Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
পর্যটন অঞ্চলে বিদেশিদের জন্য ক্যাসিনোর অনুমতি দেওয়া উচিৎ: সচিব

বাংলাদেশ

ইউএনবি
24 September, 2019, 08:30 pm
Last modified: 24 September, 2019, 08:33 pm

Related News

  • পর্যটন অর্থনীতিতে যুক্তরাষ্ট্রকে টপকে শীর্ষস্থানের পথে চীন
  • যুক্তরাষ্ট্রে পর্যটনে নজিরবিহীন ধস: ভবিষ্যতের জন্য এক উদ্বেগজনক সংকেত
  • ভালো কোম্পানি পুঁজিবাজারকে ‘ক্যাসিনো’ মনে করে: অর্থমন্ত্রী
  • পর্যটন খাতকে এগিয়ে নিতে ‘জাতীয় পর্যটন মহাপরিকল্পনা’ প্রণয়নের কাজ চলছে: প্রধানমন্ত্রী 
  • ঈদের ছুটিতে দেশীয় পর্যটনে প্রাণচাঞ্চল্য, হোটেল–মোটেলে ৫০–৭০ শতাংশ অগ্রিম বুকিং

পর্যটন অঞ্চলে বিদেশিদের জন্য ক্যাসিনোর অনুমতি দেওয়া উচিৎ: সচিব

তিনি বলেন, “বিদেশিরা শুধু পাসপোর্ট নিয়ে ক্যাসিনোতে যেতে পারবে এরকম ব্যবস্থা করতে পারলে ভালো হতো বলে মনে করি।”
ইউএনবি
24 September, 2019, 08:30 pm
Last modified: 24 September, 2019, 08:33 pm
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক ও প্রতিমন্ত্রী মাহবুব আলী। ছবি: ইউএনবি

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক বলেছেন, বিশেষ পর্যটন অঞ্চলে বিদেশিদের জন্য ক্যাসিনোর অনুমতি দেয়া উচিৎ।

মঙ্গলবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব পর্যটন দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। 

তিনি বলেন, “বিদেশিরা শুধু পাসপোর্ট নিয়ে ক্যাসিনোতে যেতে পারবে এরকম ব্যবস্থা করতে পারলে ভালো হতো বলে মনে করি।”

সচিব বলেন, “বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা ও কক্সবাজারে বিশেষ পর্যটন অঞ্চল হবে। বিশেষ পর্যটন অঞ্চলে যাতে অন্যান্য দেশের মতো পাসপোর্ট দিয়ে বিদেশিরা ক্যাসিনোতে ঢুকতে পারে সেই পরিকল্পনা রয়েছে। বিদেশিদের জন্যই এটা।” 

পর্যটন সচিব মহিবুল বলেন, “সুন্দরবন বিশ্বে দ্বিতীয়টি নেই। সেখানে আমরা বিদেশিদের জন্য তেমন কিছু করতে পারিনি। তাদের জন্য এক্সক্লুসিভ টুরিস্ট জোন করার উদ্যোগ নিয়েছি। কক্সবাজারেও এক্সক্লুসিভ টুরিস্ট জোন করার উদ্যোগ নেয়া হয়েছে।”

প্রতিবছর ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস পালিত হয়। এবার পর্যটন দিবসের প্রতিপাদ্য ‘ভবিষ্যতের উন্নয়নে; কাজের সুযোগ পর্যটনে’। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে মন্ত্রণালয় থেকে। 

সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে দেশের মধ্যে ভ্রমণের জাগরণ তৈরি করা। মানুষকে পর্যটনে সম্পৃক্ত করা। বাইরের দেশের মানুষ যাতে বাংলাদেশে ভ্রমণে আগ্রহী হয় সেদিকে আমরা নজর দিয়েছি।”

পর্যটনের উন্নয়নে ‘মহাপরিকল্পনার’ বিষয়ে তিনি বলেন, “আমরা চেষ্টা করছি কিভাবে পর্যটনকে আরও বিকশিত করা যায়। সুন্দরবনে আমরা বুয়েটের মাধ্যমে সার্ভে করেছি, তাদের রিপোর্ট চূড়ান্ত পর্যায়ে। বিদেশিদের ভ্রমণ যেন আরও উপভোগ্য হয় এবং পর্যটকদের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা ব্যবস্থা নেবো। কক্সবাজারেও বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে। আমরা মাস্টার প্ল্যান যত দ্রুত সম্ভব বাস্তবায়নের উদ্যোগ নেবো।”
 
Related Topics

টপ নিউজ

বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় / পর্যটন / ক্যাসিনো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: টিবিএস
    চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • প্রতীকী ছবি
    চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

Related News

  • পর্যটন অর্থনীতিতে যুক্তরাষ্ট্রকে টপকে শীর্ষস্থানের পথে চীন
  • যুক্তরাষ্ট্রে পর্যটনে নজিরবিহীন ধস: ভবিষ্যতের জন্য এক উদ্বেগজনক সংকেত
  • ভালো কোম্পানি পুঁজিবাজারকে ‘ক্যাসিনো’ মনে করে: অর্থমন্ত্রী
  • পর্যটন খাতকে এগিয়ে নিতে ‘জাতীয় পর্যটন মহাপরিকল্পনা’ প্রণয়নের কাজ চলছে: প্রধানমন্ত্রী 
  • ঈদের ছুটিতে দেশীয় পর্যটনে প্রাণচাঞ্চল্য, হোটেল–মোটেলে ৫০–৭০ শতাংশ অগ্রিম বুকিং

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

2
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

3
ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net