Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 14, 2026
বাগেরহাটে ৮ বন্ধু বিনামূল্যে রোগীর বাড়িতে পৌঁছে দিচ্ছেন অক্সিজেন  

বাংলাদেশ

আলী আকবর টুটুল
26 June, 2021, 01:30 pm
Last modified: 26 June, 2021, 04:56 pm

Related News

  • বাংলাদেশে পৌঁছেছে ভারতের ২০০ এমটির ‘অক্সিজেন এক্সপ্রেস’
  • সংক্রমণ আরো বৃদ্ধির শঙ্কা, বাড়ানো হচ্ছে অক্সিজেনের মজুদ ও বেড
  • অক্সিজেন সংকট নিয়ে আবারও বিরোধী সাংসদদের তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • রোগীর চাপে হিমশিম খাচ্ছে খুলনার হাসপাতাল, চরম শয্যা ও অক্সিজেনের সংকট
  • সাতক্ষীরা মেডিকেলে অক্সিজেন বিপর্যয়: ‘যান্ত্রিক ত্রুটি’ বলছে কর্তৃপক্ষ, তদন্ত টিম গঠন

বাগেরহাটে ৮ বন্ধু বিনামূল্যে রোগীর বাড়িতে পৌঁছে দিচ্ছেন অক্সিজেন  

১ মে শুরু করা এই সংগঠনটি অন্তত ১১ জন মুমূর্ষু রোগীকে অক্সিজেন দিয়েছে।
আলী আকবর টুটুল
26 June, 2021, 01:30 pm
Last modified: 26 June, 2021, 04:56 pm
প্রতীকি ছবি

করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ে যখন সরকারি-বেসরকারি হাসপাতালে অক্সিজেন সংকটে রোগী মারা যাচ্ছে, তখন বাগেরহাটে বিনামূল্যে বাড়ি বাড়ি অক্সিজেন পৌঁছে দিচ্ছে প্রত্যন্ত এলাকার 'চুলকাঠি অক্সিজেন ব্যাংক' নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ১ মে শুরু করা এই সংগঠনটি অন্তত ১১ জন মুমূর্ষু রোগীকে অক্সিজেন দিয়েছে। চরম অক্সিজেন সংকটের সময় কয়েকজন যুবকের এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে সর্ব মহলে।

'বিনা অক্সিজেনে, ঝড়ে পড়বে না কোনো প্রাণ' এই স্লোগান নিয়ে বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি এলাকার ৮ জন যুবক মিলে গেল ১ মে 'চুলকাঠি অক্সিজেন ব্যাংক' নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন তৈরি করেন। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে তারা নিজেদের উদ্দেশ্য সম্পর্কে প্রচার চালায়। এক পর্যায়ে তাদের এই মহতী উদ্যোগের বিষয়টি চারদিকে ছড়িয়ে পড়ে। নির্ধারিত নাম্বারে ফোন বা অক্সিজেন ব্যাংকের ফেসবুক পেজে সহযোগিতা চাইলে অক্সিজেন ব্যাংকের স্বেচ্ছাসেবকরা অক্সিজেন সিলিন্ডার নিয়ে হাজির হন রোগীর বাড়ি।

শুধু বাগেরহাট জেলা নয়, পার্শ্ববর্তী খুলনার রুপসাতেও অক্সিজেন সরবরাহ করেছেন এই স্বেচ্ছাসেবকেরা। অক্সিজেন সরবরাহ করতে গিয়ে সংগঠনটির সদস্য সাকিব হাসান জনি, কাজী রেজোয়ান, চয়ন দেবনাথ করোনা আক্রান্তও হয়েছেন। তবে তারা এখন সুস্থ রয়েছেন। এ পর্যন্ত মোরেলগঞ্জ, বাগেরহাট সদর, ফকিরহাট, খুলনার রুপসাসহ বিভিন্ন উপজেলায় ১১ জন মুমূর্ষু রোগীকে অক্সিজেন দিয়েছে সংগঠনটি। গভীর রাতেও অক্সিজেন নিয়ে রোগীর বাড়িতে যান এই স্বেচ্ছাসেবকেরা। ফোন করার সাথে সাথে বিনামূল্যে অক্সিজেন পেয়ে খুশি রোগীরাও।

চুলকাঠি অক্সিজেন ব্যাংকের উদ্যোক্তা-স্বেচ্ছাসেবক জনি আর রেজোয়ান বলেন, 'পহেলা মে আনুষ্ঠানিকভাবে আমরা কয়েকজন বন্ধু মিলে অক্সিজেন ব্যাংক চালু করি। এরপর থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি মুমূর্ষু রোগীর অক্সিজেনের অভাব মেটাতে। গভীর রাতেও মানুষের বাড়িতে অক্সিজেন পৌঁছে দিয়েছি আমরা। এর মধ্যে একদিন রাত ১১টার সময় পার্শ্ববর্তী ভট্রবালিয়াঘাটা এলাকা থেকে ফোন করেন মহসীন মোড়ল নামের এক ব্যক্তি। তিনি জানান, তার অসুস্থ স্ত্রীর জন্য দ্রুত অক্সিজেন লাগবে। ফোন পেয়ে অক্সিজেন নিয়ে ছুটে যাই আমরা। অক্সিজেন দেওয়া শুরু করি। পরবর্তীতে আমাদের অক্সিজেন নেওয়া অবস্থায়ই বাগেরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ বকসীর পরামর্শে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয় তাকে"। 

