Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 20, 2026
বস্ত্রখাতে অবদান রাখায় ৭ সংগঠনকে সম্মাননা প্রদান করবে সরকার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 December, 2021, 02:55 pm
Last modified: 02 December, 2021, 03:08 pm

Related News

  • পাট খাতের ভুলের পুনরাবৃত্তি বস্ত্র খাতে হবে না, সিদ্ধান্ত হবে বাস্তবতার নিরিখে: বাণিজ্য উপদেষ্টা
  • পাটের ব্যাগ চালু করতে শত কোটি টাকার ফান্ড নিয়ে কাজ করছে সরকার: শেখ বশিরউদ্দীন
  • রূপগঞ্জে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ৪০০ কোটি টাকার সম্পদ জব্দ সিআইডি'র
  • বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ বশির উদ্দীন
  • গোলাম দস্তগীর গাজী, তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

বস্ত্রখাতে অবদান রাখায় ৭ সংগঠনকে সম্মাননা প্রদান করবে সরকার

বিশ্বব্যাপী চলমান করোনা ভাইরাস বিপর্যয়ের অভিঘাতে বস্ত্রখাত রক্ষায় অবদানের জন্য ০৪ ডিসেম্বর ২০২১ তারিখ বস্ত্র ও পাট মন্ত্রণালয় কর্তৃক ‘জাতীয় বস্ত্র দিবস’ ২০২১ উদযাপন উপলক্ষ্যে সাতটি সংগঠনকে সম্মাননা প্রদান করা হবে।
টিবিএস রিপোর্ট
02 December, 2021, 02:55 pm
Last modified: 02 December, 2021, 03:08 pm

করোনাভাইরাস বিপর্যয়ের অভিঘাতে বস্ত্রখাত রক্ষার্থে অবদান রাখায় সাতটি সংগঠনকে সম্মাননা প্রদান করবে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। 

বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, বস্ত্রখাতে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত বিশেষ প্রণোদনার কারণে এ খাত জাতীয় রপ্তানির ধারাকে করোনা ভাইরাসের ক্ষতিকর প্রভাবমুক্ত রাখতে সক্ষম হয়েছে। বিশ্বব্যাপী চলমান করোনা ভাইরাস বিপর্যয়ের অভিঘাতে বস্ত্রখাত রক্ষায় অবদানের জন্য ০৪ ডিসেম্বর ২০২১ তারিখ বস্ত্র ও পাট মন্ত্রণালয় কর্তৃক 'জাতীয় বস্ত্র দিবস' ২০২১ উদযাপন উপলক্ষ্যে সাতটি সংগঠনকে সম্মাননা প্রদান করা হবে।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বস্ত্র ও পাট মন্ত্রণালয় কর্তৃক 'জাতীয় বস্ত্র দিবস ২০২১' উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

মন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী বস্ত্রশিল্পের টেকসই অগ্রগতি নিশ্চিত করার মাধ্যমে অর্থনীতিতে গতি সঞ্চারের জন্য বস্ত্রখাত সংশ্লিষ্ট সকল উদ্যোগকে সমন্বিত করা এবং সংশ্লিষ্ট সকল অংশীজনদের বহুমুখী কার্যক্রমের মধ্যে সমন্বয়ের লক্ষ্যে সরকার ২০১৯ সনে ০৪ ডিসেম্বর-কে 'জাতীয় বস্ত্র দিবস' হিসেবে ঘোষণা করেছেন।

বস্ত্র শিল্পের ধারাবাহিক উন্নয়ন ও আধুনিকায়নের গতি বেগবান করা এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে চাহিদা লক্ষ্য সামনে রেখে ০৪ ডিসেম্বর দেশব্যাপী 'জাতীয় বস্ত্র দিবস' উদযাপন করা হবে। এবারের জাতীয় বস্ত্র দিবসের প্রতিপাদ্য বস্ত্রখাতের বিশ্বায়ন; বাংলাদেশের উন্নয়ন । সংবাদ সম্মেলনে জানানো হয়, ওসমানী মিলনায়তন ঢাকায় বস্ত্র দিবসের মূল অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ অনুষ্ঠানে মাননীয় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির মাননীয় সভাপতি মির্জা আজম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

