Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 13, 2026
পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাটে পারাপারের অপেক্ষায় সহস্রাধিক যানবাহন

বাংলাদেশ

মানিকগঞ্জ প্রতিনিধি
16 October, 2020, 01:15 pm
Last modified: 16 October, 2020, 01:20 pm

Related News

  • দৌলতদিয়া ফাঁকা ঘাটে ভোগান্তির অবসান, রাজস্ব হ্রাসের শঙ্কা
  • পদ্মা সেতুর সুফল দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাটে, ৫ ঘণ্টায় মেহেরপুরের সবজি কারওয়ানবাজারে
  • দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘ দুর্দশার অবসান হলো 
  • ডুবে যাওয়া ফেরিতে উদ্ধার অভিযান অব্যাহত
  • পাটুরিয়া ঘাটে যানবাহন সমেত ডুবে গেছে আমানত শাহ ফেরি

পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাটে পারাপারের অপেক্ষায় সহস্রাধিক যানবাহন

শুক্রবার দুপুর ১২ টার দিকে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকায় বাস, ট্রাক ও ছোট গাড়ির অপেক্ষামাণ দীর্ঘ সারি দেখা যায় সরেজমিনে। ঘাট এলাকায় বাড়তি যানবাহনের চাপ থাকায় নৌরুট পারাপারে ভোগান্তি বাড়ছে বলে জানান ফেরিঘাট কর্তৃপক্ষ। 
মানিকগঞ্জ প্রতিনিধি
16 October, 2020, 01:15 pm
Last modified: 16 October, 2020, 01:20 pm

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১ টি জেলার সাথে রাজধানীতে যোগাযোগের অন্যতম মাধ্যম পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট। ব্যস্ততম এই নৌরুট পারাপারের জন্য উভয় ফেরিঘাট এলাকায় অপেক্ষামাণ রয়েছে ১২ শতাধিক যানবাহন।

আধ ঘন্টার নৌরুট পারাপারের জন্য যানবাহন চালক ও যাত্রীদেরকে ঘাট এলাকায় অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। এক থেকে দেড় ঘন্টার অপেক্ষায় বাস এবং ছোট গাড়িগুলো নৌরুট পারাপারের সুযোগ পেলেও পণ্যবাহী সাধারণ ট্রাক চালকদেরকে অপেক্ষা করতে হচ্ছে ১৫ থেকে ২০ ঘন্টা পর্যন্ত। 

শুক্রবার দুপুর ১২ টার দিকে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকায় বাস, ট্রাক ও ছোট গাড়ির অপেক্ষামাণ দীর্ঘ সারি দেখা যায় সরেজমিনে। ঘাট এলাকায় বাড়তি যানবাহনের চাপ থাকায় নৌরুট পারাপারে ভোগান্তি বাড়ছে বলে জানান ফেরিঘাট কর্তৃপক্ষ। 

পাটুরিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট এলাকায় আলাপ হলে হানিফ পরিবহনের যাত্রী আফরোজা মিম নিশি বলেন, পরিবার পরিজন নিয়ে গাবতলী থেকে রওয়ানা হয়ে সকাল সাড়ে ১০ টায় পাটুরিয়া ঘাটে এসে পৌছায় তাদের গাড়ি। ঘাট এলাকায় দেড় ঘন্টা পার হয়ে গেলেও ফেরির দেখা পাননি বলে জানান তিনি। 

একই পরিবহনের যাত্রী আব্দুল ওহাব মিয়া বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ভোগান্তি নতুন কিছু নয়। সারা দেশের সব জায়গায় উন্নয়ন হলেও আধুনিকতার ছোয়া নেই ফেরিঘাট এলাকায়। প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে বাসে বসে থাকা বেশ কষ্টকর বলে মন্তব্য করে ভোগান্তি লাঘবের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন তিনি। 

আফজাল হোসেন নামের এক ট্রাক চালক বলেন, বৃহস্পতিবার মধ্যরাত থেকে পাটুরিয়া ফেরিঘাট এলাকার ট্রাক টার্মিনালে টিকিটের জন্য অপেক্ষামাণ রয়েছে তিনি। টিকিট পাওয়ার পরেও ৫ থেকে ৭ ঘন্টা ফেরিঘাট এলাকায় অপেক্ষা করতে হবে। ঘাট এলাকায় নিয়মিতভাবে এমন ভোগান্তি পোহালেও এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদাসিন বলে জানান তিনি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক সালাম হোসেন বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চমুখী যানবাহনের অতিরিক্ত চাপ রয়েছে পাটুরিয়া ফেরিঘাট এলাকায়। সবশেষ পাটুরিয়া ফেরিঘাট এলাকায় সাত শতাধিক সাধারণ পণ্যবাহী ট্রাক, দুই শতাধিক ব্যক্তিগত ছোট গাড়ি এবং শতাধিক ট্রাক নৌরুট পারাপারের জন্য অপেক্ষামাণ রয়েছে। 

যাত্রী ভোগান্তির বিষয়টি বিবেচনা করে বাস, ছোট গাড়ি এবং জরুরী পণ্যবাহী ট্রাক অগ্রাধিকার ভিত্তিতে নৌরুট পারাপার করায় সাধারণ পণ্যবাহী ট্রাক চালকদের ভোগান্তি বাড়ছে বলে জানান তিনি।   

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন দৌলতদিয়া ফেরিঘাট এলাকার বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক মাহবুব আলী সরদার বলেন, রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ঢাকামুখী বাস এবং ব্যক্তিগত ছোট গাড়ির চাপ কম রয়েছে। যে কারণে অপেক্ষামাণ ট্রাক চালকেরা নৌরুট পারের সুযোগ পাচ্ছে। সবশেষ দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় দুই শতাধিক পণ্যবাহী সাধারণ ট্রাক নৌরুট পারাপারের জন্য অপেক্ষামাণ রয়েছে বলে জানান তিনি। 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন আরিচা কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট বড় মিলে মোট ১৮ টি রয়েছে। সবগুলো ফেরি নৌরুটে চলমান রয়েছে। তবে নৌরুটের উভয় ফেরিঘাট এলাকায় যানবাহনের বাড়তি চাপ থাকায় ভোগান্তি বাড়ছে বলে জানান তিনি। 

Related Topics

টপ নিউজ

পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ
  • গ্রাফিক: টিবিএস
    টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি
  • সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
    ‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’
  • ছবি: টিবিএস
    মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা
  • ছবি: সংগৃহীত
    সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

Related News

  • দৌলতদিয়া ফাঁকা ঘাটে ভোগান্তির অবসান, রাজস্ব হ্রাসের শঙ্কা
  • পদ্মা সেতুর সুফল দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাটে, ৫ ঘণ্টায় মেহেরপুরের সবজি কারওয়ানবাজারে
  • দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘ দুর্দশার অবসান হলো 
  • ডুবে যাওয়া ফেরিতে উদ্ধার অভিযান অব্যাহত
  • পাটুরিয়া ঘাটে যানবাহন সমেত ডুবে গেছে আমানত শাহ ফেরি

Most Read

1
রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

2
গ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি

3
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net