ফোন করার সাথে সাথে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার নিয়ে রোগীর বাড়ি হাজির হন ‘চুলকাঠি অক্সিজেন ব্যাংক’ সংগঠনের সদস্যরা; ছবি-টিবিএস

চুলকাঠি অক্সিজেন ব্যাংকের সেবা নিয়ে বেঁচে যান রামপাল এলজিইডি তে কর্মরত শাকিল মাহমুদ। তিনি বলেন, "আলহামদুলিল্লাহ্ আল্লাহ্ আমাকে বাঁচিয়ে রেখেছেন। অনেকটা সুস্থতা অনুভব করছি। ওই দিন (১৬ জুন) আল্লাহর উসিলা হিসেবে চুলকাঠি অক্সিজেন ব্যাংকের মাধ্যমে অক্সিজেন সহায়তা পেয়েছিলাম"। 

মোড়লগঞ্জ উপজেলার ঢুলিগাতি গ্রামের রোগী সৈয়দ রিজভী আহমেদ শিপনের আত্মীয় লালীমা আহসান বলেন, "চুলকাঠি অক্সিজেন ব্যাংককে কৃতজ্ঞতা জানাই। শিপন খুব অসুস্থ ছিল, আমরা ফোন করার সাথে সাথে খুবই অল্প সময়ের মধ্যে তারা এসে শিপনকে অক্সিজেন দিয়েছেন। ধীরে ধীরে শিপন সুস্থ হয়ে গেছে। আমার পরিবারের পক্ষ থেকে চুলকাঠি অক্সিজেন ব্যাংককে ধন্যবাদ জানাই"।

চুলকাঠি অক্সিজেন ব্যাংকের অন্যতম প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক জাকারিয়া হোসাইন শাওন বলেন, "মুক্ত বাতাসের অক্সিজেনের অর্থমূল্য নির্ধারণের মাপকাঠি নেই। তবে সেই অক্সিজেন যখন সিলিন্ডারবন্দী হয়, তখন তার আর্থিক মূল্য ধরা হয়। আমরা চেষ্টা করছি সমাজের হৃদয়বান মানুষের আর্থিক সহায়তায় বিনামূল্যে এই অক্সিজেনের সেবা দিতে"। 

জাকারিয়া আরও বলেন, "একজন মুমূর্ষু রোগীকে অক্সিজেন দেওয়ার জন্য সিলিন্ডারের পাশাপাশি একটা সম্পূর্ণ সেট এর প্রয়োজন হয়। একটি সেট তৈরি করতে আমাদের প্রায় ১৭ হাজার টাকার প্রয়োজন হয়। আমাদের দুটি সেট রয়েছে। একটি সেট রিফিল করা থাকলে সর্বনিম্ন পর্যায়ে ১ হাজার ৫০০ মিনিট অক্সিজেন দেওয়া যায়। তবে যদি কারও অক্সিজেনের প্রয়োজন বেশি হয় সেক্ষেত্রে দুই থেকে তিন ঘন্টায়ই শেষ হয়ে যায়। এই সিলিন্ডারগুলো বাগেরহাটে রিফিল করা যায় না। খুলনা থেকে রিফিল করতে হয়। একবার রিফিল করতে ১৫০ টাকা ব্যয় হয়। রিফিলটা মূল নয়, মূল হচ্ছে সেট তৈরি করা। বর্তমানে আমাদের দুটি সেট রয়েছে। আমাদের যদি আরও কয়েকটি সেট থাকত তাহলে আরও বেশি মানুষকে সেবা দিতে পারতাম"। এ ব্যাপারে বিত্তবানদের সহযোগিতা কামনা করেন জাকারিয়া। 

উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন বলেন, "করোনা মহামারিতে বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার পাশাপাশি চুলকাঠি অক্সিজেন ব্যাংক যে উদ্যোগ নিয়েছে, তা প্রশংসার দাবিদার। আমি এই উদ্যোগকে স্বাগত জানাই"। এর পাশাপাশি এই সংগঠনকে প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।
 
 

Related Topics

টপ নিউজ

অক্সিজেন ব্যাংক / অক্সিজেন সংকট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ। ছবি: এপি
    ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান
  • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
    বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল
  • ছবি: সংগৃহীত
    ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ
  • ছবি: সংগৃহীত
    রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • ছবি: রয়টার্স
    যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি
  • ২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
    ১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

Related News

  • বাংলাদেশে পৌঁছেছে ভারতের ২০০ এমটির ‘অক্সিজেন এক্সপ্রেস’
  • সংক্রমণ আরো বৃদ্ধির শঙ্কা, বাড়ানো হচ্ছে অক্সিজেনের মজুদ ও বেড
  • অক্সিজেন সংকট নিয়ে আবারও বিরোধী সাংসদদের তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • রোগীর চাপে হিমশিম খাচ্ছে খুলনার হাসপাতাল, চরম শয্যা ও অক্সিজেনের সংকট
  • সাতক্ষীরা মেডিকেলে অক্সিজেন বিপর্যয়: ‘যান্ত্রিক ত্রুটি’ বলছে কর্তৃপক্ষ, তদন্ত টিম গঠন

Most Read

1
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান

2
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
বাংলাদেশ

বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি

6
২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
বাংলাদেশ

১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net