Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
পদ্মা সেতুতে সড়ক ও রেলপথ একসঙ্গে উদ্বোধন নিয়ে সংশয় 

বাংলাদেশ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
07 September, 2021, 04:50 pm
Last modified: 07 September, 2021, 04:54 pm

Related News

  • টোলপ্লাজায় নেই ভোগান্তি, পদ্মা সেতু হয়ে দক্ষিণাঞ্চলের যাত্রীদের স্বস্তির ঈদযাত্রা
  • ঈদযাত্রা: ছুটির দ্বিতীয় দিনেও পদ্মা সেতুতে যান চলাচল স্বাভাবিক, স্বস্তিতে যাত্রীরা
  • ঈদযাত্রা: পদ্মা সেতু রুটে আগ্রহ যাত্রীদের, গাবতলীতে চাপ কম
  • পদ্মা সেতু হয়ে ঈদযাত্রা: মহাসড়কে চাপ থাকলেও নেই যানজট, বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ
  • মুন্সীগঞ্জে আলু ক্ষেতে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে শিশু আহত

পদ্মা সেতুতে সড়ক ও রেলপথ একসঙ্গে উদ্বোধন নিয়ে সংশয় 

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে রেল লিংকের ভায়াডেক্ট-টুতে এমন সংশয় প্রকাশ করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
মুন্সীগঞ্জ প্রতিনিধি
07 September, 2021, 04:50 pm
Last modified: 07 September, 2021, 04:54 pm
ছবি: টিবিএস

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, নির্দিষ্ট সময়েই বিদ্যুৎ-গ্যাসসহ রেলের কাজ সম্পন্ন হবে। পদ্মা সেতু আগামী বছরের জুনে খুলে দেওয়া হবে। তখন রেল মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত পদ্মা সেতু পারাপার হবে।

'যদি কোনো কারণে আমরা একই দিনে রেল উদ্বোধন করতে না পারি, তাহলে দ্বিতীয় চিন্তা রেখেছি। সেটা হলো ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত এ পুরোটাই রেল অপারেট করবে আগামী ২০২২ সালের ১৬ ডিসেম্বর,' বলেন মন্ত্রী।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে রেল লিংকের ভায়াডেক্ট-টুতে তিনি এসব কথা বলেন। এ সময়ে তিনি ট্রলি ট্রেন দিয়ে রেলের দেড়-কিলোমিটার এলাকা ঘুরে দেখেন।

বাংলাদেশ রেলওয়ের ডিজি  ও পদ্মা সেতু প্রকল্পের পরিচালক মো. আফজাল হোসেন, রেল মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা, মেজর জেনারেল জাহিদুল, পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আবদুল কাদের, লৌহজং উপজেলা নির্বাহী অফিসার আব্দুল আউয়াল, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. আসাদুজ্জামান প্রমুখ এ সময়ে উপস্থিত ছিলেন।

ছবি: টিবিএস

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, 'পদ্মা সেতুতে সড়ক নির্মাণ, বিদ্যুৎ-গ্যাস সংযোগ এবং ওয়াকওয়ে নির্মাণের জন্য মার্চের আগে রেল পথের কাজ শুরু অনুমতি দিতে চাচ্ছে না সেতু কর্তৃপক্ষ। আর রেলপথের কাজ শেষ করতে সময় লাগবে ৬ মাস। ফলে জুনের মধ্যে কাজ শেষ করা সম্ভব হবে না। তাই সেতুর সড়ক ও রেলপথ একসঙ্গে উদ্বোধন নিয়ে সংশয় তৈরি হয়েছে। তবে আমরা চেষ্টা করছি সেতু কর্তৃৃপক্ষকে রাজি করাতে। যেন দুটি কাজ একসাথেই শেষ করা যায়।'

তিনি আরও বলেন, 'দুটি প্রকল্প একসাথে কাজ শেষ করতে না পারলে, রেললাইনের কাজ করতে সমস্যা হবে। কেননা, সেতুতে যান চলাচল শুর করলে যে ভাইব্রেশন বা কম্পন হবে, তাতে রেলপথের ঢালাইয়ের জটিলতা হবে।'

ছবি: টিবিএস

সেই ক্ষেত্রে পদ্মা সেতু উদ্বোধনের দিনক্ষণ পেছাবে কি না, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, 'রেলপথের জন্য মূল সেতুর উদ্বোধন পেছাক, সেটা চাই না। তবে একসাথে কাজ শেষ করতে না পারলে রেল পথ নির্মাণে সমস্যা হবে।'

তিনি বলেন, 'রেলের সার্বিক অগ্রগতি হলো ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত ৭১ দশমিক, আর ঢাকা থেকে  মাওয়া পর্যন্ত অগ্রগতি ৪০ দশমিক। ইতোমধ্যে রেলের সব কয়টি পিলার উঠেছে। সকল গার্ডার উঠে গেছে।  ৩৯ হাজার ২৪৬ কোটি টাকা ব্যয়ে ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৬৯ কিলোমিটার রেলপথ নির্মাণের কাজ চলছে। এই পথে ২০টি স্টেশন থাকবে, যার মধ্যে ১৪ টি নতুন এবং ৬টি বিদ্যমান।'
 
Related Topics

টপ নিউজ

রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন / পদ্মা সেতু / মুন্সীগঞ্জ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর
  • গ্রাফিকস: টিবিএস
    জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির
  • জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
    জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

Related News

  • টোলপ্লাজায় নেই ভোগান্তি, পদ্মা সেতু হয়ে দক্ষিণাঞ্চলের যাত্রীদের স্বস্তির ঈদযাত্রা
  • ঈদযাত্রা: ছুটির দ্বিতীয় দিনেও পদ্মা সেতুতে যান চলাচল স্বাভাবিক, স্বস্তিতে যাত্রীরা
  • ঈদযাত্রা: পদ্মা সেতু রুটে আগ্রহ যাত্রীদের, গাবতলীতে চাপ কম
  • পদ্মা সেতু হয়ে ঈদযাত্রা: মহাসড়কে চাপ থাকলেও নেই যানজট, বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ
  • মুন্সীগঞ্জে আলু ক্ষেতে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে শিশু আহত

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

5
জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
অর্থনীতি

জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট

6
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net