Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
ভিকারুননিসার অধ্যক্ষের নিয়োগ নিয়ে রিটের আদেশ মঙ্গলবারে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 September, 2019, 04:25 pm
Last modified: 16 September, 2019, 04:44 pm

Related News

  • হাইকোর্টের রায় বহাল, নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে দেওয়ার প্রক্রিয়া বৈধ
  • হাইকোর্টে জামিন পেলেন আনিস আলমগীর
  • আহসান এইচ মনসুরকে অপসারণ ও নতুন গভর্নর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
  • সিসা লাউঞ্জের আড়ালে মাদক ও অনৈতিক কাজ: বন্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ
  • জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট ও সংস্কার পরিষদের শপথের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল জারি

ভিকারুননিসার অধ্যক্ষের নিয়োগ নিয়ে রিটের আদেশ মঙ্গলবারে

সে পর্যন্ত প্রতিষ্ঠানটির অধ্যক্ষ হিসেবে ফওজিয়া রেজওয়ানকে দায়িত্ব না নিতে আদেশ দিয়েছেন আদালত...
টিবিএস রিপোর্ট
16 September, 2019, 04:25 pm
Last modified: 16 September, 2019, 04:44 pm
ফওজিয়া রেজওয়ান

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে ফওজিয়া রেজওয়ানের নিয়োগ স্থগিত করা হবে কি না এ বিষয়ে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) আদেশ দেবেন হাইকোর্ট।

সে পর্যন্ত প্রতিষ্ঠানটির অধ্যক্ষ হিসেবে ফওজিয়া রেজওয়ানকে দায়িত্ব না নিতে আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দায়েরকৃত রিটের ওপর বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ খায়রুল আলমের অবকাশকালীন বেঞ্চে শুনানি হয়।

এর আগে ফওজিয়া রেজওয়ানের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

আদালতে আবেদনের উপর শুনানিতে অংশ নেন রিটকারী নিজে। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত।

আদালতে ইউনুছ আলী আকন্দ বলেন, “কোন কর্তৃত্ববলে সরকার এখানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) কর্মকর্তাকে নিয়োগ দিল? এ নিয়োগ তো দেবে গভর্নিং কমিটি।”

এ সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, “আবেদনটি ‘নট টুডে’ (আজ নয়) রাখুন। আমরা আইন দেখে বলব।”

জবাবে ইউনুছ আলী বলেন, “আগামীকাল (মঙ্গলবার) অধ্যক্ষের যোগদান করার কথা। এ জন্য যোগদান স্থগিত করতে হবে।”

তখন ডেপুটি ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, “বিষয়টি আমরা দেখব।”

পরে আদালত বলেন, “আগামীকাল (মঙ্গলবার) এটি আদেশের জন্য থাকবে। আর অধ্যক্ষ অন্তত আগামীকাল ১১ টা পর্যন্ত যেন যোগদান করতে না পারেন সেটি ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিশ্চিত করবেন।”

প্রসঙ্গত, ১৫ সেপ্টেম্বর ঢাকার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ফওজিয়া রেজওয়ানকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয় সরকার। এর আগে তিনি সবুজবাগ সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষের দায়িত্বপ্রাপ্ত ছিলেন। 

নিয়োগ আদেশে বলা হয়, সরকারের প্রচলিত বিধি-বিধান ও আদেশ অনুসারে তার চাকরি নিয়ন্ত্রিত হবে। তিনি নিজ বেতনক্রম অনুযায়ী বেতন-ভাতা গ্রহণ করবেন এবং পদসংশ্লিষ্ট ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।

প্রতিষ্ঠান কর্তৃক বিনা ভাড়ায় বাসস্থানের ব্যবস্থা করলে তিনি কোনো বাড়িভাড়া ভাতা পাবেন না। সরকারি বাসায় বসবাস করলে বাড়িভাড়াসহ যাবতীয় সরকারি পাওনা নিজ দায়িত্বে ট্রেজারি চালানের মাধ্যমে সংশ্লিষ্ট খাতে জমা দেবেন।

তিনি স্ব স্ব ক্ষেত্রে প্রযোজ্য বাধ্যতামূলক ভবিষ্যৎ তহবিল, গোষ্ঠী বিমা ও অন্যান্য তহবিলে চাঁদা দেবেন এবং প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিধি অনুযায়ী তার লিভ স্যাল্যারি ও পেনশনের চাঁদা দেবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

২০১৮ সালে রাজধানীর নামকরা এই শিক্ষা প্রতিষ্ঠানের নবম শ্রেণির ছাত্রী অরিত্রী অধিকারীর আত্মহত্যার ঘটনায় তোলপাড় ওঠে সারাদেশে। এরপর উত্তেজনাকর পরিস্থিতির মুখে প্রতিষ্ঠানটির তৎকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌসসহ তিন শিক্ষককে সরিয়ে দেওয়া হয়।

এরপর থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করে যাচ্ছেন কলেজ শাখার সহকারী অধ্যাপক হাসিনা বেগম। তিনি অর্থনীতি বিষয়ের শিক্ষক। 

গত এপ্রিলে প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত হলেও অনিয়মের অভিযোগ ওঠায় তা বাতিল করে শিক্ষা মন্ত্রণালয়।

Related Topics

টপ নিউজ

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ / হাইকোর্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    অভিনেতা শামস সুমন আর নেই
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

Related News

  • হাইকোর্টের রায় বহাল, নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে দেওয়ার প্রক্রিয়া বৈধ
  • হাইকোর্টে জামিন পেলেন আনিস আলমগীর
  • আহসান এইচ মনসুরকে অপসারণ ও নতুন গভর্নর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
  • সিসা লাউঞ্জের আড়ালে মাদক ও অনৈতিক কাজ: বন্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ
  • জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট ও সংস্কার পরিষদের শপথের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল জারি

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

3
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

4
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অভিনেতা শামস সুমন আর নেই

6
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net