নিখোঁজের ৫ দিন পর উদ্ধার আশামনির লাশ
রাজধানীর কদমতলী খালে নিখোঁজ হয়ে যাওয়ার পাঁচ দিন পর উদ্ধার করা হয়েছে পাঁচ বছরের শিশু আশামনির (তোহা) লাশ।
বৃহস্পতিবার দুপুরে লাশটি উদ্ধার করে ফায়ার সার্ভিস সদস্যরা।
বল কুড়াতে গিয়ে গত শনিবার ডিএনডি খালে হারিয়ে যায় শিশুটি।
ওই দিন তলিয়ে যাওয়ার সময় হাত উঁচু করে বাঁচার আকুতি জানিয়েছিল শিশুটি। সে সময় অন্য এক শিশু তার হাত বাড়ালেও স্রোতে ভেসে যায় আশামনি।
নিখোঁজের পর থেকে ফায়ার সার্ভিস সদস্য, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মী, পুলিশ ও স্থানীয় লোকজন লাশ উদ্ধারে নিরলস প্রচেষ্টা চালিয়ে যায়।
অবশেষে তার মরদেহের দেখা মিলল।
