Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 09, 2026
নমুনা সংগ্রহের হিসাবে গড়মিল আছে: মির্জা ফখরুল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 March, 2020, 05:15 pm
Last modified: 31 March, 2020, 05:20 pm

Related News

  • বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
  • এআইয়ের ব্যবহার পরিমিত হওয়া প্রয়োজন, যাতে সৃজনশীলতা হ্রাস না পায়: রাষ্ট্রপতি
  • ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হচ্ছেন মির্জা ফয়সাল
  • রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার নিজ জেলায় মির্জা ফখরুল, উৎসবের আমেজে নবরূপে ঠাকুরগাঁও
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

নমুনা সংগ্রহের হিসাবে গড়মিল আছে: মির্জা ফখরুল

করোনা ভাইরাস সংকট মোকাবিলায় একটি জাতীয় কমিটি গঠন করা উচিত বলে মনে করেন বিএনপি মহাসচিব।
টিবিএস রিপোর্ট
31 March, 2020, 05:15 pm
Last modified: 31 March, 2020, 05:20 pm
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি- ইউএনবি/ফাইল ফটো

দেশের করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বিভাগের নিয়মিত ব্রিফিংয়ে সাধারণ মানুষের 'আস্থা নেই' বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে নিজ বাসায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক ভিডিও বার্তায় এ সব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, "এখনই যদি আমরা বলতে শুরু করি অবস্থা খুবই ভালো তাহলে পরিস্থিতি খুবই খারাপ হবে। গতকাল করোনার নমুনা সংগ্রহের যে হিসাব দিয়েছেন সেটির সঙ্গে অন্যদিনের দেয়া হিসাবের ৬৩টি গড়মিল রয়েছে। আমরা শুধু সমালোচনার জন্য কথা বলছি না। আমরা সাহায্য করতে চাই; তাই ত্রুটিটা দেখিয়ে দিয়েছি।"

এরপর দুপুরে উত্তরার বাসায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব করোনা ভাইরাস মোকাবিলায় বিভিন্ন বিষয় তুলে ধরেন। 

করোনা ভাইরাস সংকট মোকাবিলায় একটি জাতীয় কমিটি গঠন করা উচিত বলে মনে করেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, "এখন পর্যন্ত একটা জাতীয় কমিটি তৈরি হয়নি, যেটা করা উচিত ছিল বলে আমি মনে করি। এই ধরনের সংকট মোকাবিলার ক্ষেত্রে যদি একটা জাতীয় ঐক্য সৃষ্টি করা যায়, সেটাই হবে দেশের জন্য ভালো কাজ। আমরা মনে করি যে এখনো সময় আছে জাতীয় কমিটি করা দরকার, এটা গঠন করা উচিত।"

বিএনপির নেতা-কর্মীরা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে খেটে খাওয়া মানুষের কাছে খাবার পৌঁছানোর কাজ করছেন বলে জানান বিএনপি মহাসচিব। 

তিনি বলেন, "যারা দিন আনে দিন খায়, তারা কয়েক দিন ধরে কোনো আয় করতে পারছে না এবং আর্থিক সংকটে পড়েছে। সেই সব মানুষের জন্য যদি দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না যায়, তাহলে কিন্তু একটা বড় রকমের বিপর্যয় দেখা দেবে।

মির্জা ফখরুল বলেন, সেনাবাহিনী, নির্বাচিত জনপ্রতিনিধি, যারা তৃণমূল পর্যায়ে আছেন এবং রাজনৈতিক দলগুলোকে যদি সম্পৃক্ত করা যায়, তা অত্যন্ত ফলপ্রসূ হবে। সে জন্য বরাদ্দ থাকতে হবে, পর্যাপ্ত খাদ্যসামগ্রী থাকতে হবে বলে তিনি মন্তব্য করেন। 

বিএনপি মহাসচিব বলেন, "আমি মনে করি, এটা বড় ভুল হয়েছে যে, ছুটি ঘোষণার পর দুই দিন পরিবহন চালু রাখা। এতে করে সমস্ত মানুষ ছড়িয়ে গেছে সারা দেশে। এদের মধ্যে পত্রিকায় দেখেছি সত্য-মিথ্যা জানি না, ৪০ হাজার বিদেশফেরত প্রবাসীদের খুঁজে পায়নি। এই ৪০ হাজারের মধ্যে কতজন আছে, না আছে।"

চীনে ভাইরাসটি ছড়িয়ে পড়ার পর পর সরকার যথাযথ প্রস্তুতি নিলে সমস্যা প্রকট হতো না বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। 
 
Related Topics

টপ নিউজ

মির্জা ফখরুল / করোনা মোকাবিলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
    সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন
  • ছবি: সংগৃহীত
    বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর, রাত আড়াইটায় দেন বন্ধুকে মেসেজ—শেষ ৩ ঘণ্টায় যা ঘটেছিল
  • প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
    বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড
  • ছবি: সংগৃহীত
    বোর্ড থেকে সালমান এফ রহমানের বিদায়ের পর দিনের সর্বোচ্চ সীমায় পৌঁছাল বেক্সিমকো ও শাইনপুকুরের শেয়ার
  • ফাইল ছবি: এপি
    ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ চেষ্টার পর ফের একই কায়দায় প্রাণঘাতী ইনজেকশনে আরেক আসামির মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্রে
  • ফাইল ছবি
    বিদেশগামী যাত্রীদের কাছে ৩,০০০ ডলার পর্যন্ত বিক্রির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

Related News

  • বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
  • এআইয়ের ব্যবহার পরিমিত হওয়া প্রয়োজন, যাতে সৃজনশীলতা হ্রাস না পায়: রাষ্ট্রপতি
  • ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হচ্ছেন মির্জা ফয়সাল
  • রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার নিজ জেলায় মির্জা ফখরুল, উৎসবের আমেজে নবরূপে ঠাকুরগাঁও
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

Most Read

1
অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
আন্তর্জাতিক

সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন

2
ছবি: সংগৃহীত
বিনোদন

বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর, রাত আড়াইটায় দেন বন্ধুকে মেসেজ—শেষ ৩ ঘণ্টায় যা ঘটেছিল

3
প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
অর্থনীতি

বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বোর্ড থেকে সালমান এফ রহমানের বিদায়ের পর দিনের সর্বোচ্চ সীমায় পৌঁছাল বেক্সিমকো ও শাইনপুকুরের শেয়ার

5
ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ চেষ্টার পর ফের একই কায়দায় প্রাণঘাতী ইনজেকশনে আরেক আসামির মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্রে

6
ফাইল ছবি
অর্থনীতি

বিদেশগামী যাত্রীদের কাছে ৩,০০০ ডলার পর্যন্ত বিক্রির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net