Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 12, 2026
দেশে করোনার ভারতীয় ধরনের ‘কমিউনিটি ট্রান্সমিশন’, আবার সংক্রমণ বৃদ্ধির শঙ্কা  

বাংলাদেশ

তাওছিয়া তাজমিম
30 May, 2021, 09:10 am
Last modified: 30 May, 2021, 03:24 pm

Related News

  • ঢাকার বাইরে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনাভাইরাসের ভারতীয় ধরন  
  • ভারতীয় ধরন রোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির নজরদারি
  • আখাউড়া দিয়ে ভারতফেরতদের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে
  • চাঁপাইনবাবগঞ্জে ৭ জনের করোনার ভারতীয় ধরন শনাক্ত
  • মহামারির তৃতীয় ধাক্কা: অভিজ্ঞতার উপর ভিত্তি করে প্রস্তুতি

দেশে করোনার ভারতীয় ধরনের ‘কমিউনিটি ট্রান্সমিশন’, আবার সংক্রমণ বৃদ্ধির শঙ্কা  

এ নিয়ে দেশে ভারতীয় ধরনে আক্রান্ত মোট ২০ জনকে শনাক্ত করা হয়েছে। 
তাওছিয়া তাজমিম
30 May, 2021, 09:10 am
Last modified: 30 May, 2021, 03:24 pm

দেশে করোনাভাইরাসের ভারতীয় ধরনের কমিউনিটি ট্রান্সমিশন হয়েছে। ভারতে যায়নি এমন সাতজনের শরীরে করোনাভাইরাসের ভারতীয় ধরন পেয়েছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। ভারতীয় ধরনের কমিউনিটি ট্রান্সমিশনের কারণে দেশে করোনাভাইরাসের সংক্রমণ আরো বাড়তে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। ভাইরাসের এ ধরনটির ছড়িয়ে পড়া ঠেকাতে ঝুঁকিপূর্ণ সীমান্তবর্তী জেলাগুলোতে লকডাউনসহ যথাযথ ব্যবস্থা নেয়ার তাগিদ তাদের।   

আইইডিসিআর এর পরিচালক অধ্যাপক তাহমিনা শিরিন বলেন, "দেশে আরও ১৩ জনের শরীরে করোনাভাইরাসের ভারতীয় ধরন শনাক্ত হয়েছে, তাদের মধ্যে সাতজন চাঁপাইনবাবগঞ্জের। ওই সাতজনের ভারতে যাওয়ার কোন ইতিহাস নেই। তাই এটি নিশ্চিত যে, কমিউনিটিতে ভারতীয় প্রকরণ ছড়াতে শুরু করেছে"। 

তাহমিনা শিরিন বলেন, "করোনার ধরনের চেয়ে গুরুত্বপূর্ণ করোনার সংক্রমণ নিয়ন্ত্রণ করা। করোনার সংক্রমণ যত বাড়বে করোনাভাইরাস তার ধরন পরিবর্তন করে কমিউনিটিতে এর বিস্তার ঘটাতেই থাকবে। তাই স্বাস্থ্যবিধি মেনে চলে করোনার সংক্রমণ বন্ধ করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জের"। 

গত ৮ মে ভারত থেকে আসা দুই জনের শরীরে প্রথম করোনার ভারতীয় ধরন শনাক্ত হয়। এ নিয়ে দেশে ভারতীয় ধরনে আক্রান্ত মোট ২০ জনকে শনাক্ত করা হয়েছে। 

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং কোভিড-১৯ এর জনস্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য ডা. আবু জামিল ফয়সাল দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "কমিউনিটিতে ভারতীয় ধরন ছড়িয়ে পড়াটা অত্যন্ত উদ্বেগের বিষয়।  কারণ এই ভ্যারিয়েন্ট শিশুদেরও আক্রান্ত করে।  চাঁপাইনবাবগঞ্জ থেকে এখন সারাদেশে আমবাহী ট্রাক যাচ্ছে। ট্রাক ড্রাইভার ও হেলপারের মাধ্যমে ভারতীয় ধরন অন্য জেলাতেও ছড়ানোর ঝুঁকি রয়েছে। এখন কঠোর স্বাস্থ্যবিধি মানতে হবে ও সীমান্তবর্তী জেলাগুলোতে কোভিড টেস্ট বাড়াতে হবে। পজেটিভ রোগী পাওয়া গেলেই তাকে কোয়ারেন্টাইন করতে হবে। সংক্রমণের এই শৃঙ্খল ভাঙ্গতে না পারলে সংক্রমণ দ্রুত বাড়বে"।  

চাঁপাইনবাবগঞ্জে এখন পর্যন্ত কোভিড-১৯ পজেটিভ হয়েছে ১৫৬৭ জন। এর মধ্যে ৩২ জন মারা গেছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪১৬ জন। করোনার সংক্রমণ মোকাবিলায় স্থানীয় প্রশাসন চাঁপাইনবাবগঞ্জে সোমবার পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে।

চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী বলেন, "সর্বশেষ ডাটা অনুসারে সংক্রমণ হার ৩৪%, আগে যা ৬২% ছিল। তবে সংক্রমণ হার কমায় এখনি স্বস্তির কোন কারণ নেই। ১৪ দিনের আগে সংক্রমণ পরিস্থিতি নিয়ে কিছু বলা যাবে না"।

