Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 22, 2026
ফিরে আসছেন সেন্ট মার্টিনে আটকে পড়া ১২০০ পর্যটক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 November, 2019, 11:45 am
Last modified: 12 November, 2019, 10:35 am

Related News

  • আগামীকাল থেকে ৩ জাহাজে সেন্টমার্টিন যাত্রা শুরু, মানতে হবে কঠোর নির্দেশনা
  • ১ ডিসেম্বর থেকে সেন্টমার্টিনে যেতে প্রস্তুত পর্যটকবাহী ৭ জাহাজ
  • সেন্টমার্টিনের পর্যটন শিল্পের বিকাশে চালু হলো ওয়েবসাইট, মিলবে সব তথ্য 
  • সেন্টমার্টিনে আড়াই কেজির ইলিশ বিক্রি হলো ৪ হাজার টাকায়!
  • ৮ দিনে সেন্টমার্টিনে পর্যটক গেছে মাত্র ৭১০৫ জন

ফিরে আসছেন সেন্ট মার্টিনে আটকে পড়া ১২০০ পর্যটক

সোমবার (১১ নভেম্বর) সকালে কিয়ারি সিন্দবাদ ও কিয়ারি ক্রুজ নামে দুইটি জাহাজ সেন্ট মার্টিন থেকে পর্যটকদের নিয়ে রওনা হয়...
টিবিএস রিপোর্ট
11 November, 2019, 11:45 am
Last modified: 12 November, 2019, 10:35 am
ছবি: ফেসবুক

সেন্ট মার্টিন থেকে পর্যটকদের উদ্ধার করে দুইটি জাহাজ ছেড়েছে, ফিরে আসছেন দ্বীপে আটকা পড়া ১২০০ পর্যটক। 

সোমবার (১১ নভেম্বর) সকালে কিয়ারি সিন্দবাদ ও কিয়ারি ক্রুজ নামে দুইটি জাহাজ সেন্ট মার্টিন থেকে পর্যটকদের নিয়ে রওনা হয়। 

জাহাজ দুটি সকাল সাড়ে ৯ টায় জেটি থেকে ছেড়েছে বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন ব্যবস্থাপক শাহ আলম। 

শাহ আলম বলেন, “আবহাওয়া অফিসের নির্দেশ পাওয়ার পর জেলা কমিশনার মো কামাল হোসাইন অনুমতি দিলে জাহাজ ছাড়া হয়েছে।”

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আবদুর রহমান জানান, সকাল ৯ টায় সমস্ত সংকেত নামিয়ে ফেলা হয়েছে, সমুদ্র এখন সমস্ত নৌযান চলাচলের জন্য নিরাপদ। 

প্রসঙ্গত, ঘূর্ণিঝড় বুলবুলে গত বৃহস্পতিবার থেকে সেন্ট মার্টিন দ্বীপে আটকা পড়েন ১২০০ পর্যটক। 

এর আগে ঘূর্ণিঝড় বুলবল গভীর নিম্নচাপ থেকে শুধু নিম্নচাপসহ ক্রমশ দুর্বল হয়ে পড়ায় আর কোনো বিপদ নেই বলে দেশের সমুদ্র বন্দরসমূহ থেকে বিপদ সংকেত নামিয়ে ফেলতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার সকালে অধিদপ্তরের পরিচালক আবহাওয়াবিদ শেখ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর বঙ্গোপসাগর, সমুদ্র বন্দরসমূহ এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

এদিকে, আবহাওয়ার এক পূর্বাভাসে বলা হয়েছে, আজ চট্টগ্রাম ও সিলেটের দু/এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া, সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি হতে পারে।

Related Topics

টপ নিউজ

ঘূর্ণিঝড় বুলবুল / সেন্টমার্টিন দ্বীপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর
  • ফাইল ছবি: সংগৃহীত
    'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী
  • কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
    মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • ফাইল ছবি: সংগৃহীত
    একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু
  • ছবি: টিবিএস
    আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার
  • রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
    তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

Related News

  • আগামীকাল থেকে ৩ জাহাজে সেন্টমার্টিন যাত্রা শুরু, মানতে হবে কঠোর নির্দেশনা
  • ১ ডিসেম্বর থেকে সেন্টমার্টিনে যেতে প্রস্তুত পর্যটকবাহী ৭ জাহাজ
  • সেন্টমার্টিনের পর্যটন শিল্পের বিকাশে চালু হলো ওয়েবসাইট, মিলবে সব তথ্য 
  • সেন্টমার্টিনে আড়াই কেজির ইলিশ বিক্রি হলো ৪ হাজার টাকায়!
  • ৮ দিনে সেন্টমার্টিনে পর্যটক গেছে মাত্র ৭১০৫ জন

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

3
কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

4
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার

6
রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net