Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 30, 2026
বড় ধরনের সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 February, 2021, 02:50 pm
Last modified: 17 February, 2021, 03:24 pm

Related News

  • লন্ডন অচল করে দেওয়া সাইবার হামলায় জড়িত ব্রিটিশ-বাংলাদেশি হ্যাকারের কারাদণ্ড
  • সাইবার হামলায় সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ারের এক্স অ্যাকাউন্ট 'হ্যাক' হওয়ার দাবি জামায়াতের
  • সাইবার হামলায় শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট 'হ্যাক' হওয়ার দাবি জামায়াতের
  • হাসিনার মামলার যুক্তিতর্ক চলাকালে চিফ প্রসিকিউটর কার্যালয়ের ফেসবুক পেজে সাইবার হামলা
  • গাজামুখী নৌবহরে ইসরায়েলি নৌযানের ‘হুমকি’, সাইবার হামলার অভিযোগ

বড় ধরনের সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ 

গুপ্তচরবৃত্তির লক্ষ্যে বাংলাদেশে ক্ষতিকর বটনেট ছড়িয়ে দিচ্ছে ক্যাসাব্লাঙ্কা নামের গ্রুপটি।
টিবিএস রিপোর্ট
17 February, 2021, 02:50 pm
Last modified: 17 February, 2021, 03:24 pm

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সাইবার রিসার্চ টিমের ই-গভর্নমেন্ট কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (বিজিডি ই-গভ সিআইআরটি) বুধবার এক সতর্কবার্তায় জানিয়েছে বাংলাদেশে  বড় ধরনের সাইবার হামলার আশঙ্কা করছেন তারা। এই হামলাটি 'ক্যাসাব্লাঙ্কা' নামের একটি আন্তর্জাতিক হ্যাকিং গ্রুপ দ্বারা হতে পারে বলে জানিয়েছেন তারা। 

সম্প্রতি তারা সাইবার হামলার কিছু রূপরেখা এবং ম্যালওয়্যার ক্যাম্পেইন চিহ্নিত করতে পেরেছেন, যেগুলো বাংলাদেশি অবকাঠামোকে টার্গেট করছে।

বিজিডি ই-গভ সিআইআরটি থেকে প্রকাশিত একটি হ্যান্ডআউটে সতর্কবাণী দেয়া হয়েছে , এই বিশেষ ধরনের ম্যালওয়্যার দেশের বিভিন্ন অর্থনৈতিক ও সরকারি প্রতিষ্ঠানের ব্যবহারকারী বা ভোক্তাদের টার্গেট করেছে।  

গ্রুপটি  তাদের  ক্ষতিকর বটনেট ছড়িয়ে দিচ্ছে এবং অর্থনৈতিক মুনাফা অর্জনের চাইতে বাংলাদেশের ভেতরে গুপ্তচরবৃত্তি করাই তাদের মুখ্য উদ্দেশ্য। 

এই বিশেষ ধরনের ক্যাম্পেইনটি LodaRAT নামে এক প্রকার রিমোট অ্যাক্সেস ট্রোজান (আরএটি) ব্যবহার করে উইন্ডোস এবং অ্যান্ড্রয়েড সিস্টেম প্রবেশের চেষ্টা চালাচ্ছে।  

সম্প্রতি তারা বাংলাদেশ সরকারের করোনা ভ্যাক্সিনের জন্য অফিসিয়াল ওয়েবসাইট corona.gov.bd এর আদলে corona-bd.com/apply নামে একটি ভুয়া ওয়েব পোর্টাল খুলে জনসাধারণকে  প্রলুব্ধ করেছে।

  নিজেদের সাইবার নিরাপত্তা প্রক্রিয়াকে আরও জোরদার করতে এবং কর্মচারী ও ভোক্তাদের এ বিষয়ে যথাযথ প্রশিক্ষণ দিতে দেশের অর্থনৈতিক ও সরকারি  প্রতিষ্ঠানগুলোকে জোর অনুরোধ জানিয়েছে বিজিডি ই-গভ সিআইআরটি। ভোক্তারা যেন মোবাইল ব্যাংকিং সার্ভিস জাতীয় কাজে বিপদে না পড়ে এবং প্রতারণার শিকার না হয়, সে উদ্দেশ্যে ভোক্তাদেরকে অবহিত করতে বলা হয়েছে।

এছাড়াও সাইবার প্রতারণামূলক যেকোনো সমস্যায় জনসাধারণকে বিজিডি ই-গভ সিআইআরটি এর নিম্নোক্ত ওয়েবসাইটে জানাতে অনুরোধ জানানো হয়: https://www.cirt.gov.bd/incident-reporting/. 
 
Related Topics

টপ নিউজ

বিজিডি ই-গভ সিআইআরটি / সাইবার হামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডলারের দাম মৌখিকভাবে বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    পেপাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ সুগম করল বাংলাদেশ ব্যাংক
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। ফাইল ছবি: সংগৃহীত
    মালয়েশিয়া থেকে ৫ হাজার, বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
  • জনতা ব্যাংক পিএলসির দুবাই শাখা। ছবি: সংগৃহীত
    জনতা ব্যাংকের ইউএই শাখা গুটিয়ে নিতে ১৫ আগস্টের মধ্যে প্রশাসক নিয়োগের নির্দেশ আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকের
  • মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। ছবি: সংগৃহীত
    চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার
  • ফাইল ছবি: সংগৃহীত
    টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল মাইক্রোপ্লাস্টিক

Related News

  • লন্ডন অচল করে দেওয়া সাইবার হামলায় জড়িত ব্রিটিশ-বাংলাদেশি হ্যাকারের কারাদণ্ড
  • সাইবার হামলায় সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ারের এক্স অ্যাকাউন্ট 'হ্যাক' হওয়ার দাবি জামায়াতের
  • সাইবার হামলায় শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট 'হ্যাক' হওয়ার দাবি জামায়াতের
  • হাসিনার মামলার যুক্তিতর্ক চলাকালে চিফ প্রসিকিউটর কার্যালয়ের ফেসবুক পেজে সাইবার হামলা
  • গাজামুখী নৌবহরে ইসরায়েলি নৌযানের ‘হুমকি’, সাইবার হামলার অভিযোগ

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের দাম মৌখিকভাবে বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

পেপাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ সুগম করল বাংলাদেশ ব্যাংক

3
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মালয়েশিয়া থেকে ৫ হাজার, বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম

4
জনতা ব্যাংক পিএলসির দুবাই শাখা। ছবি: সংগৃহীত
অর্থনীতি

জনতা ব্যাংকের ইউএই শাখা গুটিয়ে নিতে ১৫ আগস্টের মধ্যে প্রশাসক নিয়োগের নির্দেশ আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকের

5
মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল মাইক্রোপ্লাস্টিক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net