Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 26, 2026
ধানক্ষেতে বৈদ্যুতিক ফাঁদে বন্য মা হাতির মৃত্যু, জমির মালিক আটক

বাংলাদেশ

কক্সবাজার প্রতিনিধি
31 August, 2021, 02:50 pm
Last modified: 31 August, 2021, 03:09 pm

Related News

  • বাঁচানো গেল না সিলেটে ট্রেনের ধাক্কায় আহত হাতিটিকে
  • জনসমক্ষে ফাঁসিতে ঝোলানো হয়েছিল যে হাতিকে—‘মার্ডারাস মেরি’-র মর্মান্তিক কাহিনি
  • ভারতে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু
  • যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির মতো হাতি মার্কা পেল বাংলাদেশের রিপাবলিকান পার্টি
  • শেরপুরে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল আরও একটি বন্যহাতির

ধানক্ষেতে বৈদ্যুতিক ফাঁদে বন্য মা হাতির মৃত্যু, জমির মালিক আটক

ধানক্ষেতে পাতা বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতিটির মৃত্যু হয়। দুর্বৃত্তরা হাতির অঙ্গচ্ছেদ করে গোপনে পুঁতে ফেলার চেষ্টা করে।
কক্সবাজার প্রতিনিধি
31 August, 2021, 02:50 pm
Last modified: 31 August, 2021, 03:09 pm
বুনো হাতির পাল। ফাইল ছবি: টিবিএস

কক্সবাজারের রামুর খুনিয়াপালং ইউনিয়নের দক্ষিণ খুনিয়াপালংয়ে বৈদ্যুতিক ফাঁদে আটকে একটি বন্য মা হাতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ আগস্ট) ভোররাতে কোনো একসময় হাতিটি বৈদ্যুতিক ফাঁদে আটকে মৃত্যুর কবলে পড়ে বলে জানিয়েছেন কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. হুমায়ুন কবির।

দুর্বৃত্তরা মৃত হাতির শরীর থেকে মাথা ও পা বিচ্ছিন্ন করে ফেলেছে।

মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমা জানান, "ধারণা করা হচ্ছে ভোররাতে রামুর খুনিয়াপালংয়ের ধোয়াপালং এলাকায় ধানক্ষেতে চলে আসে একটি মা হাতি। সেখানে আগে থেকে স্থানীয়দের পাতানো বৈদ্যুতিক  ফাঁদে পড়ে হাতিটির মৃত্যু হয়। এরপর কয়েকজন দুর্বৃত্ত শরীর থেকে হাতিটির মাথা ও পা বিচ্ছিন্ন করে তা পুঁতে ফেলার চেষ্টা করে। তাদের ধরতে অভিযান চলছে।"

এ নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনা হবে বলে উল্লেখ করেন ইউএনও।

স্থানীয় সূত্র জানায়, দক্ষিণ খুনিয়াপালংয়ের জনৈক নজির আহমদের ধান ক্ষেতে বৈদ্যুতিক ফাঁদ তৈরি করা হয়। এতেই হাতিটি নির্মম মৃত্যুর শিকার হয়। হাতির মৃত দেহ লুকাতে পা, শুঁড় কেটে খণ্ড বিখণ্ড করা হয়। এসব টুকরো অংশ উদ্ধার করে বনবিভাগ। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) রামু রিগান চাকমা, খুনিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মাবুদসহ বন বিভাগের সংশ্লিষ্টরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

প্রাণিসম্পদ বিভাগ রামুর সংশ্লিষ্ট চিকিৎসক ময়নাতদন্তের জন্য আলামত সংগ্রহ করেন।

হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মিজানুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ জমির মালিক নজির আহমেদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। বন-বিভাগের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে বলে উল্লেখ করেন তিনি।

Related Topics

টপ নিউজ

বন্য হাতি / হাতি / হাতি নিধন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ছবি- রয়টার্স
    বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    ১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

Related News

  • বাঁচানো গেল না সিলেটে ট্রেনের ধাক্কায় আহত হাতিটিকে
  • জনসমক্ষে ফাঁসিতে ঝোলানো হয়েছিল যে হাতিকে—‘মার্ডারাস মেরি’-র মর্মান্তিক কাহিনি
  • ভারতে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু
  • যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির মতো হাতি মার্কা পেল বাংলাদেশের রিপাবলিকান পার্টি
  • শেরপুরে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল আরও একটি বন্যহাতির

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net