Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 20, 2026
বাস, লঞ্চ বন্ধে চাপ পড়েছে রেলে, ভোগান্তির শেষ নেই

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 November, 2021, 07:05 pm
Last modified: 06 November, 2021, 07:05 pm

Related News

  • প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • বাড়তি কোচ সংযোজন ও মেরামত: ঈদযাত্রায় যাত্রীর চাপ সামলানোর প্রস্তুতি নিচ্ছে রেলওয়ে
  • শেষ হলো ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি, টিকিট পেতে ভোগান্তি যাত্রীদের
  • ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, পাওয়া যাবে শুধু অনলাইনে
  • কুমিল্লায় মহানগর এক্সপ্রেস লাইনচ্যুত, বন্ধ ঢাকামুখী ট্রেন চলাচল

বাস, লঞ্চ বন্ধে চাপ পড়েছে রেলে, ভোগান্তির শেষ নেই

যাত্রীদের চাপে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে টিকিট মিলছে না। এতে চরম বিপাকে পড়েছেন অনেকে।
টিবিএস রিপোর্ট
06 November, 2021, 07:05 pm
Last modified: 06 November, 2021, 07:05 pm
ফাইল ছবি

জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণ দেখিয়ে গত দু'দিন ধরেই বন্ধ সারাদেশের বাস ও লঞ্চ। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন এই দুই বাহনে যাতায়াতকারী লাখ লাখ মানুষ। চলাচলের অনিবার্য প্রয়োজনে তাই কারণে ভীড় উপচে পড়েছে রেলওয়ে স্টেশনগুলোতে।

প্রথম আলো অনলাইনের একটি প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে আজ শুক্রবার সকাল থেকে যাত্রীদের চাপ বেড়েছে। যাত্রীদের চাপে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে টিকিট মিলছে না। এতে চরম বিপাকে পড়েছেন অনেকে। বেশি দুর্ভোগে পড়েছেন বিভিন্ন চাকরির জন্য আসা পরীক্ষার্থীরা।

বেলা আড়াইটার দিকে শাওন আলী নামের এক যাত্রী গণমাধ্যমটিকে বলেন, সাধারণত তিনি বাসে চলাচল করেন। বাস বন্ধ থাকায় ট্রেনে করে বাড়িতে যেতে কমলাপুরে এসেছেন। টিকিট না পেয়ে তিনি বেশ বিপাকে পড়েছেন। 

রেলপথে যাত্রীদের চাপ সামাল দিতে অতিরিক্ত ২২টি বগির ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ। তবে মহামারি করোনাভাইরাসের কারণে কোনো স্ট্যান্ডিং টিকিট বিক্রি করছে না সংস্থাটি। টিকিটের বাইরেও যেতে দেওয়া হচ্ছে না।

অন্য ছুটির দিনের তুলনায় আজ যাত্রীদের বেশি চাপ ছিল বলে জানিয়েছেন কমলাপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার আনোয়ার হোসেন।

তিনি প্রথম আলোকে বলেন, "গণপরিবহন বন্ধ থাকার কারণে রেলের ওপর চাপ পড়েছে। অন্য শুক্রবারে এত যাত্রী দেখা যায়নি। মহামারির কারণে দাঁড়িয়ে যাওয়া যাত্রীদের টিকিট বিক্রি করা হচ্ছে না। এ জন্য মানুষ সমস্যায় পড়েছে। তবে যেসব যাত্রীর ঘরে ফেরা খুবই জরুরি, তাঁদের জন্য বিকল্প ব্যবস্থায় টিকিট বিক্রি করা হয়। ওই পদ্ধতিতে সকাল থেকেই টিকিট বিক্রি হচ্ছে।"

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী চলমান পাবলিক বাস ও ট্রাক ধর্মঘটের মধ্যে আজ লঞ্চ মালিকরা আজ জানিয়েছেন যে, তারা লঞ্চ চালাবেন না।

বিশ্ববাজারের অপরিশোধিত তেলের দাম বাড়ার কারণ দেখিয়ে গত বুধবার সরকার ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়িয়ে ৮০ টাকা করে। এর প্রতিবাদে পরিবহন মালিক ও শ্রমিকরা ভাড়া বৃদ্ধি অথবা জ্বালানির মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য দেশব্যাপী ধর্মঘটের ডাক দেয়।

ডিজেল ও কেরোসিনের দাম বৃদ্ধির প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ডাকা দেশব্যাপী পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিনে আজ সকালে চরম ভোগান্তি পোহাতে হয়েছে যাত্রীদের। 

এছাড়াও চলমান পরিবহন ধর্মঘটের কারণে আজ রাজধানীর কাঁচাবাজারে সবজির দামও বেড়ে গেছে।

এদিকে জ্বালানি তেলের অতিরিক্ত মূল্য প্রত্যাহার অথবা পরিবহন ভাড়া বাড়ানোর আগ পর্যন্ত দেশব্যাপী পরিবহন ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ট্রাক মালিক ও শ্রমিক ফেডারেশনের নেতারা।

আজ শনিবার রাজধানীর ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে তার বাসভবনে বৈঠক শেষে ফেডারেশনের নেতারা বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাবেন তারা। 
 

Related Topics

টপ নিউজ

ট্রেন / কমলাপুর রেলওয়ে স্টেশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
    যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়
  • এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম। ছবি: টিবিএস
    নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম
  • চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
    চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা
  • ফাইল ছবি: টিবিএস
    বিদ্যুৎ খাতে বকেয়া ৫২,৩০০ কোটি, ব্যাংক ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা
  • উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

Related News

  • প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • বাড়তি কোচ সংযোজন ও মেরামত: ঈদযাত্রায় যাত্রীর চাপ সামলানোর প্রস্তুতি নিচ্ছে রেলওয়ে
  • শেষ হলো ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি, টিকিট পেতে ভোগান্তি যাত্রীদের
  • ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, পাওয়া যাবে শুধু অনলাইনে
  • কুমিল্লায় মহানগর এক্সপ্রেস লাইনচ্যুত, বন্ধ ঢাকামুখী ট্রেন চলাচল

Most Read

1
সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
আন্তর্জাতিক

যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়

2
এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম। ছবি: টিবিএস
বাংলাদেশ

নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম

3
চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
বাংলাদেশ

চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

বিদ্যুৎ খাতে বকেয়া ৫২,৩০০ কোটি, ব্যাংক ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

6
উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net