Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 12, 2026
বর্জ্য ব্যবস্থাপনায় রোল মডেল যশোর ওয়েস্ট ট্রিটমেন্ট প্লান্ট

বাংলাদেশ

ইউএনবি
03 January, 2020, 02:40 pm
Last modified: 03 January, 2020, 02:45 pm

Related News

  • ঢাকাকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ করতে বহুমুখী পদক্ষেপের কথা সংসদে জানালেন প্রধানমন্ত্রী
  • চট্টগ্রামে ময়লা সংগ্রহে গ্রাহকের কাছ থেকে ৭০ টাকার বেশি নিলে কার্যাদেশ বাতিল: চসিক মেয়র
  • চট্টগ্রামের পৌরসভাগুলোতে নেই ভাগাড়, বাড়ছে বর্জ্য ও স্বাস্থ্য ঝুঁকি
  • চট্টগ্রামে বর্জ্য সংগ্রহ বেসরকারি খাতে, সিটি করপোরেশনের সিদ্ধান্ত ঘিরে বিতর্ক
  • ঢাকার বর্জ্য স্থানান্তর কেন্দ্রগুলোই যেভাবে হয়ে উঠল দুর্গন্ধ ও দূষণের উৎস

বর্জ্য ব্যবস্থাপনায় রোল মডেল যশোর ওয়েস্ট ট্রিটমেন্ট প্লান্ট

২০১৮ সালে ২৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ প্লান্টটি চালু হয় গতবছরের আগস্ট মাসে।
ইউএনবি
03 January, 2020, 02:40 pm
Last modified: 03 January, 2020, 02:45 pm
ছবি: ইউএনবি

বর্জ্য ব্যবস্থাপনায় যন্ত্রের মাধ্যমে সার ও বায়োগ্যাসে রূপান্তর করার মাধ্যমে যশোর সদর পৌরসভার ঝুমঝুমপুর ময়লার স্তুপ সারা দেশের জন্য রোল মডেলে পরিণত হয়েছে।

যশোর-নড়াইল মহাসড়কের কাছে অবস্থিত বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রের এ কাজটি সকলের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে।

যশোর পৌরসভার সচিব আজমল হোসেন জানান, ২০১৮ সালে ২৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ প্লান্টটি চালু হয় গতবছরের আগস্ট মাসে।

এশিয়ান উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে নগর অঞ্চল উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ৩৯ একর জমির ওপর এটি নির্মিত হয়েছে। প্লান্টটিতে প্রতিদিন ৪২ জন শ্রমিক কাজ করেন।

যশোর শহর, উপশহর, ইউনিয়ন ও ক্যান্টনমেন্টের কিছু এলাকা থেকে ময়লা আবর্জনা কম্পোস্ট প্লান্টে জমা হয়। এটির প্রবেশমুখে স্থাপিত ওয়েটিং ব্রিজের উপর দিয়ে ট্রাক নেয়া হয়। এ ব্রিজ ময়লার পরিমাপ করে। ময়লা রাখা হয় সর্টিং প্লাটফর্মে। এ প্লাটফর্ম থেকে ময়লা বাছাই করে কেটে কম্পোস্ট বক্সে দেয়া হয়।

বাছাইকৃত ময়লা আবর্জনা ডিসাইক্লিন করে শুকানোর পর নেটিং করে একটি অংশ দিয়ে সার ও আরেকটি অংশ দিয়ে বায়োগ্যাস তৈরি করা হয়। প্রতিদিন ৫ টন সার তৈরি করে গোডাউনে ও বায়োগ্যাস রাখা হচ্ছে সিলিন্ডারে।

আজমল হোসেন জানান, এ প্লান্ট ব্যবহারের জন্য পৌর এলাকার বাসিন্দাদের কাছ থেকে কোন ফি গ্রহণ করা হয় না। তবে উপশহর, ইউনিয়ন ও ক্যান্টনমেন্টের কিছু এলাকা থেকে ময়লা দেয়া বাবদ মাসিক হারে ফি নেয়া হয়। ওই টাকা দিয়ে কর্মরত শ্রমিকদের বেতন দেয়া হয়।

তিনি আরও জানান, কম্পোস্ট প্লান্টে উৎপাদিত সার বাজারে বিক্রির জন্য কৃষি অধিদপ্তরে আবেদন করা হয়েছে। অনুমতি পাওয়ার পর সার বাজারে বিক্রি করা হবে।

পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু জানান, দেশের বিভিন্ন এলাকাসহ যশোর শহরে যত্রযত্র ময়লা ফেলে পরিবেশ নোংরা করা হতো। ময়লামুক্ত শহর গড়ার লক্ষ্যে ওয়েস্ট ট্রিটমেন্ট এন্ড কম্পোস্ট প্লান্ট নির্মিত হয়েছে। প্রধানমন্ত্রী এ প্লান্টের উদ্বোধন করেন। এ প্লান্টের বদৌলতে যশোর শহরকে দেশের প্রথম বর্জ্যমুক্ত শহর ঘোষণা করা হয়েছে।

তিনি জানান, দেশের কোথাও এ ধরনের প্লান্ট নেই। তবে ভারতসহ বেশ কয়েকটি দেশে এ ধরনের প্লান্ট আছে।

Related Topics

টপ নিউজ

বর্জ্য ব্যবস্থাপনা / যশোর ওয়েস্ট ট্রিটমেন্ট প্লান্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    চালু হচ্ছে ই-লোন, ব্যাংকে না গিয়েও পাওয়া যাবে ঋণ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৪৪% বেড়ে রেকর্ড ৯৪,০০০ কোটি টাকা
  • ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
    পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএবি ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। ছবি: সংগৃহীত
    আইনের ধারায় সাবেক মালিকদের ফেরার সুযোগ, ভয়ে আছেন ব্যাংক মালিকরা
  • ফাইল ছবি: সংগৃহীত
    ভিসার জন্য সিকিউরিটি ডিপোজিট পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক
  • ফাইল ছবি: সংগৃহীত
    গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

Related News

  • ঢাকাকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ করতে বহুমুখী পদক্ষেপের কথা সংসদে জানালেন প্রধানমন্ত্রী
  • চট্টগ্রামে ময়লা সংগ্রহে গ্রাহকের কাছ থেকে ৭০ টাকার বেশি নিলে কার্যাদেশ বাতিল: চসিক মেয়র
  • চট্টগ্রামের পৌরসভাগুলোতে নেই ভাগাড়, বাড়ছে বর্জ্য ও স্বাস্থ্য ঝুঁকি
  • চট্টগ্রামে বর্জ্য সংগ্রহ বেসরকারি খাতে, সিটি করপোরেশনের সিদ্ধান্ত ঘিরে বিতর্ক
  • ঢাকার বর্জ্য স্থানান্তর কেন্দ্রগুলোই যেভাবে হয়ে উঠল দুর্গন্ধ ও দূষণের উৎস

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

চালু হচ্ছে ই-লোন, ব্যাংকে না গিয়েও পাওয়া যাবে ঋণ 

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৪৪% বেড়ে রেকর্ড ৯৪,০০০ কোটি টাকা

3
ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি

4
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএবি ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। ছবি: সংগৃহীত
অর্থনীতি

আইনের ধারায় সাবেক মালিকদের ফেরার সুযোগ, ভয়ে আছেন ব্যাংক মালিকরা

5
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ভিসার জন্য সিকিউরিটি ডিপোজিট পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net