Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 20, 2026
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা বিষয়ে নির্দেশনা দিল ইউজিসি

বাংলাদেশ

টিবিএস ডেস্ক
02 November, 2020, 07:10 pm
Last modified: 02 November, 2020, 07:24 pm

Related News

  • ইউজিসির ১৫তম চেয়ারম্যান হিসেবে কাজে যোগ দিলেন ড. মামুন আহমেদ
  • গবেষণায় চৌর্যবৃত্তি রোধে নীতিমালা করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
  • বিদেশি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনার জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন পর্যালোচনা করছে সরকার
  • বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খুন: সহপাঠীর মৃত্যুদণ্ড
  • ১৯ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি ঘোষণা

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা বিষয়ে নির্দেশনা দিল ইউজিসি

ইউজিসি’র বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ড. মোঃ ফখরুল ইসলাম স্বাক্ষরিত নির্দেশনাসমূহ সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারকে প্রেরণ করা হয়েছে। 
টিবিএস ডেস্ক
02 November, 2020, 07:10 pm
Last modified: 02 November, 2020, 07:24 pm

দেশে করোনাভাইরাস মহামারির সঙ্কট কাটেনি। ভাইরাসের ঝুঁকির মধ্যে শিক্ষার্থীদের নিরাপদ ভবিষ্যত কর্মজীবনের জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনার্স ও মাস্টার্স পর্যায়ে সর্বশেষ সেমিস্টারের ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে ৭টি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

আজ সোমবার (২ নভেম্বর) এসব নির্দেশনা দেওয়া হয়। 

ইউজিসি'র বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ড. মোঃ ফখরুল ইসলাম স্বাক্ষরিত নির্দেশনাসমূহ সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারকে প্রেরণ করা হয়েছে। 

এসব নির্দেশনা শুধুমাত্র অনার্স ও মাস্টার্স পর্যায়ের সর্বশেষ সেমিস্টারের ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

নির্দেশনাসমূহ:

১. একদিনে ১টি প্রোগ্রামের ১টির বেশী ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা গ্রহণ করা যাবে না। 

২. দেশে জনস্বাস্থ্য বিভাগের স্বাস্থ্যবিধি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা (যেমন: বাধ্যতামূলক ফেস মাস্ক পরিধান, শারীরিক দূরত্ব, ক্যাম্পাস ও ক্লাসে স্যানিটাইজার সরবরাহ নিশ্চিতকরণ ইত্যাদি) কঠোরভাবে অনুসরণ করতে হবে।

৩. প্রতি ক্লাসে একসাথে অনধিক ১০ (দশ) জন শিক্ষার্থীর অংশগ্রহণে ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা সম্পন্ন করতে হবে।

৪. শিক্ষার্থীদের ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা শুরুর কেবলমাত্র আধা ঘন্টা আগে ক্যাম্পাসে আসা এবং তা শেষ হওয়ার আধা ঘন্টার মধ্যে ক্যাম্পাস ত্যাগ নিশ্চিত করতে হবে।

৫. সংশ্লিষ্ট কোর্সের মৌখিক পরীক্ষা অনলাইনে সম্পন্ন করতে হবে;  ব্যবহারিক ক্লাস ও পরীক্ষার হলে প্রতিজন শিক্ষার্থীর মাঝে দূরত্ব থাকতে হবে ন্যূনতম ০৬ (ছয়) ফুট।

৬. বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও আলোচিত দূরত্ব বজায় রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে; এবং ব্যবহারিক ক্লাস ও পরীক্ষার কারণে কোনো শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হলে তার চিকিৎসার ব্যবস্থা করা স্ব স্ব বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব।

৭. এ ব্যাপারে কমিশন কোন দায়ভার গ্রহণ করবে না।

পত্রে গত ০৭-০৫-২০২০ তারিখে জারিকৃত সাধারণ নির্দেশাবলী যথাযথ প্রতিপালন ও অনুসরণ নিশ্চিত করার জন্য অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য যে, বাংলাদেশে কোভিড-১৯ এর ভয়াবহতা ও উদ্ভূত পরিস্থিতিতে বিগত ০৭-০৫-২০২০, ২০-০৫-২০২০ এবং ১৭-০৮-২০২০ তারিখে কমিশন কর্তৃক বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহে অনলাইনে ক্লাস ও পরীক্ষা গ্রহণ, মূল্যায়ণ এবং শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়। 

ওই নির্দেশনায় ল্যাবরেটরি ভিত্তিক সকল কোর্সের ব্যবহারিক ক্লাস, পরীক্ষা ও মূল্যায়ন করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পরই অতিরিক্ত সময় বরাদ্দ করে সরাসরি শ্রেণিকক্ষে সম্পন্ন করতে হবে, এ মর্মে নির্দেশনা প্রদান করা হয়েছিল। 

Related Topics

টপ নিউজ

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন / বেসরকারি বিশ্ববিদ্যালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: দ্য টেলিগ্রাফ
    'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা
  • মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
    মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
  • ছবি: বিবিসি
    বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা
  • ছবি: জেমিনাই এআই
    অপারেশন সিন্দুরের পর পাকিস্তানি রুপির বিপরীতে ভারতীয় রুপির দাম কমেছে প্রায় ১২%: দ্য ওয়্যার
  • ফাইল ছবি: সংগৃহীত
    সিলেট সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের পর বিজিবির পাল্টা গুলি

Related News

  • ইউজিসির ১৫তম চেয়ারম্যান হিসেবে কাজে যোগ দিলেন ড. মামুন আহমেদ
  • গবেষণায় চৌর্যবৃত্তি রোধে নীতিমালা করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
  • বিদেশি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনার জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন পর্যালোচনা করছে সরকার
  • বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খুন: সহপাঠীর মৃত্যুদণ্ড
  • ১৯ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি ঘোষণা

Most Read

1
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার

2
ছবি: সৌজন্যে প্রাপ্ত
অর্থনীতি

আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা

3
মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
বাংলাদেশ

মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

4
ছবি: বিবিসি
আন্তর্জাতিক

বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা

5
ছবি: জেমিনাই এআই
আন্তর্জাতিক

অপারেশন সিন্দুরের পর পাকিস্তানি রুপির বিপরীতে ভারতীয় রুপির দাম কমেছে প্রায় ১২%: দ্য ওয়্যার

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেট সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের পর বিজিবির পাল্টা গুলি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net