Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
নারায়ণগঞ্জের লকডাউন প্রত্যাহার, নতুন করে লকডাউন শুরু রূপগঞ্জে

বাংলাদেশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
10 June, 2020, 04:45 pm
Last modified: 10 June, 2020, 05:02 pm

Related News

  • বিএনপি নিজেদের ইচ্ছামতো কখনো সংবিধান মানছে, কখনো মানছে না: নাহিদ ইসলাম
  • বিকেএমইএ সভাপতি হাতেমকে ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা, ফতুল্লায় এমপি আল আমিনকে ঘেরাও
  • সিদ্ধিরগঞ্জে প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে ব্যালট পেপার প্রস্তুতির অভিযোগ, সত্যতা পায়নি প্রশাসন
  • সাবেক মেয়র আইভীকে আরও পাঁচ মামলায় গ্রেপ্তার দেখাল পুলিশ
  • রাজধানীর ৪৪ পুকুর–জলাধার সংরক্ষণ ও সংস্কারের উদ্যোগ নিল ঢাকা জেলা প্রশাসন

নারায়ণগঞ্জের লকডাউন প্রত্যাহার, নতুন করে লকডাউন শুরু রূপগঞ্জে

এই লকডাউন ১৫ থেকে ২১ দিনের জন্য 'পাইলট হিসেবে পর্যবেক্ষণ' করা হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক।
নারায়ণগঞ্জ প্রতিনিধি
10 June, 2020, 04:45 pm
Last modified: 10 June, 2020, 05:02 pm

করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে নারায়ণগঞ্জে 'রেড জোন' হিসেবে চিহ্নিত করে যে তিনটি এলাকাকে 'পরীক্ষামূলক' লকডাউন ঘোষণা করা হয়েছিল, তা প্রত্যাহার করা হয়েছে।

গত রোববার বিকেল ৩টা থেকে সিটি করপোরেশন এলাকার ১৩ নম্বর ওয়ার্ডের জামতলা এমপি গলি, আমলাপাড়া ও ফতুল্লার ভুইঘরের রূপায়ন টাউন এলাকায় 'পরীক্ষামূলক' লকডাউন ঘোষণা করা হয়। 

তবে এটি প্রত্যাহারের পর নতুন করে রূপগঞ্জ উপজেলার একটি ইউনিয়নকে লকডাউন করে দেওয়া হয়েছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জসিম উদ্দীন বলেন, ''পরীক্ষামূলক লকডাউন শেষ হওয়ায় এবং স্বাস্থ্য বিভাগের ম্যাপে জেলার রূপগঞ্জ উপজেলায় সংক্রমণের সংখ্যা বেশি থাকায় আমরা আজ বিকেল ৩টা থেকে ওই উপজেলার রূপগঞ্জ ইউনিয়নকে লকডাউনের আওতায় আনছি।"

স্থানীয়রা জানান, কোনো ধরণের পূর্ব ঘোষণা ছাড়াই মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা থানা পুলিশ আমলপাড়া, রূপায়ন টাউন এবং জামতলা এলাকার প্রবেশ পথে লকডাউনের জন্য সাটানো বাঁশ খুলে দেওয়া হয়। ফলে বুধবার সকাল থেকেই ওই তিন এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়। বাড়ে মানুষের চলাচলও। এছাড়া সকাল থেকেই ওই তিন এলাকার থেকে পুলিশ চেকপোস্টও সরিয়ে নেওয়া হয়।

নারায়ণগঞ্জ সদর থানার ওসি মো. আসাদুজ্জামান এবং ফতুল্লা থানার ওসি আসলাম হোসেন জানান, নারায়ণগঞ্জের তিনটি স্পটের লকডাউন প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তিনটি এলাকায় পাইলট হিসেবে লকডাউন করা হয়েছিল। সংক্রমণের হার বিবেচনা করে অন্য এলাকা লকডাউন করা হবে।

জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেন, "স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে মঙ্গলবার জেলা প্রশাসনের ভার্চুয়াল মিটিং হয়েছে। ওই মিটিংয়ে জেলার কোন এলাকায় সংক্রমণের পরিমাণ বাড়ছে তা ম্যাপের মাধ্যমে উল্লেখ করা হয়েছে। সেই আলোকে রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়নকে আমার লকডাউন করার প্রস্তুতি নিচ্ছি।"

তিনি বলেন, "এই লকডাউন ১৫ থেকে ২১ দিনের জন্য পাইলট হিসেবে পর্যবেক্ষণ করা হবে।"

এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা মমতাজ বেগম বুধবার দুপুরে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সভা করে বিকেল তিনটা থেকে রুপগঞ্জ ইউনিয়নকে লকডাউন করা হবে। 
 

Related Topics

টপ নিউজ

নারায়নগঞ্জ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: টিবিএস
    মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

Related News

  • বিএনপি নিজেদের ইচ্ছামতো কখনো সংবিধান মানছে, কখনো মানছে না: নাহিদ ইসলাম
  • বিকেএমইএ সভাপতি হাতেমকে ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা, ফতুল্লায় এমপি আল আমিনকে ঘেরাও
  • সিদ্ধিরগঞ্জে প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে ব্যালট পেপার প্রস্তুতির অভিযোগ, সত্যতা পায়নি প্রশাসন
  • সাবেক মেয়র আইভীকে আরও পাঁচ মামলায় গ্রেপ্তার দেখাল পুলিশ
  • রাজধানীর ৪৪ পুকুর–জলাধার সংরক্ষণ ও সংস্কারের উদ্যোগ নিল ঢাকা জেলা প্রশাসন

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড

4
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

5
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net