Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 20, 2026
দৌলতদিয়া ফাঁকা ঘাটে ভোগান্তির অবসান, রাজস্ব হ্রাসের শঙ্কা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 June, 2022, 05:45 pm
Last modified: 27 June, 2022, 05:47 pm

Related News

  • দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে এগোচ্ছে সরকার: সেতুমন্ত্রী
  • রূপপুর থেকে পদ্মা সেতু: মেগা প্রকল্পে ‘ব্যাপক দুর্নীতি’র চিত্র তুলে ধরলেন প্রধানমন্ত্রী
  • মেগা প্রকল্পের নামে লুট হয়েছে, পদ্মা সেতুর ব্যয় আরও কমানো যেত: সেতুমন্ত্রী
  • টোলপ্লাজায় নেই ভোগান্তি, পদ্মা সেতু হয়ে দক্ষিণাঞ্চলের যাত্রীদের স্বস্তির ঈদযাত্রা
  • ঈদযাত্রা: ছুটির দ্বিতীয় দিনেও পদ্মা সেতুতে যান চলাচল স্বাভাবিক, স্বস্তিতে যাত্রীরা

দৌলতদিয়া ফাঁকা ঘাটে ভোগান্তির অবসান, রাজস্ব হ্রাসের শঙ্কা

টিবিএস রিপোর্ট
27 June, 2022, 05:45 pm
Last modified: 27 June, 2022, 05:47 pm

বহুল আকাঙ্ক্ষিত পদ্মা সেতু চালুর সাথে সাথে রাজধানী ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার যোগাযোগের অন্যতম রুট দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে যানবাহন ও যাত্রীর চাপ কমে আসায় পারাপারে ভোগান্তি কমেছে, সেই সঙ্গে কমছে রাজস্ব আয়ও। 

এখন প্রায় ফাঁকা দৌলতদিয়া ঘাট, ফলে কমতে শুরু করেছে রাজস্ব আয়ও।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই প্রতিবেদক রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট ঘুরে এই চিত্র দেখতে পান। আগে ফেরির জন্য দীর্ঘ গাড়ির সারি থাকলেও এখন ঘাটে আসা প্রায় প্রতিটি ফেরিকেই উল্টো দাঁড়িয়ে থাকতে হচ্ছে যানবাহনের অপেক্ষায়। এদিন অন্যান্য দিনের চেয়ে এদিন অন্তত ৩০-৪০ মিনিট বেশি সময় অপেক্ষা করে যানবাহন নিয়ে পারাপার হতে দেখা যায় ফেরিগুলোকে।

এদিকে,গত ২৪ ঘণ্টায় দৌলতদিয়া ঘাট দিয়ে পার হয়েছে ঢাকামুখী ২ হাজার ৭১০টি যানবাহন। এর মধ্যে যাত্রীবাহী পরিবহন ৪৫০টি, পণ্যবাহী ট্রাক ১ হাজার ১২৯টি, ছোট গাড়ি ১ হাজার ৬৯টি ও মোটরসাইকেল ৫৯টি বলে জানিয়েছে ঘাটের দায়িত্বশীল সূত্র। 

তবে এই সংখ্যা বেশ কম বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পদ্মা সেতু চালুর আগে অন্যান্য দিন যেখানে সাড়ে ৩ থেকে ৪ হাজার যানবাহন নদী পার হতো এখন সেখানে প্রায় সহস্রাধিক যানবাহন কমে গেছে।

তবে ভোগান্তি ও অপেক্ষা ছাড়াই ঘাটে এসেই মুহূর্তের মধ্যে ফেরি পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন দৌলতদিয়া ঘাট ব্যবহারকারী যাত্রী ও যানবাহনের চালকরা। পদ্মা সেতু উদ্বোধনের কারণে তাদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হওয়ায় তারা বেশ খুশি।

যাত্রী ফরিদুর রহমান ও রাসেল জানান, আগে ফেরিতে ওঠার জন্য সড়কে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকতেন। আর এখন গাড়ির জন্য ফেরি অপেক্ষায় আছে, পুরো উল্টো চিত্র। 

পণ্যবাহী ট্রাকচালক ইমরান আলী বলেন, দৌলতদিয়ায় এখন তাদের সিরিয়ালে থাকতে হচ্ছে না। এতে করে সময় মতো মালামাল পরিবহন করতে পারছেন। পচনশীল পণ্য নিয়ে চিন্তা করতে হচ্ছে না। পার্টির কথাও শুনতে হচ্ছে না।

এ রুটে নিয়মিত চলাচলকারী গোল্ডেন লাইনের চালক দুলাল শেখ বলেন, গত কয়েকদিন আগেও দৌলতদিয়ার সড়কে যানবাহনের লম্বা সিরিয়াল ছিল। কিন্তু আজ দু'দিন কোনো সিরিয়াল নেই। এতে তাদের সময় কম লাগছে।

আরেক চালক টিপু সুলতান বলেন, গাড়ি নিয়ে সরাসরি ফেরিঘাটে চলে এসেছেন। আগে ফেরি পেতে কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হতো। ফলে সিডিউল অনুযায়ী ট্রিপ ধরতে পারতেন না। এখন সে সমস্যা হবে না। তাছাড়া সরাসরি ফেরিতে উঠতে পেরে যাত্রীরাও খুশি বলে তিনি জানান।