ডা. জাহিদ নজরুল চৌধুরী বলেন, "জিনোম সিকুয়েন্সিংয়ের জন্য আমরা আইইডিসিআর এ ৪২টি স্যাম্পল পাঠিয়েছিলাম, আজ (শনিবার) সকালে আমরা জানতে পেরেছি তাদের মধ্যে সাতজনের শরীরে ভারতীয় ধরন পাওয়া গেছে। এখন আমরা ওই ৪২ জনের কন্ট্রাক্ট ট্রেসিং করে তাদের আশেপাশের সবার কোভিড টেস্ট করবো। সংক্রমণ পরিস্থিতির ওপর নির্ভর করবে লকডাউন তুলে নেয়া হবে কিনা। দেশব্যাপী সংক্রমণের হার এখন ৮%, সেখানে চাঁপাইনবাবগঞ্জে তা প্রায় চারগুণ বেশি"।  

চাঁপাইনবাবগঞ্জে সংক্রমণের হার কিছুটা কমলেও রাজশাহীতে সংক্রমণ দ্রুত বাড়ছে। সীমান্তবর্তী জেলা কুষ্টিয়ায়ও ঈদের পর থেকে করোনা রোগী বাড়ছে। গত এক সপ্তাহের ব্যবধানে এখানে শনাক্তের সংখ্যা বেড়েছে দ্বিগুণেরও বেশি। 

করোনার সংক্রমণ যেভাবে বাড়ছে তা কমাতে রাজশাহীতেও বিশেষ লকডাউন দেওয়া জরুরি বলে মনে করছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজাদানী।

তিনি বলেন, "হাসপাতালে এখন পর্যন্ত যে পরিমাণ করোনা রোগীর চিকিৎসা দেওয়া হচ্ছে এরপর আরও রোগী ভর্তি হলে তখন চিকিৎসা সেবা দেওয়া কঠিন হয়ে পড়বে। এখন প্রতিটি রোগীর জন্য সেন্টাল অক্সিজেনসহ হাইফ্লো ন্যাজাল ক্যানুলার ব্যবস্থা করা হয়েছে। করোনা রোগীদের জন্য নির্ধারিত প্রতিটি বেডে রোগীদের এসব ব্যবস্থা করা আছে। ফলে এখন পর্যন্ত হাসপাতালে চিকিৎসা নিয়ে বেশিরভাগ রোগী সুস্থ হয়ে গেছেন। এরপর রোগী ভর্তি হলে তখন একই বেডে ডাবল রোগী রাখা কিংবা ফ্লোরে রাখতে হবে। সেক্ষেত্রে অক্সিজেনের সুবিধা দেওয়া সম্ভব হবে না।"

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রাজশাহী ছাড়াও চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ, জয়পুরহাট, পাবনা, কুষ্টিয়া জেলার রোগীরাও চিকিৎসা নিতে আসেন। 

শামীম ইয়াজদানী বলেন, "যেভাবে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে করোনার সংক্রমণ বাড়ছে তাতে রাজশাহীতেও করোনার ভারতীয় ধরনের কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়েছে বলেই মনে করা হচ্ছে। তবে কোন এলাকায় বেশি হয়েছে কিংবা কারা বেশি শনাক্ত হচ্ছেন তা আরও বিস্তৃত গবেষণা করেই বলা সম্ভব হবে। জিনোম সিকোয়েন্স পরীক্ষার মাধ্যমেই তা জানা যাবে। তবে এ অবস্থা থেকে উত্তরণের জন্য সংক্রমণ কমাতে লকডাউনের বিকল্প নেই।"

রাজশাহীর করোনার সংক্রমণ প্রতিদিন বেড়েই চলছে। এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত ও করোনার উপসর্গ নিয়ে গত পাঁচ দিনে ৩৯ জনের মৃত্যু হয়েছে। শনিবারও হাসপাতালে মারা গেছেন ৭ জন। এছাড়া সারাদেশে ১৩ জনের করোনার ভারতীয় ধরন শনাক্ত হয়েছে, যার মধ্যে ৭ জনই চাঁপাইনবাবগঞ্জের।

এদিকে কোভিড-১৯ আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জন মারা গেছেন। এ নিয়ে মোট প্রাণহানি হলো ১২,৫৪৯ জনের।

তবে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যে ১.৫৭ শতাংশেই মৃত্যুহার অপরিবর্তিত রয়েছে। 

একইসময় নতুন করে কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছে ১,০৪৩ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭,৯৭,৩৮৬।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. শরফুদ্দিন আহমেদ বলেন, "ভারতীয় ধরন অনেক বেশি সংক্রামক। দেশে ভারতীয় ধরনের বিস্তার রোধে সীমান্তবর্তী জেলাগুলোতে কঠোর লকডাউন দিতে হবে। যেহেতু সীমান্তবর্তী জেলাগুলোতে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে তাই চিকিৎসা ব্যবস্থা জোরদার করতে হবে"। 
  

Related Topics

টপ নিউজ

করোনার ভারতীয় ধরন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে
  • মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
    মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান
  • ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
    ‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন
  • পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
    ‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন
  • ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
    ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

Related News

  • ঢাকার বাইরে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনাভাইরাসের ভারতীয় ধরন  
  • ভারতীয় ধরন রোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির নজরদারি
  • আখাউড়া দিয়ে ভারতফেরতদের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে
  • চাঁপাইনবাবগঞ্জে ৭ জনের করোনার ভারতীয় ধরন শনাক্ত
  • মহামারির তৃতীয় ধাক্কা: অভিজ্ঞতার উপর ভিত্তি করে প্রস্তুতি

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে

2
মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান

3
ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী

4
ছবি: সৌজন্যে প্রাপ্ত
বাংলাদেশ

চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন

5
পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন

6
২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net