Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 30, 2026
বাণিজ্য মন্ত্রণালয়ের ভুয়া ওয়েবসাইট ও সিপি জালিয়াতি: আমদানিকারক ও এজেন্টের বিরুদ্ধে মামলা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 October, 2020, 06:40 pm
Last modified: 30 October, 2020, 06:42 pm

Related News

  • জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির পানির উৎসে বিষ মেশানোর ঘটনায় ৫৪ জনের বিরুদ্ধে মামলা
  • জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির পানির উৎসে বিষ মেশানোর অভিযোগ, অসুস্থ ৩ কনস্টেবল
  • চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় নির্মাণাধীন ভবনে হামলা-ককটেল বিস্ফোরণ, আহত ২ 
  • চট্টগ্রামে মধ্যরাতে লোকালয়ে দলছুট হাতি, তিন ঘণ্টার চেষ্টায় বনে ফেরত
  • আইনজীবী আলিফ হত্যা মামলা: চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর

বাণিজ্য মন্ত্রণালয়ের ভুয়া ওয়েবসাইট ও সিপি জালিয়াতি: আমদানিকারক ও এজেন্টের বিরুদ্ধে মামলা

আমদানিকারক সিয়াম এন্টারপ্রাইজ এবং সিঅ্যান্ডএফ এজেন্ট খান এন্টারপ্রাইজের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছে চট্টগ্রাম কাস্টম হাউস।
টিবিএস রিপোর্ট
30 October, 2020, 06:40 pm
Last modified: 30 October, 2020, 06:42 pm
চট্টগ্রাম কাস্টম হাউস। ছবি: সংগৃহীত

বাণিজ্য মন্ত্রণালয়ের ভুয়া ওয়েবসাইট তৈরি এবং ক্লিয়ারেন্স পারমিট (সিপি) জালিয়াতির ঘটনায় আমদানিকারক সিয়াম এন্টারপ্রাইজ এবং সিঅ্যান্ডএফ এজেন্ট খান এন্টারপ্রাইজের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছে চট্টগ্রাম কাস্টম হাউস।

বৃহস্পতিবার বন্দর থানায় বাদি হয়ে মামলাটি দায়ের করেন চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা সুজয় দেবনাথ। শুক্রবার চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ ফখরুল আলম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বন্দর থানার অফিসার ইনচার্য (ওসি) মো. নিজাম উদ্দিন বলেন, জালিয়াতির ঘটনায় আমদানিকারক প্রতিষ্ঠান ঢাকার সিয়াম এন্টারপ্রাইজের মালিক মো. জলিল এবং সিঅ্যান্ডএফ এজেন্ট খান এন্টারপ্রাইজের মালিক গোলাম মাওলা খান বাবুলকে আসামহ করে ডিজিটাল নিরাপত্তা আইনের ২২ (২) ও ২৩ (২) এবং দণ্ডবিধির ৪২০, ৪৬৮ ও ৪৭১ ধারায় মামলাটি দায়ের হয়েছে।

চট্টগ্রাম কাস্টমস সুত্র জানায়, ঢাকার চকবাজারের ৬৬ মৌলভীবাজার ঠিকানার মেসার্স সিয়াম এন্টারপ্রাইজ মালয়েশিয়া থেকে ১৩ হাজার ৫২০ কেজি  জলপাই ও চীনা বাদাম আমদানির ঘোষণা দিয়ে নিয়ে আসে নেসলে কোম্পানির ২১ হাজার ৬০ কেজি শিশুখাদ্য লেকটোজেন। চট্টগ্রাম বন্দর থেকে চালানটি খালাস নিতে চট্টগ্রামের সিঅ্যান্ডএফ এজেন্ট খান এন্টারপ্রাইজ গত ২৩ এপ্রিল চট্টগ্রাম কাস্টম হাউজে বিল অব এন্ট্রি দাখিল করে। চালানটিতে ঘোষণা বহির্ভূত পণ্য থাকার তথ্য থাকায় কাস্টমস কর্মকর্তারা চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে কায়িক পরীক্ষার পর জালিয়াতির বিষয়টি ধরা পড়ে।

চালানটিতে মিথ্যা ঘোষণা প্রমাণিত ও আমদানি নীতি আদেশের শর্ত প্রতিপালিত না হওয়ায় চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ ফখরুল আলম আমদানিকারককে ৭৬ লাখ টাকা জরিমানা করেন। এর পাশাপাশি বাণিজ্য মন্ত্রনালয় অথবা আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের কিয়ারেন্স পারমিট (সিপি) দাখিল সাপেক্ষে পণ্য চালানটি খালাসের আদেশ দেন।

এরপর আমদানিকারক সিয়াম এন্টারপ্রাইজ গত ১০ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয়ের একটি সিপি চট্টগ্রাম কাস্টম হাউসে দাখিল করে। পরবর্তীকালে গত ১৩ অক্টোবর সিপি বিষয়ক বাণিজ্য মন্ত্রনালয়ের আরেকটি চিঠি দাখিল করে আমদানিকারক। উভয় চিঠিতে বিএসটিআই-এর ছাড়পত্র কাস্টম কমিশনারের বিচারাদেশ অনুযায়ী শুল্ক কর ও জরিমানা প্রদান সাপেক্ষে পণ্য চালানটি খালাসের জন্য বলা হয়।

চট্টগ্রাম কাস্টম হাউসের শুল্কায়ন বিভাগের কর্মকর্তাদের কাছে বিষয়টি সন্দেহজনক মনে হলে সিপিতে স্বাক্ষরকারী বাণিজ্য মন্ত্রনালয়ের উপসচিবের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করে নিশ্চিত হন, কাস্টম হাউসে দাখিলকৃত সিপি ভুয়া।

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম কাস্টম হাউস / চট্টগ্রাম / আমদানি-রপ্তানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল মাইক্রোপ্লাস্টিক
  • ছবি: সংগৃহীত
    ডলারের দাম মৌখিকভাবে বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    ৩৮ হাজার কোটি টাকার ভ্যাট ফাঁকি রোধে এনবিআরের নজরে ১০ হাজারের বেশি প্রতিষ্ঠান
  • ছবি: ফিফা
    আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোকে লাল কার্ড দেখানোর ভিএআর প্রক্রিয়া ভুল ছিল: ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা
  • মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। ছবি: সংগৃহীত
    চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার
  • ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা
    ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা

Related News

  • জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির পানির উৎসে বিষ মেশানোর ঘটনায় ৫৪ জনের বিরুদ্ধে মামলা
  • জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির পানির উৎসে বিষ মেশানোর অভিযোগ, অসুস্থ ৩ কনস্টেবল
  • চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় নির্মাণাধীন ভবনে হামলা-ককটেল বিস্ফোরণ, আহত ২ 
  • চট্টগ্রামে মধ্যরাতে লোকালয়ে দলছুট হাতি, তিন ঘণ্টার চেষ্টায় বনে ফেরত
  • আইনজীবী আলিফ হত্যা মামলা: চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল মাইক্রোপ্লাস্টিক

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের দাম মৌখিকভাবে বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক

3
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

৩৮ হাজার কোটি টাকার ভ্যাট ফাঁকি রোধে এনবিআরের নজরে ১০ হাজারের বেশি প্রতিষ্ঠান

4
ছবি: ফিফা
খেলা

আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোকে লাল কার্ড দেখানোর ভিএআর প্রক্রিয়া ভুল ছিল: ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা

5
মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার

6
ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা
অর্থনীতি

ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net