Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 20, 2026
প্রধানমন্ত্রীর উপহার পেয়ে রং মিস্ত্রির মুখে হাসি

বাংলাদেশ

আজিুজল সঞ্চয়, ব্রাহ্মণবাড়িয়া
20 May, 2020, 10:10 pm
Last modified: 20 May, 2020, 10:18 pm

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত, অর্থ ছিনতাইয়ের অভিযোগ
  • ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের চাকা লাইনচ্যুত: দুই ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক
  • ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ; ‘ভাড়ায়’ মারামারিতে গিয়ে নিহত ১
  • ব্রাহ্মণবাড়িয়ায় পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • গ্রিডে যুক্ত হওয়ার অপেক্ষায় তিতাসের আরেক কূপের গ্যাস, ফেব্রুয়ারির মধ্যেই মিলবে আরও দুটির

প্রধানমন্ত্রীর উপহার পেয়ে রং মিস্ত্রির মুখে হাসি

প্রধানমন্ত্রী উদ্বোধন করার দিনই রেনু মিয়ার মুঠোফোনের নগদ হিসাব নম্বরে চলে আসে কাঙ্খিত আড়াই হাজার টাকা।
আজিুজল সঞ্চয়, ব্রাহ্মণবাড়িয়া
20 May, 2020, 10:10 pm
Last modified: 20 May, 2020, 10:18 pm

রেনু মিয়া পেশায় একজন রং মিস্ত্রি। প্রায় ২০ বছর ধরে অন্যের ঘর রাঙিয়ে তুলছেন রং-তুলির আঁচড়ে। কিন্তু নিজের ঘর-সংসার রাঙাতে পারনেনি আজও। ছোট্ট টিনের ঘরের একটি কক্ষে স্ত্রী ও তিন সন্তান নিয়ে থাকেন গাদাগাদি করে। মাসে যে টাকা আয় করেন তাতে বিলাসবহুল জীবন যাপন করতে না পারলেও মুখে হাসি ছিল। কিন্তু রেনু মিয়ার পরিবারের সেই হাসিমাখা মুখ মলিন করে দিয়েছে করোনাভাইরাস।

অদৃশ্য এই প্রাণাঘাতী ভাইরাসের প্রভাবে দুই মাস ধরে কর্মহীন রেনু মিয়া। এখন সংসার চলছে ধার-দেনা করে। অর্থের অভাবে অনেকটা দিশাহারা তিনি। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে ঈদ উপহার পেয়ে আবারও হাসি ফুটেছে তার মুখে। অন্তত কিছুদিন হলেও ভালোভাবে চলতে পারবেন পরিবার নিয়ে।

বুধবার (২০ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের ভাদুরঘর এলাকায় রেনু মিয়ার বাড়িতে তার সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের। প্রধানমন্ত্রীর কাছ থেকে ঈদ উপহার হিসেবে পাওয়া আড়াই হাজার টাকা পেয়ে রেনু মিয়ার মুখে ফুটেছে হাসি।

রেনু মিয়া জানান, প্রায় ২০ বছর ধরে রং মিস্ত্রির কাজ করছেন তিনি। এ কাজ করে প্রতি মাসে ১০-১২ হাজার টাকা আয় করেন। এই টাকা দিয়েই চলে তার সংসার। স্ত্রী ও তিন সন্তান নিয়ে টিনের ঘরে থাকেন। ঘরটিতে থাকা দুইটি কক্ষের মধ্যে একটি তার আরেকটি তার ভাইয়ের।

গাদাগাদি করেই থাকতে হয় ঘরে। তবে স্ত্রী-সন্তানদের বিলাসবহুল জীবন দিতে না পারলেও অল্প আয়েও সংসারে সুখ ছিল তার। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকেই কাজ বন্ধ হয়ে যাওয়ায় এখন সংসার চালাতে কষ্ট হচ্ছে তার। গত দুই মাস ধরে শুধুমাত্র শাক-সবজি ও ডাল-ভাত খেয়ে বেঁচে আছেন। টাকার অভাবে মাছ-মাংস কিনতে পারেননি একদিনও।

তিনি আরও জানান, কর্মহীন হওয়ার পর থেকে কারো কাছ থেকে কোনো ত্রাণ সহায়তা পাননি তিনি। চক্ষুলজ্জার কারণে লাইনে দাঁড়িয়ে সরকারি ত্রাণ সহায়তাও নিতে পারনেনি। তাই ধার-দেনা করেই সংসার চালাতে হচ্ছে তার। কিন্তু মানুষের কাছ থেকে নেয়া ধারের টাকা শোধ করার মতো অবস্থা নেই এখন।

কর্মহীন ও হতদরিদ্রদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ উপহার হিসেবে নগদ টাকা দেবেন জানতে পেরে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করেন তিনি। এরপর কাউন্সিলর তার নাম তালিকায় অন্তর্ভুক্ত করেন।

