Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
প্রতিবেশি ও বন্ধুরাও মনে করেন, বিপ্লব এ কাজ করেননি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 October, 2019, 03:35 pm
Last modified: 22 October, 2019, 03:50 pm

Related News

  • লঞ্চের ধাক্কায় ভোলায় মৎস্য বিভাগের স্পিডবোট ডুবি, কনস্টেবল নিখোঁজ, আহত ৫
  • ভোলায় ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, ভোটগ্রহণ সাময়িকভাবে বন্ধ
  • এবারের নির্বাচন কোনো আনুষ্ঠানিকতা নয়, জাতীয় স্বার্থ রক্ষার দায়িত্ব: ভোলায় ইসি সানাউল্লাহ 
  • ভোলা-২ আসন: জামায়াত প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন এলডিপি প্রার্থী   
  • গানে স্বৈরাচারের পতন: বিপ্লবের গান

প্রতিবেশি ও বন্ধুরাও মনে করেন, বিপ্লব এ কাজ করেননি

তাদের ধারণা, বিপ্লব কোনো ষড়যন্ত্রের শিকার। তবে কে বা কারা এটা করেছে তা নিয়ে নিশ্চিত নন তারাও...
টিবিএস রিপোর্ট
22 October, 2019, 03:35 pm
Last modified: 22 October, 2019, 03:50 pm
বিপ্লবের বাবা চন্দ্র মোহন বৈদ্য এবং মা বাসন্তী রাণী বৈদ্য/ ছবি: সালাহউদ্দিন আহমেদ

শৈশব থেকে বিপ্লব চন্দ্র বৈদ্যকে এলাকাবাসী নম্র ও ভদ্র ব্যবহারের ছেলে হিসেবেই জানেন। কারও সঙ্গে কোনো বিষয়ে তার বিরোধের কথাও শোনা যায়নি। মুসলমান বন্ধু-বান্ধব রয়েছে তার। পড়শিদের সঙ্গেও তার সম্পর্ক ভালো।

আল্লাহ ও মহানবী ও হযরত মুহম্মদ (সা:)-কে কটাক্ষ করে ফেসবুকে তার মন্তব্য করার বিষয়টিও তাই স্থানীয়দের অবাক করেছে। বিপ্লব এমন কাজ করতে পারেন বলে এলাকাবাসীও মনে করছেন না। তাদের ধারণা, বিপ্লব কোনো ষড়যন্ত্রের শিকার। তবে কে বা কারা এটা করেছে তা নিয়ে নিশ্চিত নন তারাও।

বিপ্লবের বন্ধু কার্তিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, বিপ্লবের মুসলিম বন্ধুবান্ধব রয়েছে। অন্য কোনো ধর্ম বা কাউকে নিয়ে কটু মন্তব্য করতেও তাকে দেখা যায়নি। 

"ফেসবুকে কাউকে কটাক্ষ করেও সে কখনও কিছু দেয়নি। ধর্ম নিয়ে সে এরকম বাজে মন্তব্য করবে, এটা অসম্ভব"— বললেন কার্তিক।

তবে কার্তিক মনে করেনন, এমন কিছু বিপ্লব যদি সত্যিই করে থাকেন তবে তাকে শাস্তি পেতেই হবে।

বিপ্লবের পড়শি গণি মিয়া মনে করেন, বিপ্লবের মতো ভালো ছেলেই তাদের গ্রামে নেই।

তিনি বলেন, "বিপ্লব এ কাজ করেনি। আর যদি করেও থাকে তবে কেউ তাকে বাধ্য করেছে, নয়তো সে কোনো ষড়যন্ত্রের শিকার।”

নাম প্রকাশ না করার শর্তে বিপ্লবের আরেক বন্ধু বললেন, ‘ইসকন’ (ইন্টারন্যাশনাল সোসাইট ফর কৃষ্ণ কনসাসনেস)-এর সঙ্গে যোগাযোগ রযেছে বিপ্লবের। এটি একটি হিন্দু ধর্মীয় সংগঠন।

এই বন্ধু নিশ্চিত যে, বিপ্লব ফেসবুকে এমন ধরনের কমেন্ট পোস্ট করেননি। 

"তাকে কেউ বাধ্য করেছে, নয়তো কেউ এমনভাবে কাজটা করেছে যে, মনে হচ্ছে সে-ই করেছে"—বন্ধুর মত।

উল্লেখ্য, ১৭ অক্টোবর বিপ্লব নিজেই তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড হওয়ার বিষয়টি জানিয়ে বোরহানউদ্দিন থানায় জিডি করেছিলেন। 

