Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
বাংলাদেশে সামাজিক সুরক্ষা শক্তিশালীকরণে ৮ কোটি ইউরো দিয়েছে জার্মানি ও ইইউ 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 December, 2020, 06:20 pm
Last modified: 24 December, 2020, 06:24 pm

Related News

  • গাড়ির ব্যবসায় ‘ধুঁকছে’, এবার জার্মানির কারখানায় ইসরায়েলের আয়রন ডোম তৈরি করবে ফোক্সভাগেন
  • ফেল্ডহাইম: যেখানে সবাই তেলের দাম বৃদ্ধির দুর্ভাবনামুক্ত
  • গণহত্যা মামলায় আন্তর্জাতিক আদালতে ইসরায়েলকে আর সমর্থন দেবে না জার্মানি
  • ইরান যুদ্ধ ‘ন্যাটোর বিষয় নয়’: হরমুজ নিয়ে ট্রাম্পের চাপের জবাবে জার্মানির চ্যান্সেলর
  • যুক্তরাজ্যের টেলিগ্রাফ কিনতে যাচ্ছে জার্মান মিডিয়া গ্রুপ এক্সেল স্প্রিঙ্গার

বাংলাদেশে সামাজিক সুরক্ষা শক্তিশালীকরণে ৮ কোটি ইউরো দিয়েছে জার্মানি ও ইইউ 

তৈরি পোশাক শিল্প (আরএমজি), চামড়াজাত পণ্য এবং পাদুকা শিল্পের বেকার ও অর্থনৈতিক দৈন্যতায় কবলিত শ্রমিকদের কল্যাণে সরকার যে সামাজিক সুরক্ষা কর্মসুচি নিয়েছে তার আওতায় এই তহবিল থেকে সহায়তা দেওয়া হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়। 
টিবিএস রিপোর্ট
24 December, 2020, 06:20 pm
Last modified: 24 December, 2020, 06:24 pm
সংগৃহীত ছবি

সামাজিক নিরাপত্তা বলয়ের মূল কিছু খাত শক্তিশালী করতে ৮ কোটি ইউরো (প্রায় ৮০০ কোটি টাকা) বাংলাদেশ সরকারের তহবিলে স্থানান্তর করেছে  জার্মানি ও ইউরোপিয় ইউনিয়ন (ইইউ)। কোভিড-১৯ সৃষ্ট অর্থনৈতিক সঙ্কট মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি করে রপ্তানি নির্ভর শিল্পের শ্রমিকদের দুর্দশা কমানো এ সহায়তার মূল লক্ষ্য। 

বিশেষ করে, তৈরি পোশাক শিল্প (আরএমজি), চামড়াজাত পণ্য এবং পাদুকা শিল্পের বেকার ও অর্থনৈতিক দৈন্যতায় কবলিত শ্রমিকদের কল্যাণে সরকার যে সামাজিক সুরক্ষা কর্মসুচি নিয়েছে তার আওতায় এই তহবিল থেকে সহায়তা দেওয়া হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত রেনসে টেরিঙ্ক বলেন, "সঙ্কট মোকাবিলার সবচেয়ে ভালো উপায় হচ্ছে সরকারি কাঠামো যেন কার্যকর, সক্ষম উপায়ে পরিবর্তিত পরিবেশের সঙ্গে সঙ্গতি রেখে কাজ করে তা নিশ্চিত করা। তার সঙ্গে দ্রুত অর্থায়নের সক্ষমতাও থাকতে হবে। বাংলাদেশ সরকার দ্রুত প্রণোদনা প্যাকেজের মাধ্যমে কোভিড-১৯ এর প্রভাব মোকাবিলায় সামাজিক সুরক্ষা কর্মসুচির পদক্ষেপ নিয়েছে এবং তার মাধ্যমে নতুন প্রকল্পের আওতায় যাদের প্রয়োজন সেসব মানুষকে সহায়তার উদ্যোগ নিয়েছে। এর আওতায় আরএমজি, চামড়াজাত পণ্য এবং পাদুকা শিল্পের ক্ষতিগ্রস্ত কর্মীদের অন্তর্ভুক্ত করা এবং তাদের জীবনধারণে পর্যাপ্ত সাহায্যের উদ্যোগটি প্রশংসনীয়। জীবন ও জীবিকা বাঁচাতে শ্রমিকদের জন্য যথোপযুক্ত এবং টেকসই সাহায্যের এই যৌথ লক্ষ্যে ইইউ এবং এর সদস্য দেশগুলো সমর্থন দিতে প্রতিশ্রুতিবদ্ধ।'' 

