Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
ব্যাংক লেনদেনের সময় পেরোনোর পর ভিআইপি গ্রাহককে ১৯ কোটি টাকা দেওয়া হয়: ইউনিয়ন ব্যাংক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 September, 2021, 04:05 pm
Last modified: 23 September, 2021, 04:38 pm

Related News

  • ২০২৪ সালে রেকর্ড ২৫,৭৯৪ কোটি টাকা লোকসান ইউনিয়ন ব্যাংকের
  • একীভূত হতে যাওয়া ৪ ব্যাংকের বন্ডের দায় ৪,০১০ কোটি টাকা
  • ব্যালান্স শিটে কারচুপি, যেভাবে ৪৫০ কোটি টাকার দুঃসাহসী গরমিল করেছিল ইউনিয়ন ব্যাংক
  • একীভূত হতে রাজি ইউনিয়ন, সময় চায় এক্সিম ব্যাংক
  • প্রতারণা করে গ্রাহকের ৮ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন ইউনিয়ন ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার: অভ্যন্তরীণ তদন্ত

ব্যাংক লেনদেনের সময় পেরোনোর পর ভিআইপি গ্রাহককে ১৯ কোটি টাকা দেওয়া হয়: ইউনিয়ন ব্যাংক

গ্রাহক-ব্যাংক সম্পর্কের খাতিরে এ ধরনের লেনদেন নতুন নয় বলে জানায় ব্যাংক কর্তৃপক্ষ। ইউনিয়ন ব্যাংকের ১৯ কোটি টাকা উধাও হওয়ার ঘটনায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
টিবিএস রিপোর্ট
23 September, 2021, 04:05 pm
Last modified: 23 September, 2021, 04:38 pm
সংবাদ সম্মেলনে ইউনিয়ন ব্যাংকের ডিএমডি হাসান ইকবাল। ছবি: টিবিএস

ব্যাংক লেনদেনের সময় পেরিয়ে যাওয়ার পর একজন ভিআইপি গ্রাহককে ১৯ কোটি টাকা দেওয়ার কথা জানিয়েছে ইউনিয়ন ব্যাংক কর্তৃপক্ষ। ব্যাংকের ভল্ট হিসাবে ১৯ কোটি টাকার গরমিলের ব্যাখ্যা হিসেবে বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সাংবাদিকদের এ কথা জানান ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হাসান ইকবাল।

সংবাদ সম্মেলনে হাসান ইকবাল বলেন, "বিকালে ব্যাংকের সময় শেষ হওয়ার পর একজন ভিআইপি গ্রাহককে টাকাগুলো দেওয়া হয়েছে।"

বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে ইউনিয়ন ব্যাংকের ১৯ কোটি টাকা উধাও হওয়ার ঘটনা প্রকাশের পর এই সম্মেলনের আয়োজন করা হয়।

তিনি আরও বলেন, "ব্যাংকের নীতিমালা লঙ্ঘন হলেও এমন ঘটনা নতুন নয়।" গ্রাহক-ব্যাংক সম্পর্কের খাতিরে এ ধরনের লেনদেন হয়ে থাকে বলে জানান তিনি।

এ ঘটনায় ইউনিয়ন ব্যাংকের গুলশান শাখায় কর্মরত তিন কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

ঘটনার অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করার কথাও জানান ওই কর্মকর্তা। এছাড়া, বাংলাদেশ ব্যাংকের পরিদর্শক দলের উপস্থিতিতেই ১৯ কোটি টাকার হিসাব সমন্বয় করার কথাও জানান তিনি। 

গত সােমবার বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা ওই শাখা পরিদর্শনে গিয়ে ভল্ট খুলে টাকা গুনে কাগজপত্রের সঙ্গে বাস্তবে বড় ধরনের গরমিল পান।

শাখাটির কাগজপত্রে দেখানাে হয়েছে, ভল্টে ৩১ কোটি টাকা রয়েছে । কিন্তু পরিদর্শক দল গুনে পেয়েছেন ১২ কোটি টাকা। বাকি ১৯ কোটি টাকার ঘাটতি সম্পর্কে শাখাটির কর্মকর্তারা কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শক দলকে কোনাে জবাব দিতে পারেননি।

এর আগে, ইউনিয়ন ব্যাংকের কোম্পানি সেক্রেটারি আলী হোসেইন ভূঁইয়া দ্য  বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "ইউনিয়ন ব্যাংকের ভল্টের টাকার গরমিলের কোনো ঘটনা ঘটেনি।" তবে প্রতিষ্ঠানটিতে কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শনের বিষয়েও তিনি কোনো কথা বলেননি।

ব্যাংকের ভল্ট হচ্ছে জমাকৃত টাকা রাখার নিরাপদ স্থান। নিয়ম অনুযায়ী, ভল্টের টাকার গরমিল থাকলে তা আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে জানাতে হয়। কিন্তু এখন পর্যন্ত ব্যাংকটি আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর কাছে এ ধরনের কোনাে অভিযােগ দায়ের করেনি বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "প্রতিবছরই আমাদের কেন্দ্রীয় ব্যাংক থেকে তফসিলি ব্যাংকগুলোর বড় বড় শাখাগুলোতে পরিদর্শন করা হয়ে থাকে। তবে ইউনিয়ন ব্যাংকের বিষয়টা আমি এখনও জানি না। তবে এমন কোনো ঘটনা ঘটে থাকলে রুলস এবং রেগুলেটরি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।"

উল্লেখ্য, বিভিন্ন সংকটে থাকা ব্যাংকটি সরকারি প্রতিষ্ঠানের আমানতের ওপর ভর করে চলছে। গত বছর শেষে ব্যাংকের আমানত ছিল ১৭ হাজার ২৭১ কোটি টাকা। এর মধ্যে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের আমানত রয়েছে ৪ হাজার ১২৭ কোটি টাকা।

 

Related Topics

টপ নিউজ

ইউনিয়ন ব্যাংক / টাকা উধাও

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: টিবিএস
    মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

Related News

  • ২০২৪ সালে রেকর্ড ২৫,৭৯৪ কোটি টাকা লোকসান ইউনিয়ন ব্যাংকের
  • একীভূত হতে যাওয়া ৪ ব্যাংকের বন্ডের দায় ৪,০১০ কোটি টাকা
  • ব্যালান্স শিটে কারচুপি, যেভাবে ৪৫০ কোটি টাকার দুঃসাহসী গরমিল করেছিল ইউনিয়ন ব্যাংক
  • একীভূত হতে রাজি ইউনিয়ন, সময় চায় এক্সিম ব্যাংক
  • প্রতারণা করে গ্রাহকের ৮ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন ইউনিয়ন ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার: অভ্যন্তরীণ তদন্ত

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড

4
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

5
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net