Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 28, 2026
বিমানের বহরে ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ যুক্ত করলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ

ইউএনবি
27 December, 2020, 02:00 pm
Last modified: 27 December, 2020, 02:03 pm

Related News

  • বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন
  • ‘তীব্র মানসিক ট্রমায় ভুগছে’: বিমানের সাবেক এমডির বাসায় নির্যাতনের শিকার শিশুর প্রসঙ্গে চিকিৎসক
  • কাঠমান্ডুতে অবতরণের অনুমতি না পেয়ে ঢাকায় ফিরে এল বিমানের ফ্লাইট
  • অনুমোদন ছাড়া বিমানের চাকা হস্তান্তর: দুই কর্মী বরখাস্ত
  • বিমানবন্দরে নিরাপত্তা দুর্বলতা ও দুর্ব্যবহারের অভিযোগ, জুলকারনাইনের ভিডিও প্রকাশ

বিমানের বহরে ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ যুক্ত করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে রবিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কানাডার তৈরি ৭৪ আসনের উড়োজাহাজ ‘ধ্রুবতারা’র উদ্বোধন করেন।
ইউএনবি
27 December, 2020, 02:00 pm
Last modified: 27 December, 2020, 02:03 pm
ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিমানটির নামকরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ও দক্ষিণ এশিয়া অঞ্চলের স্বল্প দূরত্বের ফ্লাইট পরিচালনায় সক্ষমতা বাড়াতে প্রতিষ্ঠানটির বহরে যুক্ত হয়েছে নতুন একটি ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে রবিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কানাডার তৈরি ৭৪ আসনের উড়োজাহাজ 'ধ্রুবতারা'র উদ্বোধন করেন।

বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে জিটুজি চুক্তির ভিত্তিতে তিনটি ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ ক্রয় করেছে বিমান। এগুলোর মধ্যে প্রথমটি আজ বহরে যুক্ত হলো এবং বাকি দুটি কয়েক মাসের মধ্যে যুক্ত হবে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে আজ নতুন উড়োজাহাজটির উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীসহ বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিমানের বহরে ইতোমধ্যে যুক্ত হওয়া অন্যান্য নতুন উড়োজাহাজের মতো আজকের উড়োজাহাজটির নামও রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে, কানাডার বিখ্যাত উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ডি হ্যাভিল্যান্ড এয়ারক্রাফট নির্মিত অত্যাধুনিক ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ তিনটির প্রথমটি হাতে পায় জাতীয় পতাকাবাহী সংস্থা।

বিমানের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, পরিবেশবান্ধব ও অত্যাধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজটি গত ২৪ নভেম্বর দেশে আসে।

নতুনটি নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে উড়োজাহাজের সংখ্যা হয়েছে ১৯টি। এর মধ্যে চারটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর, চারটি বোয়িং ৭৮৭-৮, দুটি বোয়িং ৭৮৭-৯, ছয়টি বোয়িং ৭৩৭ এবং তিনটি ড্যাশ ৮-৪০০।

Related Topics

টপ নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা / বাংলাদেশ বিমান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর
  • নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ
  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
  • হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
    রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা
  • নিহত বুলেট বৈরাগী।
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

Related News

  • বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন
  • ‘তীব্র মানসিক ট্রমায় ভুগছে’: বিমানের সাবেক এমডির বাসায় নির্যাতনের শিকার শিশুর প্রসঙ্গে চিকিৎসক
  • কাঠমান্ডুতে অবতরণের অনুমতি না পেয়ে ঢাকায় ফিরে এল বিমানের ফ্লাইট
  • অনুমোদন ছাড়া বিমানের চাকা হস্তান্তর: দুই কর্মী বরখাস্ত
  • বিমানবন্দরে নিরাপত্তা দুর্বলতা ও দুর্ব্যবহারের অভিযোগ, জুলকারনাইনের ভিডিও প্রকাশ

Most Read

1
নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর

2
নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

5
হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা

6
নিহত বুলেট বৈরাগী।
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net