Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 15, 2026
ড. ইউনূসকে গ্রেপ্তার বা হয়রানি না করার নির্দেশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 October, 2019, 01:10 pm
Last modified: 28 October, 2019, 01:16 pm

Related News

  • হামে শিশুমৃত্যু: ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • গ্রামীণ ব্যাংকের সুদের হার বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সামঞ্জস্য করতে হাইকোর্টের রুল
  • হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট
  • মাইলস্টোন দুর্ঘটনা: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • অন্তর্বর্তী সরকারের আমলে বাতিল ৩১ নবায়নযোগ্য বিদ্যুৎ প্রকল্প পুনর্বিবেচনা করছে সরকার

ড. ইউনূসকে গ্রেপ্তার বা হয়রানি না করার নির্দেশ

ড. ইউনূসকে আগামি ৭ নভেম্বরের মধ্যে সুবিধাজনক সময়ে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেন আদালত...
টিবিএস রিপোর্ট
28 October, 2019, 01:10 pm
Last modified: 28 October, 2019, 01:16 pm

গ্রামীণ কমিউনিকেশনসের কর্মচারীদের চাকরিচ্যুত করার ৩ মামলায় নোবেল বিজয়ী অধ্যাপক ও গ্রামীণ ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসকে আত্মসমর্পণ করার আগে গ্রেপ্তার বা হয়রানি না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এছাড়াও বর্তমানে বিদেশে অবস্থানকারী ড. ইউনূসকে আগামি ৭ নভেম্বরের মধ্যে সুবিধাজনক সময়ে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেন আদালত।

সোমবার (২৮ অক্টোবর) সকালে ড. ইউনুসের আইনজীবী রোকন উদ্দিন মাহমুদের করা এক আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে ইউনূসের পে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে হাইকোর্টের আরেকটি বেঞ্চ ২৪ অক্টোবর পর্যন্ত ড. ইউনূসকে গ্রেপ্তার না করতে নির্দেশ দিয়েছিলেন।

প্রসঙ্গত, মামলা সূত্রে জানা যায়, ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ কমিউনিকেশন্সে কিছু শ্রমিক ট্রেড ইউনিয়ন করতে চাইলে তাতে বাধা দিয়ে তাদের চাকরিচ্যুত করা হয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত তিন শ্রমিক ড. ইউনূসসহ প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নাজনীন সুলতানা ও উপ-মহাব্যবস্থাপক খন্দকার আবু আবেদীনকে আসামি করে পৃথক তিনটি মামলা দায়ের করেন। 

মামলায় আসামিদের উপস্থিতির দিন ধার্য ছিল গত ৯ অক্টোবর। মামলায় অপর দুই আসামি নাজনীন সুলতানা ও খন্দকার আবু আবেদীন উপস্থিত থাকলেও বিদেশে অবস্থান করায় ড. ইউনূস উপস্থিত ছিলেন না। এ কারণে ঢাকার তৃতীয় শ্রম আদালতের চেয়ারম্যান রহিবুল ইসলাম তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

Related Topics

টপ নিউজ

ড. ইউনূস / গ্রামীণ কমিউনিকেশন্স / গ্রামীণ ব্যাংক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    নিজেদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আবারও রাজপথে নেপালের জেন-জিরা, কিন্তু কেন?
  • ছবি: সংগৃহীত
    ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
  • ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
    আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প
  • টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
    টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
  • ছবি: এপি
    হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • ছবি: সিসিটিভি ফুটেজে ধারণকৃত ভিডিও থেকে নেওয়া
    চট্টগ্রামে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কাছে ২ কোটি টাকা চাঁদা দাবি, না পেয়ে হামলা-ভাঙচুর, ৩৫ লাখ টাকা লুট

Related News

  • হামে শিশুমৃত্যু: ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • গ্রামীণ ব্যাংকের সুদের হার বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সামঞ্জস্য করতে হাইকোর্টের রুল
  • হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট
  • মাইলস্টোন দুর্ঘটনা: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • অন্তর্বর্তী সরকারের আমলে বাতিল ৩১ নবায়নযোগ্য বিদ্যুৎ প্রকল্প পুনর্বিবেচনা করছে সরকার

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিজেদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আবারও রাজপথে নেপালের জেন-জিরা, কিন্তু কেন?

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

3
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প

4
টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
বাংলাদেশ

টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা

5
ছবি: এপি
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

6
ছবি: সিসিটিভি ফুটেজে ধারণকৃত ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

চট্টগ্রামে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কাছে ২ কোটি টাকা চাঁদা দাবি, না পেয়ে হামলা-ভাঙচুর, ৩৫ লাখ টাকা লুট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net