মন্ত্রী বলেন, বস্ত্র শিক্ষার সম্প্রসারণের মাধ্যমে দক্ষ জনবল সৃষ্টি ও আধুনিক প্রযুক্তিসম্পন্ন কারিগরি জ্ঞানের সমাবেশ ঘটিয়ে বস্ত্রশিল্পকে বিশ্বায়নের পথে এগিয়ে নিতে এ মন্ত্রণালয় সার্বিক কার্যক্রম অব্যাহত রেখেছে। বাংলাদেশের সোনালি ঐতিহ্য মসলিনকে বড় পরিসরে বাণিজ্যিক রূপদানের জন্য 'ঢাকাই মসলিন হাউজ' প্রতিষ্ঠা করা হচ্ছে।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রউফ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আবুল কালাম, এনডিসি, এস.এম.সেলিম রেজা (অতিরিক্ত সচিব), বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক মোঃ নুরুজ্জামানসহ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

গোলাম দস্তগীর গাজী / বস্ত্র ও পাট মন্ত্রণালয় / জাতীয় বস্ত্র দিবস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    পূর্বাচল বাস ডিপো চালু হওয়ায় স্বস্তিতে মহাখালী
  • ১,৫০০ কর্মী ও আমানত ঝুঁকির কারণে স্ট্যানচার্টের রিটেইল ব্যবসা কিনতে আগ্রহী হচ্ছে না ক্রেতারা
    ১,৫০০ কর্মী ও আমানত ঝুঁকির কারণে স্ট্যানচার্টের রিটেইল ব্যবসা কিনতে আগ্রহী হচ্ছে না ক্রেতারা
  • সালমান খান ও টাইগার শ্রফ। ছবি: সংগৃহীত
    সালমানের সঙ্গে যারা কাজ করবে, এরপর তাদেরই টার্গেট করা হবে: টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি করার পর বিষ্ণোই গ্যাংয়ের হুমকি
  • ফাইল ছবি/সংগৃহীত
    আজ দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক
  • মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
    মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
  • জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
    ১০ সচিবের দায়িত্বে রদবদল, কে কোথায়

Related News

  • পাট খাতের ভুলের পুনরাবৃত্তি বস্ত্র খাতে হবে না, সিদ্ধান্ত হবে বাস্তবতার নিরিখে: বাণিজ্য উপদেষ্টা
  • পাটের ব্যাগ চালু করতে শত কোটি টাকার ফান্ড নিয়ে কাজ করছে সরকার: শেখ বশিরউদ্দীন
  • রূপগঞ্জে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ৪০০ কোটি টাকার সম্পদ জব্দ সিআইডি'র
  • বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ বশির উদ্দীন
  • গোলাম দস্তগীর গাজী, তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

Most Read

1
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

পূর্বাচল বাস ডিপো চালু হওয়ায় স্বস্তিতে মহাখালী

2
১,৫০০ কর্মী ও আমানত ঝুঁকির কারণে স্ট্যানচার্টের রিটেইল ব্যবসা কিনতে আগ্রহী হচ্ছে না ক্রেতারা
অর্থনীতি

১,৫০০ কর্মী ও আমানত ঝুঁকির কারণে স্ট্যানচার্টের রিটেইল ব্যবসা কিনতে আগ্রহী হচ্ছে না ক্রেতারা

3
সালমান খান ও টাইগার শ্রফ। ছবি: সংগৃহীত
বিনোদন

সালমানের সঙ্গে যারা কাজ করবে, এরপর তাদেরই টার্গেট করা হবে: টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি করার পর বিষ্ণোই গ্যাংয়ের হুমকি

4
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

আজ দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক

5
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
বাংলাদেশ

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’

6
জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১০ সচিবের দায়িত্বে রদবদল, কে কোথায়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net