Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 15, 2026
দেশে তামাক ব্যবহারজনিত রোগে বছরে ১ লাখ ২৬ হাজার মানুষের মৃত্যু: প্রজ্ঞা

বাংলাদেশ

ইউএনবি
31 May, 2020, 11:25 am
Last modified: 31 May, 2020, 11:42 am

Related News

  • বৃহৎ করদাতা ইউনিট: অর্থনীতির ধীরগতিতেও ভ্যাট বাড়াচ্ছে তামাক
  • এশিয়ায় তামাক শিল্পের হস্তক্ষেপে শীর্ষে বাংলাদেশ
  • চিনিযুক্ত পানীয়, অ্যালকোহল ও তামাকের দাম ৫০ শতাংশ বাড়ানোর আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার
  • দেশে ৭১ শতাংশ মৃত্যুর জন্য দায়ী অসংক্রামক রোগ
  • তামাক নিয়ন্ত্রণে ৬ প্রস্তাবনা

দেশে তামাক ব্যবহারজনিত রোগে বছরে ১ লাখ ২৬ হাজার মানুষের মৃত্যু: প্রজ্ঞা

তামাকের কারণে প্রতিবছর বিশ্বে ৮০ লাখ মানুষ মারা যায়। এর মধ্যে শুধু বাংলাদেশেই বছরে ১ লাখ ২৬ হাজার মানুষ মারা যায় তামাক ব্যবহারজনিত রোগে।
ইউএনবি
31 May, 2020, 11:25 am
Last modified: 31 May, 2020, 11:42 am

আজ রোববার 'বিশ্ব তামাকমুক্ত দিবস'। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশও পালন করছে দিবসটি।

'তামাক কোম্পানির কূটচাল রুখে দাও- তামাক ও নিকোটিন থেকে তরুণদের বাঁচাও'- প্রতিপাদ্য নিয়ে পালিত হচ্ছে এ বছরের বিশ্ব তামাকমুক্ত দিবস।

তামাকবিরোধী সংগঠন প্রজ্ঞার (প্রগতির জন্য জ্ঞান) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তামাকের কারণে প্রতিবছর বিশ্বে ৮০ লাখ মানুষ মারা যায়। এর মধ্যে শুধু বাংলাদেশেই বছরে ১ লাখ ২৬ হাজার মানুষ মারা যায় তামাক ব্যবহারজনিত রোগে।

প্রজ্ঞা বলছে, কিশোর এবং যুবকদের আকৃষ্ট করতে এবং ভবিষ্যতে তাদেরকে অনুগত গ্রাহক হিসেবে রূপান্তর করতে বছরে ৯০০ কোটি ডলার ব্যয় করে তামাক কোম্পানিগুলো।

ইউএস সার্জন জেনারেল রিপোর্ট ২০১৪ অনুযায়ী, প্রায় ৯০ শতাংশ ধূমপায়ী ১৮ বছর বয়সের মধ্যে প্রথমবার ধূমপান করে এবং অল্প বয়সে তামাকপণ্যে আসক্ত হয়ে পড়লে ফুসফুসের কার্যক্ষমতা হ্রাস পেতে থাকে।

ওই প্রতিবেদন অনুযায়ী, যারা কিশোর বয়সে ধূমপানে আসক্ত হয়, তাদের অ্যালকোহলে আসক্ত হয়ে পড়ার সম্ভাবনা স্বাভাবিকের তুলনায় তিনগুণ বেশি, গাঁজায় (মারিজুয়ানা) আট গুণ এবং কোকেইনের ক্ষেত্রে ২২ গুণ বেশি।

প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের বলেন, বাংলাদেশে এখন মোট জনগোষ্ঠীর ৪৯ শতাংশই তরুণ। আর তামাক কোম্পানির মূল লক্ষ্য কিভাবে বিশাল এই  তরুণ সমাজকে তামাকে আসক্ত করে ব্যবসা বাড়ানো যায়।

এদিকে বিশেষজ্ঞরা ইতিমধ্যে সতর্ক করে বলেছেন যে, তামাকের ব্যবহার করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এবং সংক্রমিত হলে গুরুতর অসুস্থতার ঝুঁকি বাড়ায়।

এই মহামারী চলাকালীন, জীবন বাঁচাতে, জনস্বাস্থ্য সুরক্ষিত করতে এবং ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত ভবিষ্যত গড়ে তোলার জন্য সরকারকে তামাক কোম্পানিগুলোর সকল কৌশলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

Related Topics

টপ নিউজ

তামাক / প্রজ্ঞা / প্রগতির জন্য জ্ঞান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
    কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন
  • প্রতীকী ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ
  • আদালতে কৌরি রিচিনস (ডানে)। ছবি: রয়টার্স
    স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর
  • আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
    সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী
  • ছবি: ফোকাস বাংলা নিউজ
    বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

Related News

  • বৃহৎ করদাতা ইউনিট: অর্থনীতির ধীরগতিতেও ভ্যাট বাড়াচ্ছে তামাক
  • এশিয়ায় তামাক শিল্পের হস্তক্ষেপে শীর্ষে বাংলাদেশ
  • চিনিযুক্ত পানীয়, অ্যালকোহল ও তামাকের দাম ৫০ শতাংশ বাড়ানোর আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার
  • দেশে ৭১ শতাংশ মৃত্যুর জন্য দায়ী অসংক্রামক রোগ
  • তামাক নিয়ন্ত্রণে ৬ প্রস্তাবনা

Most Read

1
কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
ফিচার

কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ

4
আদালতে কৌরি রিচিনস (ডানে)। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর

5
আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী

6
ছবি: ফোকাস বাংলা নিউজ
বাংলাদেশ

বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net