Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 11, 2026
ট্রেন দুর্ঘটনার পেছনে যেসব কারণ খতিয়ে দেখছে তদন্ত কমিটি

বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
13 November, 2019, 08:30 pm
Last modified: 13 November, 2019, 09:01 pm

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ২০
  • ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সংকটে ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন, কারখানায় উৎপাদন ব্যাহত
  • ব্রাহ্মণবাড়িয়ায় পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত, বন্যার শঙ্কা
  • ব্রাহ্মণবাড়িয়ায় এআই দিয়ে প্রবেশপত্র বানিয়ে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ, ২ জনের অর্থদণ্ড
  • ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে ফের সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

ট্রেন দুর্ঘটনার পেছনে যেসব কারণ খতিয়ে দেখছে তদন্ত কমিটি

ইতোমধ্যে দুটি কমিটি দুর্ঘটনাস্থল পরিদর্শন করে নানা তথ্য-উপাত্ত সংগ্রহ করেছেন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
13 November, 2019, 08:30 pm
Last modified: 13 November, 2019, 09:01 pm

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলওয়ে স্টেশনে চট্টগ্রাম থেকে ঢাকাগামী তূর্ণা নিশীথা এক্সপ্রেস ট্রেন এবং সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের মধ্যে সংঘর্ষে ১৬ জন নিহত হওয়ার ঘটনার তদন্ত শুরু করেছে রেলপথ মন্ত্রণালয় ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের গঠিত পৃথক তিনটি তদন্ত কমিটি। 

ইতোমধ্যে দুটি কমিটি দুর্ঘটনাস্থল পরিদর্শন করে নানা তথ্য-উপাত্ত সংগ্রহ করেছেন। 

রেলপথ মন্ত্রণালয়ের পৃথক দুটি কমিটি বেশ কয়েকটি কারণকে সামনে রেখেই তাদের তদন্ত কাজ শুরু করেছে।

বুধবার (১৩ নভেম্বর) বিকেলে রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আইন ও ভূমি) মো. রফিকুল ইসলামের নেতৃত্বে রেলপথ মন্ত্রণালয়ের চার সদস্যের একটি তদন্ত কমিটি দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।

মঙ্গলবার ভোররাতে চট্টগ্রাম থেকে ঢাকাগামী তূর্ণা নিশীথা এক্সপ্রেস ট্রেন এবং সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের মধ্যে সংঘর্ষে ১৬ জন নিহত হওয়ার পাশাপাশি আহত হন শতাধিক। ছবি: আজিজুল সঞ্চয়

তূর্ণা নিশীথার লোকোমাস্টার সিগন্যাল অমান্য করেছিল কি-না এবং আউটার ও হোম সিগন্যালে কোনো ত্রুটি ছিল কি-না সেটি খতিয়ে দেখেন তারা। 

আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে এই কমিটি তাদের তদন্ত প্রতিবেদন জমা দেবে।

রেলপথ মন্ত্রণালয়ের গঠিত আরেকটি তদন্ত কমিটির প্রধান ও রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (পূর্ব) মো. নাসির উদ্দিন জানান, চালকের ভুলের পাশাপাশি, সিগন্যালের ত্রুটি ও আবহাওয়াসহ ১০টি কারণ আমরা খতিয়ে দেখছি। সেখান থেকে একটি কারণ চিহ্নিত করে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) প্রতিবেদন জমা দেয়া হবে।

তূর্ণা নিশীথা এক্সপ্রেস ও উদয়ন এক্সপ্রেসের সংঘর্ষে লাইনচ্যুত হয়ে পড়ে বগি। ছবি: আজিজুল সঞ্চয়

এছাড়াও ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিতু মরিয়মের নেতৃত্বে জেলা প্রশাসনের তদন্ত কমিটি মঙ্গলবারই (১২ নভেম্বর) দুর্ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত কাজ শুরু করে।

এ ব্যাপারে জানতে চাইলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিতু মরিয়ম বলেন, প্রাথমিক পর্যায়ে যারা রেসপন্স করেছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি। আমাদের তদন্ত কাজ চালু আছে। এখনও পর্যন্ত আমরা চূড়ান্ত কিছুতে আসতে পারিনি।

Related Topics

টপ নিউজ

ব্রাহ্মণবাড়িয়া / ট্রেন দুর্ঘটনা / তূর্ণা নিশিথা / উদয়ন এক্সপ্রেস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/রয়টার্স
    হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প
  • সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (বায়ে) ও চট্টগ্রামের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন (ডানে)। ছবি: সংগৃহীত
    আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক
  • ছবি: পিটিআই
    ‘অরুণাচলকে স্বীকার করে না চীন’: ভারতের ২৭ স্থানের পালটা নামকরণের প্রতিবাদ বেইজিংয়ের
  •  ফাইল ছবি/সংগৃহীত
    পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের রুদ্ধদার বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সোমবার
  • ফাইল ছবি
    নতুন জুডিশিয়াল পে-কমিশন পর্যালোচনা কমিটি গঠন; ‘সময়ক্ষেপণের কৌশল’ বলছেন কর্মকর্তারা
  • একটি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কাল: যেভাবে অনলাইনে ও এসএমএস-এর মাধ্যমে জানা যাবে

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ২০
  • ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সংকটে ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন, কারখানায় উৎপাদন ব্যাহত
  • ব্রাহ্মণবাড়িয়ায় পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত, বন্যার শঙ্কা
  • ব্রাহ্মণবাড়িয়ায় এআই দিয়ে প্রবেশপত্র বানিয়ে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ, ২ জনের অর্থদণ্ড
  • ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে ফের সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

Most Read

1
ফাইল ছবি/রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

2
সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (বায়ে) ও চট্টগ্রামের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন (ডানে)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক

3
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

‘অরুণাচলকে স্বীকার করে না চীন’: ভারতের ২৭ স্থানের পালটা নামকরণের প্রতিবাদ বেইজিংয়ের

4
 ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের রুদ্ধদার বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সোমবার

5
ফাইল ছবি
বাংলাদেশ

নতুন জুডিশিয়াল পে-কমিশন পর্যালোচনা কমিটি গঠন; ‘সময়ক্ষেপণের কৌশল’ বলছেন কর্মকর্তারা

6
একটি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কাল: যেভাবে অনলাইনে ও এসএমএস-এর মাধ্যমে জানা যাবে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net