Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 16, 2026
নিষেধাজ্ঞার পরও থেমে নেই ফেরিতে যাত্রী পারাপার 

বাংলাদেশ

মুন্সিগঞ্জ প্রতিনিধি
12 July, 2021, 10:05 am
Last modified: 12 July, 2021, 10:13 am

Related News

  • ১০ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু
  • ১০ ঘণ্টা পর শরীয়তপুর–চাঁদপুর রুটে ফেরি চলাচল স্বাভাবিক
  • অতি জোয়ারে প্লাবিত ইলিশা ফেরিঘাট, ভোলার ১০ নৌ-রুটে যান চলাচল বন্ধ
  • ৫ দিন বন্ধ থাকবে কর্ণফুলী নদীতে ফেরি চলাচল 
  • রেমিট্যান্স পাঠিয়ে সন্দ্বীপের প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন: ড. ইউনূস

নিষেধাজ্ঞার পরও থেমে নেই ফেরিতে যাত্রী পারাপার 

পুলিশের চেকপোস্ট, ঘাট কর্তৃপক্ষের নির্দেশনা আর কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে যাত্রীরা ফেরিঘাটে উপস্থিত হচ্ছে; উপেক্ষিত থাকছে স্বাস্থ্যবিধি।
মুন্সিগঞ্জ প্রতিনিধি
12 July, 2021, 10:05 am
Last modified: 12 July, 2021, 10:13 am
ছবি-টিবিএস

করোনা সংক্রমণ রোধে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (​বিআইডব্লিউটিসি) থেকে নিষেধাজ্ঞা চলমান থাকার পরেও শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরিতে যাত্রীবাহী গাড়ি ও যাত্রী পারাপার থামছেনা। প্রতিদিনই যাত্রী ও যাত্রীবাহী যানবাহন পারপার হতে দেখা যাচ্ছে এ নৌরুটের ফেরিতে।

আজ সোমবারও মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট হয়ে ফেরিতে পদ্মা পার হতে দেখা যায় শতশত যাত্রী ও যাত্রীবাহী গাড়িকে। পুলিশের চেকপোস্ট, ঘাট কর্তৃপক্ষের নির্দেশনা আর কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে যাত্রীরা ফেরিঘাটে উপস্থিত হচ্ছে; উপেক্ষিত থাকছে স্বাস্থ্যবিধি।  খাতা-কলমে নির্দেশনা থাকলেও বাস্তবে তৈরি হয়েছে উল্টো চিত্র।

ঘাট কর্তৃপক্ষ সূত্র জানায়, আসন্ন ঈদ ও লকডাউনের সময় বৃদ্ধিকে কেন্দ্র করে ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে যাত্রীরা দক্ষিণবঙ্গে যাচ্ছে। একই সাথে দক্ষিণবঙ্গের যাত্রীরাও অনেকে ঢাকা ফিরছে।

এ বিষয়ে বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক বশির আহমেদ জানান, নৌরুটে বর্তমানে ৯টি ফেরি চালু রয়েছে। ভোর থেকে যাত্রী ও ছোট গাড়ির চাপ আছে। ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে ২ শতাধিক পণ্যবাহী গাড়ি। যারা ঢাকা থেকে চেকপোস্টে চলাচলের কারণ দেখিয়ে ঘাটে আসছে তাদের পার করা হচ্ছে।

প্রসঙ্গত, গত শুক্রবার (৯ জুলাই) এক বিজ্ঞতিতে বলা হয়, ৯ জুলাই থেকে ফেরিতে যাত্রীবাহী সব ধরনের গাড়ি ও যাত্রী পরিবহন বন্ধ থাকবে। কঠোর স্বাস্থ্যবিধি মেনে শুধু জরুরি পণ্যবাহী গাড়ি ও অ্যাম্বুলেন্স পারাপারের নির্দেশনা ছিল সেখানে।  
 
Related Topics

টপ নিউজ

ফেরি চলাচল / শিমুলিয়া-বাংলাবাজার / শিমুলিয়া ফেরিঘাট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • যোগী আদিত্যনাথ। ছবি: এপি
    দেশভাগের সময় জোর করে সব হিন্দু গ্রাম বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে: যোগী আদিত্যনাথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা
  • কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
    কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
  • বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
    বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ
  • নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
    আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে
  • ২৫০ দিন ধরে সাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ছবি: রয়টার্স
    ২৫০ দিন সাগরে, খাদ্য-শৌচাগার সংকট, রণতরিতে ভেঙে পড়ছে মার্কিন সেনাদের মনোবল; উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রে

Related News

  • ১০ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু
  • ১০ ঘণ্টা পর শরীয়তপুর–চাঁদপুর রুটে ফেরি চলাচল স্বাভাবিক
  • অতি জোয়ারে প্লাবিত ইলিশা ফেরিঘাট, ভোলার ১০ নৌ-রুটে যান চলাচল বন্ধ
  • ৫ দিন বন্ধ থাকবে কর্ণফুলী নদীতে ফেরি চলাচল 
  • রেমিট্যান্স পাঠিয়ে সন্দ্বীপের প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন: ড. ইউনূস

Most Read

1
যোগী আদিত্যনাথ। ছবি: এপি
আন্তর্জাতিক

দেশভাগের সময় জোর করে সব হিন্দু গ্রাম বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে: যোগী আদিত্যনাথ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা

3
কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
বাংলাদেশ

কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ

4
বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
আন্তর্জাতিক

বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ

5
নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
ফিচার

আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে

6
২৫০ দিন ধরে সাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

২৫০ দিন সাগরে, খাদ্য-শৌচাগার সংকট, রণতরিতে ভেঙে পড়ছে মার্কিন সেনাদের মনোবল; উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net