বিপ্লবের বাবা চন্দ্র মোহন বৈদ্য এবং মা বাসন্তী রাণী বৈদ্য বসে আছেন তাদের বাড়ির সামনে / ছবি: সালাহউদ্দিন আহমেদ

২০১০ সালে বোরহানউদ্দিনের কুলসুম রহমান হাই স্কুল থেকে মাধ্যমিক পাশ করেন বিপ্লব। এরপর স্থানীয় হাফিজ রহমান কলেজ থেকে এইচএসসি পাশ করেন ২০১২ সালে। এ বছর তিনি ভোলা সদর উপজেলার নাজিউর রহমান ডিগ্রি কলেজ থেকে ডিগ্রি (পাশ) ও সার্টিফিকেট কোর্স পাশ করেছেন।

বোরহানউদ্দিনের কাচিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডে একটি সাধারণ টিনের চালার ঘরে থাকেন বিপ্লব। দুই ভাই আর এক বোন তার। বোনের বিয়ে হয়ে গেছে। দুই ভাই ওমানে থাকে, ওখানেই কাজ করেন। বাবা চন্দ্র মোহন বৈদ্য একজন কৃষক। মা বাসন্তী রাণী গৃহিণী। 

যখন বিপ্লব স্কুলে পড়তেন, তখন চন্দ্রকে অনেক কষ্টে দিনমজুরি করে সংসার চালাতে হত। 

"মাঝে মাঝে খাওয়া জুটত না, ছেলের পড়াশুনার খরচ জোগাতে গিয়ে। এখন তো আমি অসুস্থ। আমার দুই ছেলেই ওকে খরচ দেয়"— চন্দ্র বললেন।

চন্দ্রর স্বপ্ন ছিল, ছেলে একটা ভালো চাকরি পাবে। অথচ সেই ছেলেই এখন জেলে। এটা মেনে নিতে পারছেন না বাবা।

বিপ্লবের পড়শিদের মতো চন্দ্রও মনে করছেন, তার ছেলে কোনো ষড়যন্ত্রের শিকার। কর্তৃপক্ষের কাছে তিনি সত্যিকারের অপরাধীদের খুঁজে বের করার আবেদন জানালেন।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে তিনি বলেন, "ইসকন বা অন্য কোনো সংগঠনের কথা জানি না। আমি শুধু ছেলেকে ফেরত চাই।" 

মা বাসন্তী রাণী বললেন, অন্যের প্রতি শ্রদ্ধা রেখে চলতে শিখিয়েছেন তিনি ছেলেকে। তাই তিনি মনে করেন, বিপ্লব যদি এ ধরনের কাজ করেও থাকে, কেউ তাকে বাধ্য করেছে। এটা তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র।

কর্তুপক্ষের প্রতি তিনি আহ্বান জানান ঘটনাটির বড়সড় তদন্ত করে সত্য ঘটনা বের করে আনতে।

তবে বিপ্লব সত্যিই এমন ঘটনা ঘটিয়ে থাকলে তার শাস্তি মেনে নিতে মায়েরও আপত্তি নেই বলে জানালেন।

পুলিশের তদন্ত এখনও শেষ হয়নি। ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত এক মামলায় বিপ্লবসহ তিন জনকে কারাগারে নেওয়া হয়েছে। এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক বলেন, ‘বিপ্লব ওই ধরনের কিছু পোস্ট করেছে কি না তা নিয়ে আমরা এখনও নিশ্চিত নই। সত্য ঘটনা জানতে আরও কয়েক দিন লাগবে।’

Related Topics

টপ নিউজ

বিপ্লব / ভোলা / বোরহানউদ্দিন উপজেলা / ভোলা সংঘর্ষ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ কথা ভাবছেন ট্রাম্প
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • লঞ্চের ধাক্কায় ভোলায় মৎস্য বিভাগের স্পিডবোট ডুবি, কনস্টেবল নিখোঁজ, আহত ৫
  • ভোলায় ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, ভোটগ্রহণ সাময়িকভাবে বন্ধ
  • এবারের নির্বাচন কোনো আনুষ্ঠানিকতা নয়, জাতীয় স্বার্থ রক্ষার দায়িত্ব: ভোলায় ইসি সানাউল্লাহ 
  • ভোলা-২ আসন: জামায়াত প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন এলডিপি প্রার্থী   
  • গানে স্বৈরাচারের পতন: বিপ্লবের গান

Most Read

1
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

2
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ কথা ভাবছেন ট্রাম্প

4
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net