Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 21, 2026
পিএসসির চেয়ারম্যান হলেন সোহরাব হোসাইন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 September, 2020, 04:50 pm
Last modified: 16 September, 2020, 05:18 pm

Related News

  • ৪৬তম বিসিএসের পূর্ব ঘোষিত লিখিত পরীক্ষার সময়সূচি স্থগিত
  • পিএসসির অধীনে নিয়োগ পাওয়া ৩ হাজার ৫৩৪ জনের নিয়োগ স্থগিত করলেন হাইকোর্ট
  • বিসিএস পরীক্ষা: আবেদন ফি, মৌখিক পরীক্ষার নম্বর কমিয়ে অর্ধেক করার প্রস্তাব 
  • ৪৬তম বিসিএস প্রিলির ফল পুনঃপ্রকাশ, নতুন করে ১০ হাজার ৭৫৯ জন উত্তীর্ণ
  • ৪৬তম বিসিএসের ফল পুনরায় দেওয়ার সিদ্ধান্ত 

পিএসসির চেয়ারম্যান হলেন সোহরাব হোসাইন

তিনি দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে পরবর্তী ৫ বছর মেয়াদে তার বয়স ৬৫ বছর পূর্ণ হওয়ার এর মধ্যে যা আগে ঘটে, সে সময় পর্যন্ত সরকারী কর্ম কমিশনের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করবেন
টিবিএস রিপোর্ট
16 September, 2020, 04:50 pm
Last modified: 16 September, 2020, 05:18 pm

সরকারি কর্ম কমিশনের (পিএসসি)'র চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন। 

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পিএসসির বর্তমান চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিকের বয়স ৬৫ বছর পূর্ণ হওয়ায় ১৭ সেপ্টেম্বর অবসরে যাচ্ছেন। মোহাম্মদ সাদিকের স্থলাভিষিক্ত হচ্ছেন সোহরাব হোসাইন।

সোহরাব হোসাইনের নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৩৮ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে অবসরপ্রাপ্ত সিনিয়র জনাব মো: সোহরাব হোসাইনকে তার অবসরোত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে জনস্বার্থে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের চেয়ার‌ম্যান পদে সানুগ্রহ নিয়োগ প্রদান করলেন। 

তিনি দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে পরবর্তী ৫ বছর মেয়াদে তার বয়স ৬৫ বছর পূর্ণ হওয়ার এর মধ্যে যা আগে ঘটে, সে সময় পর্যন্ত সরকারী কর্ম কমিশনের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করবেন বলেও ওই প্রজ্ঞাপন উল্লেখ্য করা হয়।  

সোহরাব হোসাইনের কর্মজীবন

সোহরাব হোসাইন ১৯৬১ সালে নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় জন্মগ্রহণ করেন। ছাত্রজীবন থেকেই তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে জড়িত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক দল ও নাট্যচক্রের সদস্য ছিলেন। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য।

তিনি ১৯৮৪ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। জনপ্রশাসন ও শিক্ষা মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিববের দায়িত্বও পালন করেছেন তিনি। 

২০১৩ সালের ১৩ ডিসেম্বর সোহরাব হোসাইনকে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব নিয়োগ দেয় সরকার। পরে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ সৃজন করা হলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের দায়িত্ব পান সোহরাব হোসাইন। শিক্ষা সচিব হিসেবে যোগদানের আগে বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর হিসেবে দায়িত্ব পালন করছিলেন সোহরাব।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে দায়িত্বে থাকাবস্থায় ২০১৯ সালের ৩১ ডিসেম্বর সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন অবসরোত্তর ছুটিতে যান।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: হিন্দুস্তান টাইমস
    ২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী
  • ছবি: সংগৃহীত
    সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
    আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    খাদ্যপণ্যের নমুনার বেশিরভাগেই পাওয়া যাচ্ছে অতিরিক্ত ট্রান্স ফ্যাট, সতর্ক করল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

Related News

  • ৪৬তম বিসিএসের পূর্ব ঘোষিত লিখিত পরীক্ষার সময়সূচি স্থগিত
  • পিএসসির অধীনে নিয়োগ পাওয়া ৩ হাজার ৫৩৪ জনের নিয়োগ স্থগিত করলেন হাইকোর্ট
  • বিসিএস পরীক্ষা: আবেদন ফি, মৌখিক পরীক্ষার নম্বর কমিয়ে অর্ধেক করার প্রস্তাব 
  • ৪৬তম বিসিএস প্রিলির ফল পুনঃপ্রকাশ, নতুন করে ১০ হাজার ৭৫৯ জন উত্তীর্ণ
  • ৪৬তম বিসিএসের ফল পুনরায় দেওয়ার সিদ্ধান্ত 

Most Read

1
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
আন্তর্জাতিক

আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খাদ্যপণ্যের নমুনার বেশিরভাগেই পাওয়া যাচ্ছে অতিরিক্ত ট্রান্স ফ্যাট, সতর্ক করল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net