প্রধানমন্ত্রী উদ্বোধন করার দিনই রেনু মিয়ার মুঠোফোনের নগদ হিসাব নম্বরে চলে আসে কাঙ্খিত আড়াই হাজার টাকা। এ টাকা পেয়ে হাসি ফোটে রেনু মিয়ার মুখে। ওইদিনই টাকা তুলে চলে যান বাজার-সদাই করতে।

রেনু মিয়া জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে মাছ-মাংস কিনতে পারনেনি। সেজন্য প্রধানমন্ত্রীর টাকা পেয়ে বাজারে গিয়ে চাল, ডাল, তেল ও পেঁয়াজের সঙ্গে মাছ কিনেছেন। ঈদের কিছু বাজার-সদাইও করেছেন এই টাকায়। এছাড়া অসুস্থ শিশু সন্তানের ওষুধও কিনেছেন প্রধানমন্ত্রীর ঈদ উপহারের টাকায়। এখন আরও ৩০০ টাকা আছে হাতে। এই টাকা দিয়ে চলবেন আরও কয়েকদিন। 

করোনার এই দুর্যোগে কর্মহীনদের জন্য উপহার পাঠানোয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান তিনি।

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার ঈদ উপহার হিসেবে নগদ দুই হাজার ৫০০ টাকা করে দিচ্ছেন। এজন্য জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য, শিক্ষক এবং সমাজের গণমান্য ব্যক্তিদের সমন্বয়ে গঠিত কমিটি ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করেছে।

তালিকা অনুযায়ী সারাদেশে ৫০ লাখ পরিবারকে দেয়া হচ্ছে ঈদ উপহার। আর ব্রাহ্মণবাড়িয়া জেলায় ৭৫ হাজার পরিবারকে দেওয়া হবে প্রধানমন্ত্রীর ঈদ উপহার। উপহারের তালিকায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ১১ হাজার ৯৩২টি পরিবার রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়া বলেন, প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার পায় সেজন্য আমরা সতর্কতার সঙ্গে তালিকা প্রণয়নের কাজ করছি। পৌরসভা ও ইউনিয়ন পরিষদ থেকে প্রাপ্ত তালিকাগুলো আমরা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করে দেখছি।
 

Related Topics

টপ নিউজ

ব্রাহ্মণবাড়িয়া / ঈদ উপহার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাঞ্জোনের ধান উৎপাদন এলাকায় কৃষকদের সঙ্গে মূল্যায়ন করা নতুন মিউট্যান্ট ধানের একটি জাতের পাশে দাঁড়িয়ে আছেন কৃষি প্রকৌশলী ও পিএইচডি গবেষক গ্লোরিয়া কাব্রে। ওই এলাকায় জাতটির হেক্টরপ্রতি সর্বোচ্চ ফলন হয়েছে ১১.৭৬ টন। ছবি: বি. সানোঁ/জোসেফ কিয়েরি বিশ্ববিদ্যালয়
    পারমাণবিক পদ্ধতি ব্যবহারে বুরকিনা ফাসোতে ৯৫ দিনেই ঘরে উঠছে ধান, ফলন বেড়ে প্রায় দ্বিগুণ: আইএইএ
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    পূর্বাচল বাস ডিপো চালু হওয়ায় স্বস্তিতে মহাখালী
  • ছবি: সংগৃহীত
    দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মাঝআকাশে খুলে গেল ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণের পর রোগীর মৃত্যু
  • মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
    মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
  • জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
    ১০ সচিবের দায়িত্বে রদবদল, কে কোথায়

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত, অর্থ ছিনতাইয়ের অভিযোগ
  • ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের চাকা লাইনচ্যুত: দুই ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক
  • ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ; ‘ভাড়ায়’ মারামারিতে গিয়ে নিহত ১
  • ব্রাহ্মণবাড়িয়ায় পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • গ্রিডে যুক্ত হওয়ার অপেক্ষায় তিতাসের আরেক কূপের গ্যাস, ফেব্রুয়ারির মধ্যেই মিলবে আরও দুটির

Most Read

1
বাঞ্জোনের ধান উৎপাদন এলাকায় কৃষকদের সঙ্গে মূল্যায়ন করা নতুন মিউট্যান্ট ধানের একটি জাতের পাশে দাঁড়িয়ে আছেন কৃষি প্রকৌশলী ও পিএইচডি গবেষক গ্লোরিয়া কাব্রে। ওই এলাকায় জাতটির হেক্টরপ্রতি সর্বোচ্চ ফলন হয়েছে ১১.৭৬ টন। ছবি: বি. সানোঁ/জোসেফ কিয়েরি বিশ্ববিদ্যালয়
আন্তর্জাতিক

পারমাণবিক পদ্ধতি ব্যবহারে বুরকিনা ফাসোতে ৯৫ দিনেই ঘরে উঠছে ধান, ফলন বেড়ে প্রায় দ্বিগুণ: আইএইএ

2
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

পূর্বাচল বাস ডিপো চালু হওয়ায় স্বস্তিতে মহাখালী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মাঝআকাশে খুলে গেল ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণের পর রোগীর মৃত্যু

5
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
বাংলাদেশ

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’

6
জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১০ সচিবের দায়িত্বে রদবদল, কে কোথায়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net