Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 07, 2026
জ্বালানির মূল্যবৃদ্ধি ও পরিবহন ধর্মঘট প্রত্যাহারের আহ্বান যাত্রী কল্যাণ সমিতির

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 November, 2021, 02:50 pm
Last modified: 06 November, 2021, 02:53 pm

Related News

  • উপসাগরীয় তেলের রপ্তানি পৌঁছেছে যুদ্ধের আগের স্তরে, তবু কেন দাম কমছে না
  • সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে আবারও হামলা, তেল সরবরাহ বন্ধ
  • ইরান যুদ্ধের প্রভাবে সর্বকালের সর্বোচ্চ অবস্থানে যুক্তরাজ্যে ডিজেলের দাম
  • নতুন বেতন কাঠামো, জ্বালানির মূল্যবৃদ্ধি বাড়াচ্ছে মূল্যস্ফীতির ঝুঁকি: বাংলাদেশ ব্যাংক
  • বিশ্ববাজারে অস্থিরতা: ফার্নেস অয়েলের দাম লিটারপ্রতি বাড়ল ৮.৩৯ টাকা

জ্বালানির মূল্যবৃদ্ধি ও পরিবহন ধর্মঘট প্রত্যাহারের আহ্বান যাত্রী কল্যাণ সমিতির

মোজাম্মেল হক আরও বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কম থাকায় সরকার গত ছয় বছর উচ্চমূল্যে জ্বালানি বিক্রি করে একচেটিয়া মুনাফা করেছে।
টিবিএস রিপোর্ট
06 November, 2021, 02:50 pm
Last modified: 06 November, 2021, 02:53 pm

অযৌক্তিকভাবে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও পরিবহন ধর্মঘটের নামে নৈরাজ্য বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। ডিজেল ও কেরোসিনের দাম ২৩ শতাংশ বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার থেকে ধর্মঘট পালন করছেন বাস, ট্রাকসহ পণ্যবাহী যানবাহনের মালিকেরা।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমিতির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী এ দাবি জানান।

তিনি বলেন, 'বৈশ্বিক মহামারি করোনা সংকটে লকডাউনসহ নানা কারণে দেশের ৭৭ ভাগ মানুষের আয় কমেছে। ফলে ৩ কোটি ২৪ লাখ মানুষ নতুন করে দরিদ্র হয়েছে বলে এক সমীক্ষায় উঠে এসেছে। এহেন সংকটাপন্ন দেশের মানুষজন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে যখন দিশেহারা, ঠিক তখনই জ্বালানি তেলের দাম একলাফে ২৩ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।'

তিনি বলেন, লক্ষ লক্ষ মানুষ যখন দরিদ্র হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে, তখন সরকার মানুষকে মহামারির ধাক্কা কাটিয়ে উঠতে সাহায্য না করে উল্টো একটা নতুন সংকটের দিকে ঠেলে দিয়েছে।

মোজাম্মেল হক আরও বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কম থাকায় সরকার গত ছয় বছর উচ্চমূল্যে জ্বালানি বিক্রি করে একচেটিয়া মুনাফা করেছে।

সংগঠনটির উপদেষ্টা পরিষদের সদস্য শরীফুজ্জামান শরীফ বলেন, 'যে প্রক্রিয়ায় দাম বাড়ানো হয়েছে, তা অবৈধ।'

তিনি বলেন, 'জ্বালানির দাম বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই এবং জ্বালানির দাম বাড়ানোর কোনো ক্ষমতাও জ্বালানি মন্ত্রণালয়ের নেই। এটা করার ক্ষমতা বিইআরসির। সেখানে শুনানির পরেই সিদ্ধান্ত গ্রহণের নিয়ম। তাদের নেতা-কর্মীদের একটা বিরাট অংশের আয় বৃদ্ধিকে সাধারণ মানুষের আয় বৃদ্ধি মনে করে সরকার জনগণের বিরুদ্ধে এমন হঠকারী সিদ্ধান্ত নিয়েছে।'

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি তাওহীদুল হক লিটন, যুগ্ম মহাসচিব এম. মনিরুল হক ও প্রচার সম্পাদক আনোয়ার হোসেন।

এদিকে ডিজেল ও কেরোসিনের দাম ২৩ শতাংশ বাড়ানোর প্রতিবাদে ডাকা পরিবহন ধর্মঘটে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ব্যাহত হয়েছে সরবরাহ চেইন।
 
Related Topics

টপ নিউজ

পরিবহন ধর্মঘট / জ্বালানি তেল / মূল্যবৃদ্ধি / জ্বালানির মূল্যবৃদ্ধি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
    ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সুদের দায় কমাতে সরকারের নতুন পরিকল্পনা: সরে আসবে চড়া সুদের ট্রেজারি বন্ড থেকে
  • ২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি
  • বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
    ৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু
  • ছবি: টিবিএস
    নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী
  • সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী

Related News

  • উপসাগরীয় তেলের রপ্তানি পৌঁছেছে যুদ্ধের আগের স্তরে, তবু কেন দাম কমছে না
  • সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে আবারও হামলা, তেল সরবরাহ বন্ধ
  • ইরান যুদ্ধের প্রভাবে সর্বকালের সর্বোচ্চ অবস্থানে যুক্তরাজ্যে ডিজেলের দাম
  • নতুন বেতন কাঠামো, জ্বালানির মূল্যবৃদ্ধি বাড়াচ্ছে মূল্যস্ফীতির ঝুঁকি: বাংলাদেশ ব্যাংক
  • বিশ্ববাজারে অস্থিরতা: ফার্নেস অয়েলের দাম লিটারপ্রতি বাড়ল ৮.৩৯ টাকা

Most Read

1
‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
বাংলাদেশ

‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

সুদের দায় কমাতে সরকারের নতুন পরিকল্পনা: সরে আসবে চড়া সুদের ট্রেজারি বন্ড থেকে

3
২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি

4
বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
আন্তর্জাতিক

৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী

6
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net