অন্যদিকে, যানবাহন ও যাত্রী সংখ্যা কমায় কিছুটা হতাশায় ভুগছেন ঘাটকেন্দ্রিক ব্যবসায়ী ও হকাররা। তাদের ভাষ্য, যানবাহন ও যাত্রী কমে যাওয়ার বেশ প্রভাব পড়বে তাদের ব্যবসায়।

দৌলতদিয়া ঘাটের হকার শিমুল, ইয়াকুব, ইমান শেখ ও রফিকসহ কয়েকজন এ প্রতিবেদককে বলেন, পদ্মা সেতু চালু হওয়াতে দৌলতদিয়া ঘাটে যানবাহনের সংখ্যা কমে গেছে। আগে সিরিয়ালে দাঁড়ানো গাড়িতে তাদের বেচা-বিক্রি ভালো হতো। কিন্তু এখন তেমন হচ্ছে না। কারণ গাড়ির তুলনায় হকারের সংখ্যা বেশি। তবে জনদুর্ভোগ কমায় তারাও খুশি এবং ক্রমে তাদের বেচা-বিক্রি বাড়বে বলেও তারা আশাবাদী।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট সূত্রে জানা যায়, পদ্মা সেতু উদ্বোধনের ফলে ভোগান্তি কমেছে দৌলতদিয়ায়। সিরিয়ালে নেই কোনো যানবাহন। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭১০টি গাড়ি পারাপার হয়েছে। বর্তমানে এ রুটে ছোট-বড় ২১টি ফেরি চলাচল করছে। সিরিয়াল না থাকার ফলে নেই ভোগান্তি।

অপরদিকে, গাড়ি ও যাত্রীর সংখ্যা কমে যাওয়ায় ঘাটের রাজস্ব বেশ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। রোববার ও সোমবার ঘাট ঘুরে সে অবস্থা দেখা যায়। তবে এ নিয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজি নন দায়িত্বশীলরা। তারা বরং অবস্থা পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন।

এ রুটে যানবাহন কমে যাওয়া ও রাজস্ব হ্রাসের বিষয়ে বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, দৌলতদিয়া-পাটুরিয়ায় যানবাহনের সংখ্যা কিছুটা কমেছে। তবে যানবাহন ঠিকই পারাপার হচ্ছে। কিছুদিন না গেলে বোঝা যাবে না এ রুটে কেমন হবে গাড়ির সংখ্যা।

তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় পাটুরিয়া থেকে ২ হাজার ৬৫৬টি যানবাহন এবং দৌলতদিয়া থেকে ২ হাজার ৭১০টি যানবাহন ফেরিতে নদী পার হয়েছে। এরআগে ২৫ জুন পাটুরিয়া থেকে ৩ হাজার ২৭৭টি এবং দৌলতদিয়া থেকে ৩ হাজার ৩৪৩টি যানবাহন ফেরিতে পার হয়েছে।

Related Topics

টপ নিউজ

দৌলতদিয়া / পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাট / পদ্মা সেতু / রাজস্ব আয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউরোফাইটার টাইফুন ও জে-১০সি যুদ্ধবিমান। ছবি:মিলিটারি ওয়াচ ম্যাগাজিন
    কাতারে যৌথ মহড়ায় ইউরোফাইটারের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতে চীনের জে-১০সি
  • ছবি: দ্য টেলিগ্রাফ
    'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার
  • ছবি: বিবিসি
    বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা
  • ইলাসট্রেশন: টিবিএস
    ‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা
  • মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
    মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

Related News

  • দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে এগোচ্ছে সরকার: সেতুমন্ত্রী
  • রূপপুর থেকে পদ্মা সেতু: মেগা প্রকল্পে ‘ব্যাপক দুর্নীতি’র চিত্র তুলে ধরলেন প্রধানমন্ত্রী
  • মেগা প্রকল্পের নামে লুট হয়েছে, পদ্মা সেতুর ব্যয় আরও কমানো যেত: সেতুমন্ত্রী
  • টোলপ্লাজায় নেই ভোগান্তি, পদ্মা সেতু হয়ে দক্ষিণাঞ্চলের যাত্রীদের স্বস্তির ঈদযাত্রা
  • ঈদযাত্রা: ছুটির দ্বিতীয় দিনেও পদ্মা সেতুতে যান চলাচল স্বাভাবিক, স্বস্তিতে যাত্রীরা

Most Read

1
ইউরোফাইটার টাইফুন ও জে-১০সি যুদ্ধবিমান। ছবি:মিলিটারি ওয়াচ ম্যাগাজিন
আন্তর্জাতিক

কাতারে যৌথ মহড়ায় ইউরোফাইটারের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতে চীনের জে-১০সি

2
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার

3
ছবি: বিবিসি
আন্তর্জাতিক

বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা

4
ইলাসট্রেশন: টিবিএস
অর্থনীতি

‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক

5
ছবি: সৌজন্যে প্রাপ্ত
অর্থনীতি

আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা

6
মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
বাংলাদেশ

মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net