Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 14, 2026
পথে পথে চেকপোস্ট

বাংলাদেশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
21 May, 2020, 06:55 pm
Last modified: 21 May, 2020, 07:00 pm

Related News

  • নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়ি আটকে ছাত্র সংগঠনের বিক্ষোভ
  • আলোচিত সাত খুনের ১১ বছর, এখনও রায় বাস্তবায়নের অপেক্ষায় স্বজনরা
  • নারায়ণগঞ্জে এআইইউবি’র শিক্ষার্থী হত্যার ঘটনায় গ্রেপ্তার ১
  • যেকোনো মূল্যে শিল্প কারখানা সচল রাখতে হবে: শ্রম ও কর্মসংস্থান সচিব
  • মেয়েকে শুইয়ে বারান্দায় এসে দাঁড়িয়েছিলেন, গুলি গ্রিল ভেদ করে লাগে সুমাইয়ার মাথায়

পথে পথে চেকপোস্ট

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে ঈদে ঘরমুখো মানুষের চাপ থাকলেও পুলিশের জেরার মুখে পড়তে হচ্ছে সবাইকে। যৌক্তিক কারণ ছাড়া পুলিশ কাউকেই ঢাকায় প্রবেশ ও বের হতে দিচ্ছে না।
নারায়ণগঞ্জ প্রতিনিধি
21 May, 2020, 06:55 pm
Last modified: 21 May, 2020, 07:00 pm
ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে ঈদে ঘরমুখো মানুষের চাপ থাকলেও পুলিশের জেরার মুখে পড়তে হচ্ছে সবাইকে। যৌক্তিক কারণ ছাড়া পুলিশ কাউকেই ঢাকায় প্রবেশ ও বের হতে দিচ্ছে না। ব্যক্তিগত যানবাহন, প্রাইভেটকার, মাইক্রোবাসসহ ছোট ছোট যানবাহন ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

তবে যারা চিকিৎসাসহ যৌক্তিক কারণ দেখাতে পারছেন, তাদের ঢাকায় প্রবেশ বা ঢাকা থেকে বের হওয়ার সুযোগ দেওয়া হচ্ছে।

নারায়ণগঞ্জ পুলিশ সুপার জায়েদুল আলম বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে যেন সরকারি নির্দেশনার বাইরে কোনো যানবাহন যেতে না পারে, সেজন্য কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।

তিনি বলেন, কোনো ব্যক্তি যদি পায়ে হেঁটেও গ্রামের বাড়ি যাওয়ার চেষ্টা করে, তাকেও ফিরিয়ে দেওয়া হচ্ছে। ঈদের আগে এবং পরে মহাসড়কে পুলিশ কঠোর অবস্থানে থাকবে। কোনো অবস্থাতেই পুলিশের চোখ ফাঁকি দিয়ে কেউ যেন ঢাকা বা নারায়ণগঞ্জ থেকে বের হতে না পারে, সেজন্য নজরদারি বাড়ানো হয়েছে।

সরেজমিনে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের সাইনবোর্ড থেকে মেঘনা ঘাট পর্যন্ত আটটি চেকপোস্ট বসিয়ে, গাড়ি থামিয়ে যাত্রীদের চেক করা হচ্ছে। যারা শপিং বা ঠুনকো অজুহাতে ঢাকায় প্রবেশের চেষ্টা করছেন, তাদের চেকপোস্ট থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

পুলিশের এমন কঠোরতার কারণে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক অনেকটাই ফাঁকা। তবে সাইনর্বোড থেকে একটু সামনে এগুলেই সানারপাড় এলাকায় গাড়ির জটলা। সানারপাড় চেকপোস্টে পণ্যবাহী যানবাহন, ট্রাক, কাভার্ডভ্যান, অ্যাম্বুলেন্স দ্রুত ছেড়ে দেওয়া হচ্ছে। আর অন্য যানবাহন এলে  পুলিশের জেরার সম্মুখিন হতে হচ্ছে।

এত কিছুর পরও মহাসড়কের সাইনবোর্ড, শিমরাইল, কাচঁপুর, মদনপুর, মোগড়াপাড়া মেঘনাঘাটসহ বিভিন্ন বাস স্ট্যান্ডে ঈদে ঘরমুখো মানুষের ভীড় দেখা গেছে।

কুমিল্লা যাওয়ার জন্য শিমরাইল মোড়ে অপেক্ষা করছিলেন শামীমা আক্তার। তিনি জানান, বছরের প্রথম ঈদটা পরিবার ও আত্মীয়-স্বজনের সঙ্গে উৎযাপন করার চেষ্টা করছি। দুই ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি, কিন্তু যেতে পারছি না।

এদিকে সকাল থেকে জেলা পুলিশ সুপার জায়েদুল আলম নিজে মহাসড়কে গিয়ে বিভিন্ন চেকপোস্ট পরিদর্শন তদারকি করেন। এ সময় তিনি ঢাকা থেকে বের হতে চেষ্টা করা অনেক গাড়ি ফিরিয়ে দেন। পুলিশ সুপারের পাশাপাশি জেলার আরও বেশ কয়েকজন অতিরিক্ত পুলিশ সুপার মহাসড়কে দাঁড়িয়ে কাজ তদারকি করেন।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক জিয়াউল করিম জানান, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে সরকারি নির্দেশনার বাইরে কোনো যানবাহন যেন ঢাকা থেকে বের হতে না পারে, সেজন্য পুলিশ কঠোর অবস্থান নিয়েছে।

Related Topics

টপ নিউজ

নারায়ণগঞ্জ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
    ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!
  • ছবি: ফোকাস বাংলা
    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫
  • ছবি: সংগৃহীত
    বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা
  • বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও প্রধানমন্ত্রী'র রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত
    উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে
  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

Related News

  • নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়ি আটকে ছাত্র সংগঠনের বিক্ষোভ
  • আলোচিত সাত খুনের ১১ বছর, এখনও রায় বাস্তবায়নের অপেক্ষায় স্বজনরা
  • নারায়ণগঞ্জে এআইইউবি’র শিক্ষার্থী হত্যার ঘটনায় গ্রেপ্তার ১
  • যেকোনো মূল্যে শিল্প কারখানা সচল রাখতে হবে: শ্রম ও কর্মসংস্থান সচিব
  • মেয়েকে শুইয়ে বারান্দায় এসে দাঁড়িয়েছিলেন, গুলি গ্রিল ভেদ করে লাগে সুমাইয়ার মাথায়

Most Read

1
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
অর্থনীতি

ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
মতামত

সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!

3
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

5
বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও প্রধানমন্ত্রী'র রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে

6
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net