Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট ও এর বিজ্ঞানীর আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পুরস্কার লাভ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 September, 2021, 01:40 pm
Last modified: 21 September, 2021, 01:43 pm

Related News

  • ইরান পারমাণবিক বোমা তৈরি করছে, এমন কোনো প্রমাণ নেই: আইএইএ মহাপরিচালক
  • জাতিসংঘের পরমাণু সংস্থার ওপর থেকে বিশ্বাস উঠে গেছে: ইরানের প্রেসিডেন্ট
  • ‘কয়েক মাসের মধ্যেই’ সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন শুরু করতে পারে ইরান, দাবি আইএইএ প্রধানের
  • আইএইএকে সহযোগিতা স্থগিতের বিল অনুমোদন করল ইরানের পার্লামেন্ট
  • জাতিসংঘের পরমাণু সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিতের কথা ভাবছে ইরান

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট ও এর বিজ্ঞানীর আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পুরস্কার লাভ

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা থেকে ৬-৭ বছর পরপর সদস্য রাষ্ট্রের মধ্যে মিউটেশন ব্রিডিংয়ে অবদান রাখার জন্য তিন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়।
টিবিএস রিপোর্ট
21 September, 2021, 01:40 pm
Last modified: 21 September, 2021, 01:43 pm
বাঁয়ে- ড. শামছুন্নাহার বেগম; ডানে- বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের লোগো। কোলাজ: ইউএনবি

মিউটেশন ব্রিডিংয়ে অসামান্য অবদান রাখার জন্য আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) 'অসাধারণ সফলতা পুরস্কার' (আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড) ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)। এছাটা, প্ল্যান্ট মিউটেশন ব্রিডিং ও রিলেটেড বায়োটেকনোলজিতে অসামান্য অবদানের জন্য বিনা'র উদ্ভিদ প্রজনন বিভাগের বিভাগীয় প্রধান ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শামছুন্নাহার বেগম 'উইমেন ইন প্ল্যান্ট মিউটেশন ব্রিডিং অ্যাওয়ার্ড' পুরস্কার লাভ করেছেন।

সোমবার আইএইএ'র প্রধান কার্যালয় অস্ট্রিয়ার ভিয়েনায় সংস্থাটির মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রসি অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ আব্দুল মুহিতের কাছে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার হস্তান্তর করেন।

বলে রাখা ভালো, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা থেকে ৬-৭ বছর পরপর সদস্য রাষ্ট্রের মধ্যে মিউটেশন ব্রিডিংয়ে অবদান রাখার জন্য আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট (ব্যক্তিগত/প্রতিষ্ঠানিক), মিউটেশন ব্রিডিংয়ে নারী বিজ্ঞানীদের অনন্য অবদান ('উইমেন ইন প্ল্যান্ট মিউটেশন ব্রিডিং অ্যাওয়ার্ড') এবং তরুণ বিজ্ঞানী পুরস্কার (ইয়ং সায়েন্টিস্টস অ্যাওয়ার্ড)- এই  তিন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়।

এ বছর আইএইএ'র ১৭৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে প্রথম ক্যাটাগরিতে ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠান, ২য় ক্যাটাগরিতে ১০ জন নারী বিজ্ঞানী ও ৩য় ক্যাটাগরিতে ৭ জন তরুণ বিজ্ঞানী পুরস্কার পেয়েছেন।

এর আগে, ২০১৪ সালে বিনা'র বর্তমান মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম  মিউটেশন ব্রিডিংয়ে এ পুরস্কার পেয়েছিলেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল বলেন, "বিনা'র বিজ্ঞানীরা পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের মাধ্যমে মিউটেশন ব্রিডিং, কনভেনশনাল ব্রিডিং ও অন্যান্য উন্নত কলাকৌশল প্রয়োগ করে এখন পর্যন্ত ১৮টি বিভিন্ন ফসলের ৮৩টি মিউট্যান্ট জাতসহ সর্বমোট ১১৭টি উচ্চ ফলনশীল ও উন্নত গুণাগুণ সম্পন্ন জাত উদ্ভাবন করেছে। এ সমস্ত অবদানের স্বীকৃতিস্বরূপ বিনা ও বিনা'র বিজ্ঞানীরা বিভিন্ন সময়ে দেশি ও আন্তর্জাতিক সংস্থা হতে পুরস্কৃত হয়েছেন।'

Related Topics

টপ নিউজ

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) / বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) / অ্যাওয়ার্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • ছবি: এপি
    লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ
  • ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
    ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

Related News

  • ইরান পারমাণবিক বোমা তৈরি করছে, এমন কোনো প্রমাণ নেই: আইএইএ মহাপরিচালক
  • জাতিসংঘের পরমাণু সংস্থার ওপর থেকে বিশ্বাস উঠে গেছে: ইরানের প্রেসিডেন্ট
  • ‘কয়েক মাসের মধ্যেই’ সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন শুরু করতে পারে ইরান, দাবি আইএইএ প্রধানের
  • আইএইএকে সহযোগিতা স্থগিতের বিল অনুমোদন করল ইরানের পার্লামেন্ট
  • জাতিসংঘের পরমাণু সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিতের কথা ভাবছে ইরান

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
ছবি: এপি
আন্তর্জাতিক

লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ

3
ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
বাংলাদেশ

ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 

4
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

5
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

6
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net