Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 11, 2026
তূর্ণার ‘নিখোঁজ’ চালক ও স্টেশন মাস্টারের জন্য বিলম্বিত হচ্ছে তদন্ত

বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
14 November, 2019, 07:10 pm
Last modified: 14 November, 2019, 07:19 pm

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ২০
  • ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সংকটে ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন, কারখানায় উৎপাদন ব্যাহত
  • ব্রাহ্মণবাড়িয়ায় পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত, বন্যার শঙ্কা
  • ব্রাহ্মণবাড়িয়ায় এআই দিয়ে প্রবেশপত্র বানিয়ে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ, ২ জনের অর্থদণ্ড
  • ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে ফের সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

তূর্ণার ‘নিখোঁজ’ চালক ও স্টেশন মাস্টারের জন্য বিলম্বিত হচ্ছে তদন্ত

এই কমিটি দুর্ঘটনার সময় আবহওয়া পরিস্থিতি এবং সিগন্যালসহ বেশ কয়েকটি কারণ খতিয়ে দেখছে
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
14 November, 2019, 07:10 pm
Last modified: 14 November, 2019, 07:19 pm
স্থানীয় ও দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলছেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও তদন্ত কমিটির প্রধান মিতু মরিয়ম। ছবি: আজিজুল সঞ্চয়

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলওয়ে স্টেশনে ঘটে যাওয়া ভয়াবহ ট্রেন দুর্ঘটনা নিয়ে তুর্ণা নিশীথার চালক ও স্টেশন মাস্টারের বক্তব্য না পাওয়ায় বিলম্বিত হচ্ছে জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির কাজ। 

এই কমিটি দুর্ঘটনার সময় আবহওয়া পরিস্থিতি এবং সিগন্যালসহ বেশ কয়েকটি কারণ খতিয়ে দেখছে। 

আগামী রোববার (১৭ নভেম্বর) তদন্ত প্রতিবেদন জমা দেবেন বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও তদন্ত কমিটির প্রধান মিতু মরিয়ম।

টানা দ্বিতীয়দিনের মতো বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শন করে প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেছে তদন্ত কমিটি। তবে দুর্ঘটনার পর থেকেই তূর্ণা নিশীথার চালক তাসের উদ্দিন ‘নিখোঁজ’ থাকায় এখনও পর্যন্ত তার সঙ্গে কথা বলতে পারেনি তদন্ত কমিটি।

পাশাপাশি মন্দবাগ রেলওয়ে স্টেশনের মাস্টার জাকের হোসেন চৌধুরী চট্টগ্রামে থাকায় তার সঙ্গেও কথা বলা সম্ভব হয়নি বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও তদন্ত কমিটির প্রধান মিতু মরিয়ম।

বাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলওয়ে স্টেশনে দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া ট্রেনের একটি বগি। ছবি: আজিজুল সঞ্চয়

তদন্ত কাজের জন্য তূর্ণা নিশীথার চালক তাসের উদ্দিন ও মন্দবাগ রেলওয়ে স্টেশন মাস্টার জাকের হোসেন চৌধুরীর বক্তব্যকে ‘বড় উপাদান’ মনে করছে তদন্ত কমিটি।

এ ব্যাপারে জানতে চাইলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও তদন্ত কমিটির প্রধান মিতু মরিয়ম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, “দুর্ঘটনায় প্রত্যক্ষদর্শীদের সাথে আমরা কথা বলেছি। তথ্য সংগ্রহের জন্য আজকে আমরা স্টেশনে গিয়েছিলাম, কিন্তু মাস্টার না থাকায় তথ্য ও তার বক্তব্য নিতে পারিনি। পরবর্তী কার্যদিবসের আগেই আমরা এটা সংগ্রহ করে নেব। আমরা মূলত সিগন্যালের বিষয়টিকে সামনে রেখে কাজ করছি। তূর্ণার চালক ‘নিখোঁজ’ থাকায় তার সাথেও কথা বলা যায়নি।”

গত মঙ্গলবার (১২ নভেম্বর) ভোররাত পৌনে তিনটার দিকে মন্দবাগ রেলওয়ে স্টেশনে চট্টগ্রাম থেকে ঢাকাগামী তূর্ণা নিশীথা এক্সপ্রেস ও সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষে ১৬ জন নিহত হয়। এ ঘটনায় আহত হয় শতাধিক যাত্রী। 

ওইদিন সকাল সাড়ে ১০টায় ঘটনাস্থল পরিদর্শন করে রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন দুর্ঘটনার জন্য তূর্ণা নিশীথার চালক সিগন্যাল ভঙ্গ করেছেন বলে দায়ী করেন। 

Related Topics

টপ নিউজ

ট্রেন দুর্ঘটনা / ব্রাহ্মণবাড়িয়া / তূর্ণা নিশিথা / উদয়ন এক্সপ্রেস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    বিদেশে পড়াশোনার খরচ আন্তর্জাতিক কার্ডে পরিশোধের সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা
  • ফাইল ছবি
    আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
  • অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
    অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
  • এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
    বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 
  • কোলাজ: টিবিএস
    উত্তরায় অস্ত্রের মুখে পেট্রোল পাম্প কর্মীর কাছ থেকে ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ২০
  • ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সংকটে ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন, কারখানায় উৎপাদন ব্যাহত
  • ব্রাহ্মণবাড়িয়ায় পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত, বন্যার শঙ্কা
  • ব্রাহ্মণবাড়িয়ায় এআই দিয়ে প্রবেশপত্র বানিয়ে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ, ২ জনের অর্থদণ্ড
  • ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে ফের সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিদেশে পড়াশোনার খরচ আন্তর্জাতিক কার্ডে পরিশোধের সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা

3
ফাইল ছবি
অর্থনীতি

আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

4
অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
অর্থনীতি

অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি

5
এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 

6
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

উত্তরায় অস্ত্রের মুখে পেট্রোল পাম্প কর্মীর কাছ থেকে ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net