুয়ারি
  • ওবায়দুল কাদেরসহ ৭ জনকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
  • বৈষম্যবিরোধী আন্দোলন দমাতে উসকানি: ‘মারো না কেন ওদের’— ছাত্রলীগের সাদ্দামকে ফোনে কাদের

Most Read

1
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা

2
খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
অর্থনীতি

খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ, ইউরেনিয়াম, ইরানের জব্দ সম্পদ: ইরান যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত চুক্তিতে যা আছে

4
'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

আওয়ামী লীগ আমলের আইএমএফ চুক্তি বাতিল, নতুন শর্তে ৫ বিলিয়ন ডলার ঋণ চাইল সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net