বাংলাদেশে কোভিড-১৯ মহামারীর নেতিবাচক প্রভাব মোকাবিলায় ইইউ এবং জার্মানি ইতোপূর্বে মোট ১১ কোটি ৩০ লাখ ইউরো সহায়তার অঙ্গীকার করে। সাম্প্রতিক অনুদানটি তার প্রথম কিস্তি। বাংলাদেশের জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল সংস্কার কর্মসুচিতে বাজেট সহায়তা হিসাবে তহবিলের অর্থ স্থানান্তর করা হয়েছে। 

জার্মান রাষ্ট্রদূত পিটার ফাহরেনহল্টজ বলেন, "আরএমজি এবং চামড়াজাত শিল্পের মতো প্রভাবিত খাতে ক্ষতিগ্রস্ত কর্মীদের সহায়তায় আমরা ইইউ'য়ের সঙ্গে যৌথভাবে বাংলাদেশ সরকারের পাশে এসে দাঁড়িয়েছি। আশা করছি, সহায়তা যতবেশি সম্ভব প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছে যাবে। এজন্য আমরা সরকারি প্রচেষ্টা, শ্রমিক সংগঠন এবং কারখানা কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।"   

এর আগে গত ২২ ডিসেম্বর প্রথম সামাজিক সুরক্ষা কর্মসুচির আওতায় ক্ষতিগ্রস্ত ও বেকার হিসাবে চিহ্নিত আরএমজি, চামড়াজাত পণ্য ও পাদুকা শিল্পের কর্মীদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে স্থানান্তর করা হয়। অর্থ প্রদাণ সম্পন্ন হয় শ্রম মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে। 

এই কর্মসূচির বিধিমালা মোতাবিক সহায়তার উপযুক্ত শ্রমিকেরা কমপক্ষে তিন মাস নগদ অর্থ পাবেন। কর্মদাতা প্রতিষ্ঠানগুলোর জোট যেমন; বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টাস অ্যাসোসিয়েশন (বিজিএমইএ),  বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টাস অ্যাসোসিয়েশন (বিকেএমইএ), লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টাস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এলএফএমইএবি) ক্ষতিগ্রস্ত শ্রমিকদের চিহ্নিত করতে সাহায্য করেছে। সুবিধাভোগীদের ব্যাংক বা মোবাইল লেনদেনের অ্যাকাউন্টে সহায়তার অর্থ স্থানান্তর করা হয়।       
 

Related Topics

টপ নিউজ

সামাজিক সুরক্ষা কর্মসূচি / ইউরোপিয় ইউনিয়ন / জার্মানি / বাজেট সহায়তা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
    একাত্তর: কার্টুন যখন হাতিয়ার
  • আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
    চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান
  • ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
    পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা
  • ছবি: সংগৃহীত
    ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

Related News

  • গাড়ির ব্যবসায় ‘ধুঁকছে’, এবার জার্মানির কারখানায় ইসরায়েলের আয়রন ডোম তৈরি করবে ফোক্সভাগেন
  • ফেল্ডহাইম: যেখানে সবাই তেলের দাম বৃদ্ধির দুর্ভাবনামুক্ত
  • গণহত্যা মামলায় আন্তর্জাতিক আদালতে ইসরায়েলকে আর সমর্থন দেবে না জার্মানি
  • ইরান যুদ্ধ ‘ন্যাটোর বিষয় নয়’: হরমুজ নিয়ে ট্রাম্পের চাপের জবাবে জার্মানির চ্যান্সেলর
  • যুক্তরাজ্যের টেলিগ্রাফ কিনতে যাচ্ছে জার্মান মিডিয়া গ্রুপ এক্সেল স্প্রিঙ্গার

Most Read

1
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

2
দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
ফিচার

একাত্তর: কার্টুন যখন হাতিয়ার

3
আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
আন্তর্জাতিক

চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান

4
ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’

6
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net