Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 11, 2026
পরীক্ষাহীন এইচএসসিতে জিপিএ-৫ মহোৎসব 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 January, 2021, 11:25 am
Last modified: 30 January, 2021, 02:59 pm

Related News

  • ২০০৪ সালের পর এবারই এইচএসসিতে পাসের হার সবচেয়ে কম
  • এইচএসসি ও সমমানের পরীক্ষা: সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার সর্বোচ্চ ঢাকা বোর্ডে, সর্বনিম্ন কুমিল্লায়
  • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল জানা যাবে যেভাবে
  • এইচএসসির ফল পুনঃমূল্যায়নের দাবিতে সচিবালয়ে ঢুকে বিক্ষোভের ঘটনায় মামলা, গ্রেপ্তার ২৬ 
  • ইংরেজিতে দুর্বলতার প্রভাব এইচএসসির ফলাফলে

পরীক্ষাহীন এইচএসসিতে জিপিএ-৫ মহোৎসব 

ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সকাল সাড়ে দশটার দিকে এই ফল প্রকাশ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে  ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত হয়ে ডিজিটাল পদ্ধতিতে এই পরীক্ষার ফল ঘোষণার কার্যক্রম উদ্বোধন করেন।
টিবিএস রিপোর্ট
30 January, 2021, 11:25 am
Last modified: 30 January, 2021, 02:59 pm

মহামারীকালে পরীক্ষা ব্যতীতই এইচএসসি ও সমমানের পরীক্ষার মূল্যায়নে পাস করেছেন সবাই। এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ (গ্রেড পয়েন্ট অ্যাভারেজ) পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৮০৭ জন পরীক্ষার্থী, যা গত বছরের তুলনায় তিনগুণ; এটি মোট পরীক্ষার্থীর ১১ দশমিক ৮৩ শতাংশ। 

২০১৯ এ জিপিএ-৫ পেয়েছিলেন ৪৭ হাজার ২৮৬ জন যা মোট পরীক্ষার্থীর ৩ দশমিক ৫৪ শতাংশ। 

অন্যদিকে ২০১৮ ও ২০১৯ এ পাসের হার ছিল যথাক্রমে ৬৬.৬৪ ও ৭৩.৯৩ শতাংশ। 

ঢাকা বোর্ডে ৫৭ হাজার ৯২৬, রাজশাহীতে ২৬ হাজার ৫৬৮, কুমিল্লায় নয় হাজার ৩৬৪, যশোরে ১২ হাজার ৮৯২, চট্টগ্রামে ১২ হাজার ১৪৩, বরিশালে পাঁচ হাজার ৫৬৮, সিলেটে ৪ হাজার ২৪২, দিনাজপুরে ১৪ হাজার ৮৭১ এবং ময়মনসিংহ বোর্ডের ১০ হাজার ৪০ জন জিপিএ-৫ পেয়েছেন।

শনিবার একযোগে ১১টি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের মধ্য দিয়ে প্রায় ১৩ লাখ শিক্ষার্থীর অপেক্ষার অবসান ঘটল।

ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সকাল সাড়ে দশটার দিকে এই ফল প্রকাশ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে  ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত হয়ে ডিজিটাল পদ্ধতিতে এই পরীক্ষার ফল ঘোষণার কার্যক্রম উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষামন্ত্রী দীপু মনি শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের কাছ থেকে এইচএসসির ফলাফলের সারসংক্ষেপ গ্রহণ করেন।

গত বছর ১লা এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। 

কিন্তু করোনাভাইসের প্রকোপ বাড়তে শুরু করলে ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। ফলে স্থগিত হয়ে যায় এইচএসসি পরীক্ষা। 

পরবর্তীতে সিদ্ধান্ত হয় এসএসসি ও জেএসসির পরীক্ষার গড় ফলের ভিত্তিতে এইচএসসির শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। 

গত সপ্তাহে জাতীয় সংসদের অনুমোদন নিয়ে বিশেষ পরিস্থিতিতে পরীক্ষা ছাড়াই ফল প্রকাশের বিধান আইনে যুক্ত করা হয়। 

সংসদে পাস হওয়া তিনটি বিলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সই করার পর 'ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট-২০২১', 'বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (সংশোধন) অ্যাক্ট-২০২১', 'বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড (সংশোধন) অ্যাক্ট-২০২১' গেজেট আকারে জারি করে সরকার।

এরপর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রস্তুত, ঘোষণা ও সনদ বিতরণের জন্য শিক্ষা বোর্ডগুলোকে ক্ষমতা দেয় শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে আগেই জানানো হয়েছিল, 'এবার ফলাফল অনলাইনে প্রকাশিত হবে। শিক্ষা প্রতিষ্ঠানে ফলাফল পাওয়া যাবে না। পরীক্ষা কেন্দ্রে অথবা শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ফল পাঠানোও হবে না। কাজেই কোনো অবস্থাতেই ফলাফল প্রকাশের দিন শিক্ষাপ্রতিষ্ঠানে জমায়েত হওয়া যাবে না।' 

এছাড়া, মুঠোফোনের খুদেবার্তার মাধ্যমে ফলাফল পেতে চাইলে HSC< >Board name (First 3 letter) <> Roll<>2020 টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। টেলিটক ওয়েবসাইট www.educationboardresults.gov.bd থেকে ফলাফল দেখা যাবে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফলাফল জানা যাবে। 

 

Related Topics

টপ নিউজ

এইচএসসি ফলাফল / এইচএসসি ২০২০

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
    মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে
  • ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
    ‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন
  • পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
    ‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন
  • ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
    ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

Related News

  • ২০০৪ সালের পর এবারই এইচএসসিতে পাসের হার সবচেয়ে কম
  • এইচএসসি ও সমমানের পরীক্ষা: সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার সর্বোচ্চ ঢাকা বোর্ডে, সর্বনিম্ন কুমিল্লায়
  • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল জানা যাবে যেভাবে
  • এইচএসসির ফল পুনঃমূল্যায়নের দাবিতে সচিবালয়ে ঢুকে বিক্ষোভের ঘটনায় মামলা, গ্রেপ্তার ২৬ 
  • ইংরেজিতে দুর্বলতার প্রভাব এইচএসসির ফলাফলে

Most Read

1
মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে

3
ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী

4
ছবি: সৌজন্যে প্রাপ্ত
বাংলাদেশ

চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন

5
পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন

6
২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net