Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 21, 2026
পাটকল শ্রমিকদের অনশন প্রত্যাহার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 January, 2020, 11:50 am
Last modified: 03 January, 2020, 12:19 pm

Related News

  • নিবন্ধন না পেয়ে নির্বাচন ভবনের সামনে আমরণ অনশনে ‘আমজনতার দলের’ তারেক
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে ৫২ ঘণ্টা পর অনশন ভাঙলেন ৯ শিক্ষার্থী
  • প্রক্টরিয়াল বডির পদত্যাগসহ ৭ দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৯ শিক্ষার্থীর আমরণ অনশন
  • কুয়েট: উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের আমরণ অনশন শুরু
  • রাবিতে পোষ্য কোটা বাতিলের দাবিতে চলছে একদল শিক্ষার্থীর আমরণ অনশন

পাটকল শ্রমিকদের অনশন প্রত্যাহার

আগামী ১৫ দিনের মধ্যে শ্রমিকদের পে-স্লিপ প্রদান করার ঘোষণা দেয়ায় আমরণ অনশন কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে শ্রমিকরা।
টিবিএস রিপোর্ট
03 January, 2020, 11:50 am
Last modified: 03 January, 2020, 12:19 pm
চট্টগ্রামে পাটকল শ্রমিকদের অনশন/ ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন

আগামী ১৫ দিনের মধ্যে সরকার ‘জাতীয় মজুরি কমিশন-২০১৫’ অনুযায়ী পাটকল শ্রমিকদের পে-স্লিপ প্রদান করার ঘোষণা দেয়ায় আমরণ অনশন কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে আন্দোলনরত শ্রমিকরা।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকার জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে (জেডিপিসি) বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সাথে বৈঠকের পর অনশন প্রত্যাহারের ঘোষণা দেন শ্রমিক নেতারা।

তবে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা থেকে অনশন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয়া হলেও খুলনার পাটকলের শ্রমিকরা অনশন চালিয়ে যান রাত ১১টা পর্যন্ত। পরে ঢাকা থেকে শ্রমিক নেতারা খুলনায় ফিরে ঘোষণা দেয়ার পর তারা চলমান অনশন কর্মসূচি প্রত্যাহার করে নেন।

সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের নেতাদের সাথে বৈঠকে মন্ত্রী আগামী ১৫ দিনের মধ্যে শ্রমিকদের পে-স্লিপ প্রদান করার ঘোষণা দেন। বৈঠকে শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, শ্রম সচিব কে এম আলী আজম, বস্ত্র ও পাট সচিব লোকমান হোসেন মিয়া, জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মন্টু উপস্থিত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার সকালে খুলনা, যশোর ও রাজশাহীতে টানা পঞ্চম দিনের আমরণ অনশন আন্দোলন কর্মসূচিতে প্রায় ৫৪ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।

গত ১০ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত বকেয়া বেতন পরিশোধসহ ১১ দফা দাবি দাবি আদায়ের লক্ষ্যে ধর্মঘট এবং আমরণ অনশন পালন করেন রাষ্ট্রায়ত্ত নয়টি পাটকলের শ্রমিকরা। ধর্মঘট চলাকালীন গত ১২ ডিসেম্বর প্লাটিনাম জুট মিলের শ্রমিক আবদুর সাত্তার (৫৫) অসুস্থ হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (কেএমসিএইচ) মারা যান। পরে শ্রম প্রতিমন্ত্রী দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে ১৭ ডিসেম্বর পর্যন্ত ধর্মঘট স্থগিত করেন শ্রমিকরা।

তবে প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় দাবি আদায় করতে গত ২৯ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত খুলনার স্টার, প্লাটিনাম, ক্রিসেন্ট, আলিম, ইস্টার্ন, দৌলতপুর, খালিশপুর, যশোরের জেজেআই ও কার্পেটিং পাটকল এবং রাজশাহীর রাষ্ট্রায়ত্ত পাটকলের প্রায় ৫০ হাজার শ্রমিক আমরণ অনশন কর্মসূচি পালন করেন।

শ্রমিকদের ১১ দফা দাবির মধ্যে মজুরি কমিশন বাস্তবায়ন, বকেয়া ৫ সপ্তাহের মজুরি পরিশোধ, অবসরে যাওয়া শ্রমিকদের পাওনা পরিশোধ, মিলগুলোকে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে না দেওয়া এবং মিলের যন্ত্রপাতি সংস্কার অন্যতম।

Related Topics

টপ নিউজ

আমরণ অনশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: হিন্দুস্তান টাইমস
    ২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী
  • ছবি: সংগৃহীত
    সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
    আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    খাদ্যপণ্যের নমুনার বেশিরভাগেই পাওয়া যাচ্ছে অতিরিক্ত ট্রান্স ফ্যাট, সতর্ক করল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

Related News

  • নিবন্ধন না পেয়ে নির্বাচন ভবনের সামনে আমরণ অনশনে ‘আমজনতার দলের’ তারেক
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে ৫২ ঘণ্টা পর অনশন ভাঙলেন ৯ শিক্ষার্থী
  • প্রক্টরিয়াল বডির পদত্যাগসহ ৭ দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৯ শিক্ষার্থীর আমরণ অনশন
  • কুয়েট: উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের আমরণ অনশন শুরু
  • রাবিতে পোষ্য কোটা বাতিলের দাবিতে চলছে একদল শিক্ষার্থীর আমরণ অনশন

Most Read

1
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
আন্তর্জাতিক

আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খাদ্যপণ্যের নমুনার বেশিরভাগেই পাওয়া যাচ্ছে অতিরিক্ত ট্রান্স ফ্যাট, সতর্ক করল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net