Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 20, 2026
বৃদ্ধকে বিবস্ত্র করে লাঞ্ছনাকারী যুবলীগ নেতা আনছুর গ্রেপ্তার

বাংলাদেশ

কক্সবাজার প্রতিনিধি
10 June, 2020, 08:50 pm
Last modified: 10 June, 2020, 10:27 pm

Related News

  • অর্থপাচার মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি যুবলীগ নেতা শামীমকে খালাস দিয়েছেন হাইকোর্ট
  • চট্টগ্রাম সিটির সাবেক কাউন্সিলর তৌফিক আহমেদ ঢাকায় বিমানবন্দর থেকে গ্রেপ্তার
  • প্যারোলে ৪ ঘণ্টার মুক্তি; হাতকড়া পরে মায়ের জানাজায় যুবলীগ নেতা
  • ছাত্র আন্দোলনে গুলি চালানোয় অভিযুক্ত যুবলীগ নেতা ফিরোজ গ্রেপ্তার
  • কুমিল্লায় যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

বৃদ্ধকে বিবস্ত্র করে লাঞ্ছনাকারী যুবলীগ নেতা আনছুর গ্রেপ্তার

আজ বুধবার সকাল ১১টায় জেলার মহেশখালীর ষাইটমারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
কক্সবাজার প্রতিনিধি
10 June, 2020, 08:50 pm
Last modified: 10 June, 2020, 10:27 pm
ছবি: সময় টেলিভিশন

কক্সবাজারের চকরিয়ায় বৃদ্ধকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় প্রধান অভিযুক্ত এবং বহিস্কৃত যুবলীগ নেতা আনছুর আলমকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় করা মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি তিনি।   

আজ বুধবার সকাল ১১টায় জেলার মহেশখালীর ষাইটমারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত আনছুর আলম চকরিয়ার ঢেমুশিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছয়কুড়িটিক্কা পাড়ার মৃত মনির উল্লাহর ছেলে। তিনি ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন।

ওই বৃদ্ধকে নির্যাতনের ঘটনার ভিডিওটি নজরে আসা মাত্রই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাৎক্ষণিক অভিযানে নামে পুলিশ। 

অভিযানের শুরুতে পুলিশ তিনজন অভিযুক্তকে গ্রেফতার করলেও প্রধান অভিযুক্ত আনছুর আলম পালিয়ে যান। তাকে ধরতে পুলিশের তৎপরতা অব্যাহত থাকায় বুধবার তাকে গ্রেফতার করা সম্ভব হয়, বলে দাবি পুলিশের।    

গত ২৪মে কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছয়কুড়িটিক্কা পাড়ায় নির্যাতনের শিকার হন ৭২ বছর বয়সী নুরুল আলম । ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আনছুর আলমের নেতৃত্বে একদল বখাটে ঘটনাটি ঘটায়।

এরপর ৩১ মে বৃদ্ধ নুরুল আলমের ছেলে আশরাফ হোসাইন চকরিয়া থানায় মামলা দায়ের করেন। মামলায় ওই এলাকার মৃত মনির উল্লাহর ছেলে আনছুর আলম, বদিউল আলম, শাহ আলম, শাহ আলমের স্ত্রী আরেজ খাতুন, বদিউল আলমের ছেলে মিজানুর রহমান, আবদুল জাব্বারের ছেলে রিয়াজ উদ্দিন, জয়নাল আবেদিন এবং মনজুর আলমের ছেলে মো. রুবেলকে অভিযুক্ত করা হয়।

এজাহারে আশরাফ উল্লেখ করেন, ২৪ মে আমার বৃদ্ধ বাবা নুরুল আলম ঈদের বাজার করে ঢেমুশিয়া স্টেশন থেকে টমটমযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে যুবলীগ নেতা আনছুর আলমের নেতৃত্বে একদল সন্ত্রাসী টমটম থেকে আমার বাবাকে নামিয়ে নির্জন স্থানে নিয়ে- পরনের লুঙ্গি, গেঞ্জি ছিঁড়ে উলঙ্গ করে ফেলে। পাশাপাশি তাকে মারধর ও গালিগালাজ করে।

তিনি আরো উল্লেখ করেন, গ্রামের কয়েকজন যুবক এ দৃশ্য মোবাইলে ধারণ করে। এ সময় আমার বাবা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলেও কেউ রক্ষা করতে এগিয়ে আসেনি। খবর পেয়ে আমার ছোট ভাই সিএনজিচালক সালাহউদ্দিন স্থানীয় লোকজনসহ ঘটনাস্থলে গিয়ে বাবাকে উদ্ধার করে নিয়ে আসে। এরপর বাবাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। 
 
Related Topics

টপ নিউজ

যুবলীগ নেতা / আনছুর আলম / বৃদ্ধকে নির্যাতন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউরোফাইটার টাইফুন ও জে-১০সি যুদ্ধবিমান। ছবি:মিলিটারি ওয়াচ ম্যাগাজিন
    কাতারে যৌথ মহড়ায় ইউরোফাইটারের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতে চীনের জে-১০সি
  • ছবি: দ্য টেলিগ্রাফ
    'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার
  • ছবি: বিবিসি
    বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা
  • ইলাসট্রেশন: টিবিএস
    ‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা
  • মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
    মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

Related News

  • অর্থপাচার মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি যুবলীগ নেতা শামীমকে খালাস দিয়েছেন হাইকোর্ট
  • চট্টগ্রাম সিটির সাবেক কাউন্সিলর তৌফিক আহমেদ ঢাকায় বিমানবন্দর থেকে গ্রেপ্তার
  • প্যারোলে ৪ ঘণ্টার মুক্তি; হাতকড়া পরে মায়ের জানাজায় যুবলীগ নেতা
  • ছাত্র আন্দোলনে গুলি চালানোয় অভিযুক্ত যুবলীগ নেতা ফিরোজ গ্রেপ্তার
  • কুমিল্লায় যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

Most Read

1
ইউরোফাইটার টাইফুন ও জে-১০সি যুদ্ধবিমান। ছবি:মিলিটারি ওয়াচ ম্যাগাজিন
আন্তর্জাতিক

কাতারে যৌথ মহড়ায় ইউরোফাইটারের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতে চীনের জে-১০সি

2
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার

3
ছবি: বিবিসি
আন্তর্জাতিক

বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা

4
ইলাসট্রেশন: টিবিএস
অর্থনীতি

‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক

5
ছবি: সৌজন্যে প্রাপ্ত
অর্থনীতি

আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা

6
মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
বাংলাদেশ

মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net