ব্রাহ্মণবাড়িয়ার হাইওয়ে পুলিশ স্টেশনে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার খতিহাটা হাইওয়ে পুলিশ স্টেশনে ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছে হরতাল সমর্থকরা।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শাখাওয়াত হোসেন জানান, হামলায় তিনিসহ আরও চার পুলিশ সদস্য আহত হয়েছেন।
"হরতাল সমর্থকরা হঠাৎ স্টেশনে আক্রমণ করে। তারা প্রথমে থানায় ভাঙচুর করে এবং পরে আগুন ধরিয়ে দেয়। হামলাকারীরা পাঞ্জাবি পরিহিত ছিলেন," বলেন তিনি।
এর আগে দিনব্যাপী হরতাল চলাকালীন ব্যাংক এশিয়ার ব্রাহ্মণবাড়িয়া শাখায় আক্রমণ করে পিকেটাররা।
হরতাল চলাকালীন জেলা পরিষদ, জেলা আওয়ামী লীগ, প্রেসক্লাব ও পৌরসভা কার্যালয়ে হামলা চালিয় হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীরা।
তারা সেখানে বেশ কয়েকটি সরকারি অফিসে ভাঙচুর করে ও আগুন ধরিয়ে দেয়।
পুলিশি কার্যক্রমে চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় দলের কর্মীদের মৃত্যু এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদ জানিয়ে দিনব্যাপী হরতাল পালন করছে ইসলামপন্থী দলটি।
