Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 07, 2026
ঢাকার ৫০% আইসিইউ শয্যা পূর্ণ হয়ে গেছে: স্বাস্থ্য অধিদপ্তর 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 June, 2021, 03:35 pm
Last modified: 28 June, 2021, 05:06 pm

Related News

  • বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে, কী পরিস্থিতি?
  • ভেন্টিলেশনের অভাবে ৪৪ শিশুর মৃত্যু: রাজশাহী মেডিকেলে আগামীকাল পৌঁছাবে ৪ ভেন্টিলেটর মেশিন
  • রাজশাহী মেডিকেলে আইসিইউ সংকট: দুই সপ্তাহে ৪৪ শিশুর মৃত্যু
  • স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে ২৪ ঘণ্টার মধ্যেই চালু হলো সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ
  • ঢাকার আইসিইউতে ছড়াচ্ছে ওষুধ-প্রতিরোধী ‘সুপারবাগ’: আইসিডিডিআর,বি-র গবেষণা

ঢাকার ৫০% আইসিইউ শয্যা পূর্ণ হয়ে গেছে: স্বাস্থ্য অধিদপ্তর 

হাসপাতালগুলোর শয্যা দ্রুত পরিপূর্ণ হয়ে যাচ্ছে। সংক্রমণের হার ২১ থেকে ২২ শতাংশ হলে অচিরেই আইসিইউ শয্যা পূর্ণ হয়ে যাবে।
টিবিএস রিপোর্ট
28 June, 2021, 03:35 pm
Last modified: 28 June, 2021, 05:06 pm

সারাদেশে করোনাভাইরাস সংক্রমণ যেভাবে বাড়তে শুরু করেছে, এভাবে চলতে থাকলে অচিরেই করোনা হাসপাতালগুলোতে সাধারণ শয্যাও পাওয়া যাবে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন। 

তিনি বলেন, গত এক মাসের তুলনায় সংক্রমণের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। হাসপাতালগুলোতে আবারও করোনা আক্রান্ত রোগীদের ভিড় আমরা দেখতে পাচ্ছি।

সোমবার দুপুরে দেশের করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনা বুলেটিনে তিনি এ কথা বলেন।

রোবেদ আমিন বলেন, হাসপাতালগুলোতে শয্যা দ্রুত পরিপূর্ণ হয়ে যাচ্ছে। রাজধানীর বেশ কয়েকটি হাসপাতালের আইসিইউ পূর্ণ হয়ে গেছে। বেসরকারি হাসপাতালের আইসিইউ শয্যাও পূর্ণ হয়ে যাচ্ছে।

বেসরকারি হাসপাতালগুলোতে মাত্র ২৮১টি বেড খালি রয়েছে। রাজধানীর প্রায় ৫০% আইসিইউ শয্যা পূর্ণ হয়ে গেছে।

তিনি বলেন, সীমান্তবর্তী জেলাগুলোর যেসব জায়গায় সংক্রমণ বেশি, সেখানে মৃত্যুও বেশি।

সংক্রমণের হার ২১ থেকে ২২ শতাংশ হলে দ্রুত আইসিইউ শয্যা পরিপূর্ণ হয়ে যাবে। বর্তমানে ঝুঁকিপূর্ণ রয়েছে ৫১টি জেলা। জনসমাগম না হলেও মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি না মানার কারণে সংক্রমণ বাড়ছে। 

রোবেদ আমিন বলেন, হাসপাতালগুলোতে ইমার্জেন্সি ছাড়া নন কোভিড রোগী ভর্তি বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। কোন জেলা হাসপাতালে কোভিড রোগীর হার বেশি হলে তাকে কোভিড নির্ধারিত ঘোষণা করা যাবে। 

জনসাধারণকে সম্পৃক্ত করা ছাড়া কোন সংক্রামক ব্যাধি মোকাবেলা করা যায় না বলেও মন্তব্য করেন তিনি।

"সবাইকে সংক্রমণ মোকাবেলায় এগিয়ে আসতে হবে," বলেন তিনি।

অচিরেই সিনোফার্মের ভ্যাকসিন সারাদেশের বিভিন্ন কেন্দ্রে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান রোবেদ আমিন।

Related Topics

টপ নিউজ

আইসিইউ / হাসপাতাল শয্যা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা
  • জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 
  • তোফায়েল আহমেদ৷ ছবি: সংগৃহীত
    ২৪ বছর আগের যে মামলায় স্মৃতিশক্তি লোপ পাওয়া তোফায়েলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 
  • ছবি: টিবিএস
    আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়
  • সোমবার চট্টগ্রামে ৫ ব্যাংকে তালা ঝুলিয়ে গ্রাহকদের বিক্ষোভ। ছবি: টিবিএস
    মুখপাত্রের বক্তব্যের প্রতিবাদ: চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে আমানতকারীদের অবস্থান, ‘সুইসাইড কর্মসূচি’র হুঁশিয়ারি
  • ছবি: পিটিআই
    স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের

Related News

  • বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে, কী পরিস্থিতি?
  • ভেন্টিলেশনের অভাবে ৪৪ শিশুর মৃত্যু: রাজশাহী মেডিকেলে আগামীকাল পৌঁছাবে ৪ ভেন্টিলেটর মেশিন
  • রাজশাহী মেডিকেলে আইসিইউ সংকট: দুই সপ্তাহে ৪৪ শিশুর মৃত্যু
  • স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে ২৪ ঘণ্টার মধ্যেই চালু হলো সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ
  • ঢাকার আইসিইউতে ছড়াচ্ছে ওষুধ-প্রতিরোধী ‘সুপারবাগ’: আইসিডিডিআর,বি-র গবেষণা

Most Read

1
সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা

2
জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 

3
তোফায়েল আহমেদ৷ ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৪ বছর আগের যে মামলায় স্মৃতিশক্তি লোপ পাওয়া তোফায়েলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়

5
সোমবার চট্টগ্রামে ৫ ব্যাংকে তালা ঝুলিয়ে গ্রাহকদের বিক্ষোভ। ছবি: টিবিএস
বাংলাদেশ

মুখপাত্রের বক্তব্যের প্রতিবাদ: চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে আমানতকারীদের অবস্থান, ‘সুইসাইড কর্মসূচি’র হুঁশিয়ারি

6
ছবি: পিটিআই
বাংলাদেশ

স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net