Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 22, 2026
বিদেশগামী কর্মীদের জন্য এয়ার টিকিটে যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবি  

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 June, 2021, 11:15 am
Last modified: 20 June, 2021, 11:19 am

Related News

  • সৌদি আরবের আবেদন জট কাটায় নভেম্বরে জনশক্তি রপ্তানি বেড়েছে ২৮ শতাংশ
  • ‘সিন্ডিকেটের’ কাছে লাখ লাখ টাকা হারানো সেই কর্মীদের মালয়েশিয়ায় যেতে আবারও টাকা গুনতে হচ্ছে
  • অনলাইন প্রতারণায় অস্থিতিশীল দেশের ১ বিলিয়ন ডলারের এয়ার টিকিটের বাজার
  • এয়ার টিকেটের বাজার ‘আবারও সিন্ডিকেটের নিয়ন্ত্রণে’, অভিযোগ আটাবের
  • বিদেশগামী কর্মীদের ভোগান্তি কমাতে জেলা পর্যায়ে দেওয়া হবে বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড

বিদেশগামী কর্মীদের জন্য এয়ার টিকিটে যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবি  

ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা হতে আরব দেশসমূহের এয়ার টিকেটের মূল্য ১৮ থেকে ২২ হাজার টাকা। অথচ বাংলাদেশ হতে একই গন্তব্যে এয়ার টিকেটের মূল্য বর্তমানে ৭০ থেকে ৯০ হাজার টাকা।
টিবিএস রিপোর্ট
20 June, 2021, 11:15 am
Last modified: 20 June, 2021, 11:19 am

এয়ারটিকিটের মূল্য যৌক্তিক পর্যায়ে রেখে বিদেশগামী কর্মীদের জন্য 'লেবার ফেয়ার' নির্ধারণের দাবি জানিয়েছে জনশক্তি রপ্তানীকারকদের প্ল্যাটফর্ম 'রিক্রুটিং এজেন্সিজ ঐক্য পরিষদ'।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে বক্তারা জানান, বর্তমানে এয়ার টিকিটের মূল্য অযৌক্তিকভাবে বৃদ্ধি পেয়েছে, যা বিদেশগামী কর্মীদের অভিবাসন ব্যয়  বাড়িয়েছে ।

রিক্রুটিং এজেন্সিজ ঐক্য পরিষদ-এর সভাপতি  এম টিপু সুলতান বলেন, "বর্তমানে বাংলাদেশ থেকে সৌদিসহ মধ্যপ্রাচ্যের দেশ সমূহের এয়ার টিকেট এর মূল্য বাংলাদেশ বিমানসহ বিভিন্ন এয়ারলাইন্স অযৌক্তিক ভাবে ৩/৪ গুণ বৃদ্ধি করেছে। ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা হতে আরব দেশসমূহের এয়ার টিকেট এর মূল্য ১৮ থেকে ২২ হাজার টাকা। বাংলাদেশেও করোনার আগে দাম এমনই ছিল। অথচ বাংলাদেশ হতে একই গন্তব্যে এয়ার টিকেট এর মূল্য বর্তমানে ৭০ থেকে ৯০ হাজার টাকা"।

তিনি বলেন, "দেশের হাজার হাজার কোটি ডলার কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা বিদেশি এয়ারলাইন্স দেশ হতে নিয়ে যাচ্ছে। অবিলম্বে বাংলাদেশ বিমানের মাধ্যমে হলেও বিদেশগামী কর্মীদের জন্য লেবার ফেয়ার নির্ধারণ ও সেটির দৃশ্যমান বাস্তবায়ন দেখতে চাই।"

এদিকে, মানববন্ধন থেকে জনশক্তি রপ্তানি খাতকে অবিলম্বে শিল্প হিসেবে ঘোষণার দাবি জানানো হয়।

জনশক্তি রপ্তানিকারকরা বলেন,  বর্তমানে কোভিড-১৯ বৈশ্বিক মহামারির কারণে জনশক্তি রপ্তানি খাত তথা রিক্রুটিং এজেন্সি সমূহ শত শত কোটি টাকা আর্থিক ক্ষতিতে পতিত হয়েছেন। এই খাত শিল্প হিসেবে অন্তর্ভুক্ত না থাকায় এজেন্সিসমূহ সরকার ঘোষিত আর্থিক প্রণোদনা প্রাপ্তি হতে বঞ্চিত হয়েছে। যে খাত হতে বছরে ২২ মিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা অর্জিত হয়, সেই খাত যুগ যুগ ধরেই অবহেলিত অবস্থায় রয়েছে।

স্মার্ট কার্ড গ্রহণ করে বৈধভাবে কর্মী প্রেরণ করা স্বত্ত্বেও মানবপাচার আইনে এজেন্সি মালিকদের হয়রানি বন্ধ করা এবং সরকার অনুমোদিত সকল বৈধ রিক্রুটিং এজেন্সি, বাংলাদেশ ও বহিঃবিশ্বের সকল দূতাবাসে তালিকাভুক্ত করার জন্য সরকারের প্রতি দাবি জানান তারা।

উল্লেখ্য,  দেশে প্রায় ২০০০ রিক্রুটিং এজেন্সি রয়েছে। এসব এজেন্সির মাধ্যমে এ পর্যন্ত ১ কোটি ৩৩ লাখ বৈদেশিক কর্মসংস্থান হয়েছে।    

Related Topics

টপ নিউজ

এয়ার টিকেট / বিদেশগামী শ্রমিক / বিদেশগামী যাত্রী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর
  • ফাইল ছবি: সংগৃহীত
    'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী
  • কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
    মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • ফাইল ছবি: সংগৃহীত
    একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু
  • ছবি: টিবিএস
    আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার
  • রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
    তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

Related News

  • সৌদি আরবের আবেদন জট কাটায় নভেম্বরে জনশক্তি রপ্তানি বেড়েছে ২৮ শতাংশ
  • ‘সিন্ডিকেটের’ কাছে লাখ লাখ টাকা হারানো সেই কর্মীদের মালয়েশিয়ায় যেতে আবারও টাকা গুনতে হচ্ছে
  • অনলাইন প্রতারণায় অস্থিতিশীল দেশের ১ বিলিয়ন ডলারের এয়ার টিকিটের বাজার
  • এয়ার টিকেটের বাজার ‘আবারও সিন্ডিকেটের নিয়ন্ত্রণে’, অভিযোগ আটাবের
  • বিদেশগামী কর্মীদের ভোগান্তি কমাতে জেলা পর্যায়ে দেওয়া হবে বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

3
কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

4
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার

6
রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net