Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 09, 2026
নেত্রকোনায় ট্রলার ডুবে ১৫ যাত্রী নিহত

বাংলাদেশ

নেত্রকোনা প্রতিনিধি
05 August, 2020, 03:25 pm
Last modified: 05 August, 2020, 07:03 pm

Related News

  • আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে
  • নেত্রকোণায় ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় পলাতক মাদ্রাসাশিক্ষক আটক
  • মুন্সীগঞ্জে বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে ট্রলার ডুবে নিখোঁজ ১, আটক ৪
  • বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবি: ১১ জেলে উদ্ধার, নিখোঁজ ৮
  • হাতিয়ায় মেঘনা নদীতে ৩৯ যাত্রী নিয়ে ট্রলারডুবি; নিহত ১, নিখোঁজ ৬

নেত্রকোনায় ট্রলার ডুবে ১৫ যাত্রী নিহত

বুধবার দুপুরে উচিতপুর ট্রলারঘাটের অদূরে রাজালিকান্দা হাওরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা ময়মনসিংহ সদর উপজেলার চরসিরতা ইউনিয়নের একটি মাদ্রাসার ছাত্র-শিক্ষক।
নেত্রকোনা প্রতিনিধি
05 August, 2020, 03:25 pm
Last modified: 05 August, 2020, 07:03 pm
নিখোঁজ যাত্রীদের লাশ উদ্ধার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

নেত্রকোনার মদন উপজেলার হাওরে ট্রলার ডুবে কমপক্ষে ১৫ যাত্রী মারা গেছে। নিখোঁজ রয়েছে আরও চারজন। 

বুধবার দুপুরে উচিতপুর ট্রলারঘাটের অদূরে রাজালিকান্দা হাওরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা ময়মনসিংহ সদর উপজেলার চরসিরতা ইউনিয়নের একটি মাদ্রাসার ছাত্র-শিক্ষক।

জানা গেছে, ময়মনসিংহ সদর উপজেলার চরসিরতা ইউনিয়নের একটি মাদ্রাসার ছাত্র-শিক্ষকরা বুধবার মদনের উচিতপুর এলাকায় হাওর ভ্রমণে আসেন। তারা একটি ট্রলারে করে উচিতপুর থেকে গোবিন্দশ্রীর দিকে যাচ্ছিল। এ সময় রাজালিকান্দা নামক স্থানে ট্রলারটি ডুবে যায়। প্রথমে স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালায়। পরে স্থানীয় দমকল বাহিনী ও পুলিশ উদ্ধার তৎপরতায় অংশ নেয়।

মদন উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমেদ তালুকদার বেলা ২টা ৫০ মিনিটের সময় ঘটনাস্থল থেকে জানান, তখন পর্যন্ত ১৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও চারজন নিখোঁজ রয়েছেন। তিনি জানান, ট্রলারটিতে মোট ৪৮ জন যাত্রী ছিল। 

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতদের সম্পূর্ণ পরিচয় জানা সম্ভব হয়নি। এছাড়া ট্রলারটি কি কারণে ডুবে গেছে তা-ও জানা যায়নি।
 
Related Topics

টপ নিউজ

নেত্রকোণা / ট্রলার ডুবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
    পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের
  • ফাইল ছবি: ইউএনবি
    চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জ্বালানি আমদানি ও বিদ্যুৎ আধুনিকায়নে কঠিন শর্তে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার
  • সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
    সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

Related News

  • আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে
  • নেত্রকোণায় ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় পলাতক মাদ্রাসাশিক্ষক আটক
  • মুন্সীগঞ্জে বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে ট্রলার ডুবে নিখোঁজ ১, আটক ৪
  • বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবি: ১১ জেলে উদ্ধার, নিখোঁজ ৮
  • হাতিয়ায় মেঘনা নদীতে ৩৯ যাত্রী নিয়ে ট্রলারডুবি; নিহত ১, নিখোঁজ ৬

Most Read

1
একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
অর্থনীতি

পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের

2
ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 

3
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

জ্বালানি আমদানি ও বিদ্যুৎ আধুনিকায়নে কঠিন শর্তে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার

5
সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
বাংলাদেশ

সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net